11/05/2026
এক্সট্রা কেয়ার পরিবারের পক্ষ থেকে আপনাদের এই গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
দ্বীন, ধর্ম, মাজহাব ও মিল্লাতের খেদমতে আপনারা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবেন—এই প্রত্যাশা ব্যক্ত করছে এক্সট্রা কেয়ার পরিবার।
মাদ্রাসা শিক্ষা জীবনের সর্বোচ্চ পর্যায়ের এই সম্মানজনক ডিগ্রি অর্জনের মাধ্যমে গোপালঘাটা গ্রামের সন্তানরা যে কৃতিত্ব ও সুনাম বয়ে এনেছেন, তার জন্য আমরা ভূয়সী প্রশংসা জ্ঞাপন করছি।
আপনাদের জ্ঞান, আদর্শ ও নৈতিকতা সমাজ ও জাতির কল্যাণে অবদান রাখুক—এই কামনা রইল।
— এক্সট্রা কেয়ার পরিবার