বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি

বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি হাফিজে কুরআন ও আলিমে দ্বীন বানানোর বিশেষায়িত প্রতিষ্ঠান।

28/01/2025

**বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি**

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

**স্বাগতম!**

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি'র অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি।

আমাদের এই প্রতিষ্ঠান কুরআন হিফজের সঙ্গে প্রাথমিক একাডেমিক শিক্ষার সমন্বিত ব্যবস্থা প্রদান করে, যেখানে শিক্ষার্থীদের ইসলামী ও দুনিয়াবি জ্ঞান অর্জনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন গঠনে সাহায্য করা হয়।

পেজে আমরা—
📌 প্রাতিষ্ঠানিক আপডেট,
📌 ভর্তি সংক্রান্ত তথ্য,
📌 শিক্ষামূলক কার্যক্রম,
📌 বিশেষ ঘোষণা, এবং
📌 বিভিন্ন ইসলামি বিষয় শেয়ার করে থাকি।

আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও সুন্দর করবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

🌐 অফিসিয়াল যোগাযোগ:
ফোন: [01875460981
+8801863193768
01878894984
+8801831053437 ]
ইমেইল: [[email protected]]

**আমাদের লক্ষ্য:**
“কুরআন ও জ্ঞানের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তোলা।”

দোয়া ও শুভকামনা সহ,
বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি

27/01/2025

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে অনেক সংস্কার সাধন হয়েছে। মূল ধারার শিক্ষা ব্যবস্থায় কুরআন, সুন্নাহ, আরবি শিক্ষার অনেক সংকোচন ঘটেছে। এ কথা সর্বজন বিদিত যে, কুরআন সুন্নাহর জ্ঞান মানুষকে তাকওয়াবান বানায় আর তাকওয়া মানুষকে সকল প্রকার অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখে। বর্তমানে শিক্ষার হার যে হারে বাড়ছে তার চেয়েও বাড়ছে অপরাধের হার। এ থেকেই প্রমাণ হচ্ছে, কুরআন সুন্নাহ বর্জিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দুনিয়ার সব কিছু উপহার দিতে পারলেও নৈতিকতা শিক্ষা দিতে পারছে না।

আমাদের সন্তানদের শিক্ষা জীবন কুরআন দিয়েই শুরু করতে হবে। সাহাবী (রা.), তাবেয়ীগণ এবং তাদের অনুসারী সালফে সালেহীন সবাই শিক্ষা জীবনের শুরুতে কুরআন হিফজ করেছেন বা করার চেষ্টা করেছেন। মুসলিম উম্মাহর বড় বড় ইমামগণ আগে হাফিজে কুরআন এরপর দ্বীনের বাকী ইলম অর্জন করেছেন। আমরা যারা আমাদের সন্তানদেরকে আলিমে দ্বীন বানাতে চাই তাদেরকেও সালাফদের সেই পথে হাঁটতে হবে। আগে আমরা সন্তানদের হাফিজে কুরআন বানাবো এরপর আলিমে দ্বীন বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

*বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি* প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে, একজন শিক্ষার্থীকে কুরআনের সংস্পর্শে ভালো মানের আলিমে দ্বীন তৈরি করা। আমরা যে আলিমে দ্বীন বানাতে চাই তারা শুধু কুরআন ও আরবিতে ভালো হবে না, তারা ইংরেজিসহ আধুনিক জ্ঞানেও হবে সুসজ্জিত। যে সমস্ত বাবা-মা সন্তানকে হাফিজে কুরআন, খাটি আলিমে দ্বীন ও আধুনিক জ্ঞানে জ্ঞানী করতে চান তাদের জন্য *বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি* হতে পারে সেরা পছন্দ।

আমাদের কারিকুলাম এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে একজন শিক্ষার্থী কুরআনের হাফিজ হয়ে আলিয়া মাদরাসার সর্বোচ্চ স্তর পর্যন্ত পড়ার-লেখার সুযোগ পাবে। সে যদি কওমী ধারায় অথবা জেনারেল ধারায় চলে যেতে চায় তাও যেতে পারবে এবং সেখানে গিয়েও ভালো রেজাল্ট করে নিজের ক্যারিয়ারকে সমুন্নত করতে পারবে ইনশাআল্লাহ।

OUR MISSION & VISION

একদল বিশেষায়িত আলিমে দ্বীন তৈরি করা যারা সত্যিকারার্থে কুরআন, সুন্নাহ ও আরবি ভাষায় বিশেষ পারদর্শী হবেন।

OUR STRENGTHS

ইলমের সাথে আমলের সমন্বয়।

Address

Kalamia Bazar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বার আউলিয়া মডেল হিফজুল কুরআন একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share