পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, School, Chittagong.

১৯৩৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষায় কুমিল্লা জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। যুগযুগ ধরে বহু জ্ঞানীগুণীর শিক্ষার হাতেখড়ি হয়েছে এই বিদ্যাপীঠে। বর্তমানে এই বিদ্যালয়ে ৫০০+ শিক্ষার্থীর বিপরীতে ১৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে।

22/09/2026

একটি জরুরি ঘোষণা
আগামীকাল ২৩/০৯/২০২৬ রোজ বুধবার ফাতেহা-ই- ইয়াজদাহাম উপলক্ষে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকিবে।

চলুন জেনে নেই ফাতেহা-ই- ইয়াজদাহাম কি??

বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) ২য় রমযান ৪৭০ হিজরী বা ১৯ মার্চ, ১০৭৮ বাগদাদের জিলান শহরে জন্ম গ্রহণ করেন। তাঁর পুরো নাম আল-সাইয়িদ মহিউদ্দীন আবু মুহাম্মদ আব্দুল কাদির আল-জিলানী আল-হাসানী ওয়াল-হুসানী। তাঁর পিতার নাম আবু সালেহ মুছা জঙ্গী। মাতার নাম সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা। তিনি ছিলেন হজরত ইমাম হাসান (রা.) এর বংশধর। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) এর জন্ম ইরাকের অন্তর্গত জিলান নামক স্থানে হয় বলে তাকে জিলানী বলা হয়।

হযরত আব্দুল কাদির জিলানী(র:) এর বাল্য শিক্ষার হাতে খড়ি হয়েছিল জ্ঞানবান পিতা ও গুনবতী মাতার মাধ্যমে।তিনি স্বীয় পিতা -মাতার মাধ্যমেই প্রথমিক স্তরের শিক্ষনীয় বিষয়গুলি গৃহে বসেই সমাপ্ত করেছিলেন।সর্বপ্রথমেই তিনি পবিত্র কোরআন পাঠ করা শিক্ষা করেন ও সম্পূর্ণ কোরআন হেফজ করেন।উচ্চশিক্ষার জন্য তিনি ৪৮৮ হিজরীতে যখন প্রথম তিনি বাগদাদ গমন করেন তখন তার বয়স হয়েছিল আঠার বৎসর। বাগদাদে তিনি জগৎ বিখ্যাত আলেমগনের নিকট জ্ঞান অর্জন করেন এবং ইলমের সকল শাখায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ইলমে তাসাউফের মহা পন্ডিত ছিলেন। অলৌকিক ঘটনাবলীর জন্য খ্যাতি লাভ করেন এবং বড়পীর খেতাবে ভূষিত হন।
তার রচিত বহু গ্রন্থ রয়েছে। এসব গ্রন্থের মধ্যে ফতহুল গায়ের গুনিয়াতুত তালেবীন, ফতহুর রবযানী, কালীদায়ে গাওসিয়া উল্লেখযোগ্য।

হিজরী ৬৬২ সালের ১১ রবিউসসানী বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। বড়পীর সাহেবের এই ওফাতের দিন সারা বিশ্বের মুসলমানরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন এবং তার মৃত্যুবার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদাহাম হিসেবে পরিচিত।

ফার্সি ভাষায় ফাতেহা-ই- ইয়াজদাহাম মানে ১১ তারিখের দোয়া। যেহেতু এই মনীষী ১১ রবিউসসানী মৃত্যু বরণ করেন সেহেতু ওনার মৃত্যু বার্ষিকীকে ফাতেহা-ই-ইয়াজদাহাম বলা হয়।

16/09/2026

Child & Old Age Care.

ভ্যানের হ্যান্ডেলে বাবার ঘাম, সন্তানের গায়ে ডাক্তারি সাদা অ্যাপ্রন।দারিদ্র্য ও প্রতিকূলতা যে স্বপ্নপূরণের পথে বাধা হতে প...
13/09/2026

ভ্যানের হ্যান্ডেলে বাবার ঘাম, সন্তানের গায়ে ডাক্তারি সাদা অ্যাপ্রন।

দারিদ্র্য ও প্রতিকূলতা যে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নোয়াপাড়া এলাকার মো. বিল্লাল হোসেন ও তাঁর পরিবার। দীর্ঘদিন ভ্যান চালিয়ে এবং বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এই বাবার অদম্য চেষ্টা ও ত্যাগে তাঁর মেয়ে সিমা আক্তার আজ এমবিবিএস চিকিৎসক।
সিমা আক্তার কুমিল্লার একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। একজন ভ্যানচালকের মেয়ে হয়েও নিজের মেধা, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতায় চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি।
সিমার বাবা মো. বিল্লাল হোসেন দীর্ঘদিন ভ্যান চালিয়েছেন। বর্তমানে তিনি অটোরিকশা চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করছেন। সীমিত আয়ের সংসারেও সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে তিনি ও তাঁর স্ত্রী কখনো হাল ছাড়েননি। সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে তাঁদের ত্যাগ ও সংগ্রামই আজ পরিবারের সবচেয়ে বড় অর্জন।
শুধু সিমা আক্তারই নন, বিল্লাল হোসেনের চার সন্তানই পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তাঁর বড় মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে বিএসসি (অনার্স) শেষ বর্ষে অধ্যয়নরত। একমাত্র ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনার পাশাপাশি মাদ্রাসা থেকে ফাজিল করছেন। ছোট মেয়েটিও বর্তমানে কলেজে অধ্যয়নরত।
সিমা আক্তারের এই সাফল্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁর পরিবারকে এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।
সিমার স্বপ্ন এখন একজন মানবিক চিকিৎসক হিসেবে মানুষের সেবা করা। তাঁর সাফল্যে এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর বাবা-মায়ের ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মো. কাউছার
সহকারী শিক্ষক
পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য Prats of speech এর গুরুত্বপূর্ণ শিট।
12/09/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য Prats of speech এর গুরুত্বপূর্ণ শিট।

২০২৬ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো।
05/09/2026

২০২৬ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো।

04/09/2026

শ্রেণি কার্যক্রম শুরুর অপেক্ষায় পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন।

আবেদনের সময় প্রায় শেষের দিকে, যেসব স্কুল এখনো আবেদন করেননি।দ্রুত করে ফেলুন।
03/09/2026

আবেদনের সময় প্রায় শেষের দিকে, যেসব স্কুল এখনো আবেদন করেননি।দ্রুত করে ফেলুন।

পুরোনো সেই ভবনটা এখন আর নেই!!কতজনের কত স্মৃতি মাখা সেই ভবন!
31/08/2026

পুরোনো সেই ভবনটা এখন আর নেই!!
কতজনের কত স্মৃতি মাখা সেই ভবন!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category