22/06/2025
বাংলাদেশের সর্বোচ্চ রেঞ্জের মিসাইল হলো C-802 Anti-ship missile। চায়নার তৈরি এই মিসাইল জাহাজ থেকে জাহাজে নিক্ষেপযোগ্য। এটি সর্বোচ্চ ১৮০ কিমি পর্যন্ত যেতে সক্ষম। চায়নার এই ক্যাটাগরির আরেকটি মিসাইল C- 704। এর রেঞ্জ সর্বোচ্চ ৩৫ কিমি।
এছাড়া বাংলাদেশে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল এবং এয়ার ডিফেন্সের মধ্যে রয়েছে:-
১) FM-90
উৎপাদন: চীন।
রেঞ্জ:15–20 কিমি।
ধরন: স্বল্পপাল্লার
ব্যবহার: বিমান প্রতিরোধে ব্যবহৃত
২)QW-2 MANPADS
উৎপাদন: চীন
রেঞ্জ:5 কিমি
ধরন:কাঁধে বহনযোগ্য মিসাইল,
ব্যবহার:হেলিকপ্টার/ড্রোন থামাতে
৩)Red Arrow-8
উৎপাদন: চীন ~
রেঞ্জ: 4 কিমি
ব্যবহার:সাধারণত ট্যাংক ধ্বংসে ব্যবহৃত
৪) ATGM Igla (SA-16/SA-18)
উৎপাদন: রাশিয়া
রেঞ্জ: 5 কিমি
ধরন: মোবাইল এয়ার ডিফেন্স মিসাইল
৫)KS-1A SAM
উৎপাদন: চীন ~
রেঞ্জ: 50 কিমি
ধরন: মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম
এতটুকুর মধ্যেই বাংলাদেশের মিসাইল ও এয়ার ডিফেন্স সীমাবদ্ধ। বাংলাদেশে কোন ব্যালিস্টক বা ক্রুজ মিসাইল নেই।
দেশীয় উৎপাদনের একটি ছোট পাল্লার ক্ষেপণাস্ত্রও নেই!
বাংলাদেশের ভিন্ন কোন দেশের উপর পাল্টা মিসাইল ছোড়ার কোন সক্ষমতা নেই।
এবার যদি একটু ইরানের কথা বলি, তাহলে বুজতে পারবেন আমরা কোন অবস্থায় আছি।
ইরানের প্রধান মিসাইলের ধরনসমূহ
1. 🎯 শর্ট-রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল (SRBM)
(রেঞ্জ: ৩০০–১,০০০ কিমি)
(এখানে মিসাইলের নাম, রেঞ্জ এবং ধরনের কথা বলা হয়েছে)
১)Fateh-110 ~300 কিমি। উচ্চ-নির্ভুলতা সম্পন্ন
২)Zolfaghar ~700 কিমি। ইসরায়েল ও সৌদি আরবকে টার্গেট করার ক্ষমতা
৩)Dezful ~1,000 কিমি। Fateh সিরিজের উন্নত সংস্করণ
---
2. 🚀 মিডিয়াম রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল (MRBM)
(রেঞ্জ: ১,০০০–৩,০০০ কিমি)
(এখানে মিসাইলের নাম, রেঞ্জ এবং ধরনের কথা বলা হয়েছে)
১)Shahab-3 ~2,000 কিমি । উত্তর কোরিয়ারNodong মিসাইলের ভিত্তিতে তৈরি
২)Emad ~1,700 কিমি । গাইডেন্স সিস্টেমসহ
৩)Ghadr-110 ~2,000 কিমি । Shahab-3 এর উন্নত সংস্করণ
৪)Sejjil ~2,000 কিমি। দ্বি-পর্যায়ের (two-stage), শক্ত জ্বালানি
---
3. 🛩️ ক্রুজ মিসাইল (Cruise Missiles)
নাম রেঞ্জ বৈশিষ্ট্য
Soumar ~2,000 কিমি। ভূমি থেকে নিক্ষেপযোগ্য, সাবসনিক
Hoveyzeh ~1,350 কিমি । উন্নত গাইডেন্স, লক্ষ্যবস্তু নির্ভুল
---
4. ⚡ হাইপারসনিক মিসাইল
(নাম রেঞ্জ গতি ধরন)
Fattah ~1,400 কিমি। Mach 13–15( শব্দের চেয়ে ১৩-১৫ গুণ গতি) ইরানের দাবি অনুযায়ী প্রথম হাইপারসনিক মিসাইল।
ধরনের দিক বিবেচনা করলে ইরানে
ব্যালেস্টিক মিসাইল ১০+
ক্রুজ মিসাইল ৩–৪
হাইপারসনিক ১ (Fattah)
ড্রোন ও কামিকাজে ৫+
এন্টি-শিপ ও এন্টি-এয়ার ৪–৫ সহ
প্রায় ২০-২৫ ধরণের মিসাইল ভান্ডার ইরানের রয়েছে।
ইরান তাদের এই বিশাল মিসাইল ভান্ডার নিয়েও আমেরিকার কাছে কোণঠাসা হচ্ছে। আমাদের উপর যদি এমন কোন আগ্রাসন নেমে আসে। তখন আমাদের পরিস্থিতি কেমন হবে?
#বিদ্যাবিচিত্রা