02/08/2026
একটা সাধারণ কমনসেন্স: ফ্রী কেন খেতে চান ?
আমার সাথে অনেকে সাক্ষাৎ করে অনুরুধ করেন, আপনি কাজটা করেন | ভিসা হওয়ার পর আপনি যা চেয়েছেন; তার থেকে এক লাখ টাকা বেশি দেবো | কিন্তু ভিসার আগে এক টাকাও দিবো না !
আমি রূঢ় ভাষায় কথা বলি না ! তা না হলে সবকিছুর উত্তর আমার জানা আছে | আমি শুধু ক্লায়েন্টসকে পাল্টা প্রশ্ন করি- এই যে আমার ষাট (৬০) বছরে এতবার জ্বর সর্দি কাশি হয়েছে; আপনি আমার কোন কাজে লেগেছেন ? কয়টা নাপা বা তুস্কা কাশির সিরাপ এনে বলেছেন- এই যে স্যার, এটা খেয়ে ফেলেন ! ভালো হয়ে যাবেন !
আপনাকে তো আমার কোন কাজেই পাইনি ! সো, বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার পাশে ফ্রি সার্ভিসের প্ল্যাকার্ড হাতে নিয়ে আমি কেন আপনার পাশে দাঁড়াবো ? আমার লাভটা কি ?
শা এসোসিয়েটস তো চ্যারিটি অর্গানাইজেশন না ! এটা একটা গিভ এন্ড টেক বিজনেস রিলেশনশিপ সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান | এডুকেশন কনসালট্যান্সি ফার্ম; পাশাপাশি ক্যারিয়ার, জব মার্কেট, ট্রাভেল নিয়েও আমরা কাজ করি |
ফ্রি বলতে কোন শব্দ আমার অফিসে নাই ! আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রেই কেন ফ্রি সার্ভিসের মানুষ ও অফিস খুঁজতে হবে ? এই চিন্তা এই ধারণা এই ইচ্ছা আপনার মনে কেন জাগ্রত হলো ?
কার সস্তা ও ফ্রি সার্ভিসের চক্করে পড়ে আপনি লুজার হয়েছেন; ঠকেছেন- সেই দায়ভার শা এসোসিয়েটসের কাঁধে কেন চাপিয়ে বিদেশের উড়োজাহাজের সিট্ বুকিং করতে চাচ্ছেন ? সস্তা ও ফ্রি সার্ভিস খুঁজেন বলেই আপনি ঠকেন ! এটাই সত্য !
যারা এটা খুঁজে না, তারা কোনদিন লুজার হয়না ! কোন এজেন্সি ভিসার গ্যারান্টি দিতে পারে না ...এমনকি শা এসোসিয়েটস না !
আপনি যে কোন অফিসে সার্ভিস নিবেন অর্থের বিনিময়ে ! চুক্তি করে নিবেন | কাজ হলে কত, কাজ না হলে কত ফেরত পাওয়া বা দেওয়া সব ক্লিয়ার করে নিবেন | ভিসা না হলে আবার মন কালাকালি করে দৌড়ঝাঁপ করবেন; এই বদভ্যাস থেকেও বের হয়ে আসবেন | মনে রাখবেন; এই দেশে এই শহরে সবারই কমবেশি লোকজন আছে ! কথাগুলো তিতা হলেও সত্য কথার উচিত ট্যাবলেট মনে করে গিলে ফেলবেন |
প্রতিটা এজেন্ট প্রতিটা সিইও প্রতিটা কনসালট্যান্ট চায়, আপনার ভিসা হউক ! এটা সে প্রতি প্রার্থনায় আল্লাহর কাছে, ভগবানের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে | আপনার সাকসেস মানেই সেই অফিসের উন্নতি, গুডউইল, অর্থনৈতিক সাফল্য, উত্তরোত্তর এগিয়ে যাওয়া !
এখন আপনার দায়িত্ব হচ্ছে; অনলাইনে ভাসমান ইউটিউমার, ফেসবুকার কিংবা ভিজিবল মার্কেটে শত শত এডুকেশন এজেন্ট কনসালট্যান্সি ফার্ম থেকে বেস্ট কাউকে সিলেক্ট করা ! এখন বলবেন- কে ভালো কে মন্দ বুঝবো কিভাবে ?
আমার ফাস্ট এন্ড মেজর এডভাইস - অনলাইনের ভাসমান তথাকথিত ইউটিউমার ব্লগার ও ফেসবুকের পেইজ সর্বস্ব এডুকেশন কনসালট্যান্ট নামধারী তথাকথিত সবজান্তা শমসের টাইপের পরামর্শক থেকে সাজেশন এডভাইস ইনভেস্ট মাথা থেকে বাদ দিয়ে দিবেন | কিছু একটা হলে তাকে যে আপনি ধরবেন- সেই উপায় তো নাই ! তারা হচ্ছে বিগ স্ক্যামার।
যারা সরকারি অনুমোদন, লাইসেন্স, সনদ নিয়ে অফিস দিয়ে বিজনেস করছেন- এই ডিজিটাল মার্কেটিং যুগে তাঁদের মধ্যে কে ভালো কে মন্দ কোনকিছুই এখন জানা অসম্ভব কিছু না ! সব হাতের মুঠোয় | গুগল, ইউটিউব, ফেসবুক, চ্যাটজিপিটি, রেফারেন্স, ওয়েবসাইট, ভিজিবল অফিস পরিদর্শন, তার ইতিহাস ও সাকসেস স্টোরিজ সবকিছুই এখন জাস্ট এ ক্লিক !
--- সুপ্রিয় কুমার চক্রবর্তী, সিইও, শা এসোসিয়েটস / শা এলিট ট্যুরস