20/08/2025
Don’t be a pawn, be a leader.
অতীত বর্তমান এবং আগামী দিনের বিবেচনায় আমাদের জুনিয়রদের জন্য শিক্ষা।
গতবছর আওয়ামীলীগের পতন আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেল। আচ্ছা মোটামুটি আওয়ামী পন্থী সকল উঁচু পর্যায়ের নেতা কিন্তু সেইফ এক্সিট + টাকাপয়সা নিয়ে দেশের বাইরে চলে গেলো। মার খেলো কারা, হেনস্তা হলো কারা? নিচের দিকের নেতাকর্মী অথবা কিছু সুবিধা পাবার আশায় ঘুরে আসা রাস্তার কিছু পান্ডা। আন্দোলনে কিন্তু আহত লাঞ্চিত এমনকি মৃত্যু ও আন্দোলন পরবর্তী আগামী বেশ কিছুদিন এরা হেনস্থার শিকার হবে। কারণ এদের ব্যবহার করা হয়েছে এরা পাতি নেতা অথবা পান্ডা তবে লিডার না৷
বিশ্ববিদ্যালয় জীবনে অনেক মুহুর্ত আসবে বিভিন্ন সংগঠনের, ক্লাবের বা সামাজিক অনেক সংস্থার। তোমাদের ব্যবহার করার পাঁয়তারা করে কিছু ব্যক্তিবর্গ ক্যারিয়ারে উপরে উঠে যাওয়ার ধান্ধা করবে। অনেক কিছুর লোভ দেখানো হবে, হতে পারে লবিং বিশ্ববিদ্যালয়ের চাকরি, রাজনৈতিক পজিশন এমন অনেক কিছু। সবসময় মনে রাখবা এসব ধান্ধাবাজি থেকে দূরে থাকার কারণ কেউ না কেউ তোমাকে ব্যবহার করে ফায়দা নিবে এবং দিনশেষে নেতা হতে গিয়ে পান্ডা হয়ে থাকবা এবং সময় একাডেমি এবং ক্যারিয়ার স্যাক্রিফাইস এর পাশাপাশি অনেক মানুষের বদদোয়া নিয়ে ক্যাম্পাস ছাড়া লাগবে। তোমার সময় যোগ্যতা এগুলা বিল্ড করবা স্পেসিফিক ভাবে। লিডারশীপ কোয়ালিটি ডেভেলপ করার জন্য সবসময় ছোট থেকে বড় হতে হয় তবে নিজের ফিউচার এনালাইসিস করবা যাতে যোগ্যতার মাধ্যমে যে কোনো সংগঠনে সিগনিফিকেন্ট পজিশনে যেতে পারো, কেউ যাতে তোমাকে ঠেকাতে না পারে। বিশ্বস্ত সিনিয়র থেকে পরামর্শ নিবা বিশেষ করে যাদের সাথে সাংগঠনিক স্বার্থ থাকবে না। যদি তোমার বড় অবস্থানে যাওয়ার যোগ্যতা থাকে তবে কাজ করবা সংগঠনে নাহলে লাল সেলাম দিয়ে এগুলা থেকে অবশ্যই দূরে থাকবা৷ অবৈধ কোনো কাজ করা থেকে বিরত থাকবা, কারো হক নিয়ে ছেলেখেলা করবা না আর অবশ্যই নিজ কাজে সৎ থাকবা। বিশ্ববিদ্যালয়ে কারো ইনফ্লুয়েন্স এ ওপর কারো সাথে ঝগড়া, মারামারি এসব করবা না৷ দিন শেষে সঠিক সিদ্ধান্ত নিতে চেষ্টা করবা এবং রিস্ক এনালাইসিস করবা কার জন্য কি করতে গিয়ে কি হারাচ্ছো এই বিষয় বুঝতে না পারলে বিশ্ববিদ্যালয় থেকে হতাশা নিয়ে বের হওয়া লাগবে। লিডার হওয়া মানে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা, সার্বজনীন বৈষম্যহীন ন্যায় কাজ করা।
So be a leader not a pawn.