সাকসেস কোচিং সেন্টার

সাকসেস কোচিং সেন্টার একটি সৃজনশীল শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান।
"Quality Education, Bright Future."

📚 প্রিয় শিক্ষার্থীরা আজকের ছোট্ট প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। মনে রেখো, মেধাবী হওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, ত...
02/06/2026

📚 প্রিয় শিক্ষার্থীরা
আজকের ছোট্ট প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। মনে রেখো, মেধাবী হওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পরিশ্রম করা।

প্রতিদিন একটু একটু করে পড়ো, ক্লাসে মনোযোগ দাও, শিক্ষকদের সম্মান করো এবং সময়ের মূল্য বুঝো। ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি।

🌟 স্বপ্ন দেখো, লক্ষ্য ঠিক করো, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কাজ করো।
মনে রেখো— "আজকের ছাত্রই আগামী দিনের নেতা, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী ও দেশের গর্বিত নাগরিক।"

নিজের ওপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করো, আর কখনো হাল ছেড়ো না।
তোমার সাফল্য তোমার হাতেই। 💖📖✍️

নুর মোহাম্মদ রাজ
শিক্ষক ও পরিচালক
সাকসেস কোচিং সেন্টার 📖✨

29/05/2026

সাকসেস কোচিং সেন্টারের ও অনলাইনের জনপ্রিয় গণিত শিক্ষক জনাব নিলাস ধর স্যারের চমৎকার ক্লাস আশা তোমরা সবাই উপকৃত হবে।

27/05/2026

একজন শিক্ষক ক্লাসে ঢুকলেন। বোর্ডে লিখলেন। পড়ালেন। ক্লাস শেষ করে চলে গেলেন।

আরেকজন শিক্ষক ক্লাসে ঢুকে একটা প্রশ্ন করলেন। “তোমরা কি কখনও ভেবেছো, এই জিনিসটা বাস্তব জীবনে কোথায় কাজে লাগে?”

এই দুইজনের মধ্যে পার্থক্য অনেক বড়। প্রথমজন হয়তো পড়িয়েছেন। দ্বিতীয়জন শেখার আগ্রহ তৈরি করেছেন। আজকের সময়ে এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমাদের দেশের অনেক শ্রেণিকক্ষে এখনও শিক্ষার্থীরা চুপচাপ বসে থাকে। শিক্ষক কথা বলেন, শিক্ষার্থীরা শোনে। খাতা ভরে। পরীক্ষা দেয়। তারপর অনেক কিছুই ভুলে যায়। কিন্তু শেখা কি আসলে এমন?

একজন শিক্ষার্থী সবসময় বইয়ের ভাষা মনে রাখে না। কিন্তু সে মনে রাখে কোন শিক্ষক তাকে সম্মান করেছিলেন। কে তার ভুল উত্তর শুনেও তাকে ছোট করেননি। কে বলেছিলেন, “আবার চেষ্টা করো, তুমি পারবে।”

একজন Transformative Teacher এখানেই আলাদা। তিনি শুধু পাঠ শেষ করেন না। মানুষের ভিতরে সাহস তৈরি করেন।

অনেক শিক্ষক একটা কথা প্রায়ই বলেন।

** সময় কম।
** শিক্ষার্থী বেশি।
** উপকরণ কম।
** পরিবেশ ভালো না।

এসব কথার অনেকটাই সত্যি। কিন্তু একটা জিনিসও সত্যি।

>> একটা ভালো প্রশ্ন করতে টাকা লাগে না।
>> শিক্ষার্থীদের দুই মিনিট নিজেদের মধ্যে আলোচনা করতে দিলে আলাদা কোনো যন্ত্র লাগে না।
>> একটা বাস্তব উদাহরণ দিতে বড় ভবন লাগে না।

পরিবর্তন অনেক সময় ছোট জায়গা থেকেই শুরু হয়।

ধরুন গণিত ক্লাসে শিক্ষক বোর্ডে লিখলেন:
(A+B)² = A² + 2AB + B²

তারপর বললেন, “এটা মুখস্থ করো।” বেশিরভাগ শিক্ষার্থী তখন শুধু পরীক্ষার জন্য শিখবে।

কিন্তু আরেকজন শিক্ষক একটা বর্গ আঁকলেন। ধীরে ধীরে দেখালেন কোথা থেকে A² আসছে, কোথা থেকে 2AB আসছে।

হঠাৎ করেই বিষয়টা মুখস্থের জায়গা থেকে বোঝার জায়গায় চলে গেল। এটাই পার্থক্য।

আবার ধর্মীয় শিক্ষার ক্লাসও ভাবুন। শুধু বই পড়ে শেষ করলেই কি একজন মানুষ সৎ হয়ে যায়? যদি একজন শিক্ষক প্রশ্ন করেন,

“মানুষ কেন মিথ্যা বলে?”
“বিশ্বাস হারালে কী হয়?”
“সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা কেমন আচরণ করছি?”
তখন শিক্ষার্থীরা ভাবতে শুরু করে।

শেখা তখন শুধু পরীক্ষার জন্য থাকে না, জীবনের জন্যও হয়। আমাদের অনেক শ্রেণিকক্ষে একটা সমস্যা খুব বেশি দেখা যায়। শিক্ষার্থীরা ভুল করতে ভয় পায়।
কারণ তারা জানে, ভুল বললে হাসাহাসি হতে পারে। অপমান হতে পারে। “তুমি পারো না” এই কথা শুনতে হতে পারে। এভাবেই অনেক শিক্ষার্থী ধীরে ধীরে চুপ হয়ে যায়।

একজন ভালো শিক্ষক জানেন, ভুল উত্তর মানে শিক্ষার্থী অন্তত চিন্তা করেছে। তাই তিনি ভয় না, সাহস তৈরি করেন। শুধু বুঝিয়ে দিলেই শেখানো শেষ হয় না।

Teacher explained → I hear
Teacher demonstrated → I see
Teacher guided me through it → We do together
Teacher let me do it → I do
Teacher gave me repeated practice → I practice and improve

আসল শেখা এখানেই তৈরি হয়। কারণ মানুষ শুধু শুনে শেখে না। মানুষ করে শেখে।

অনেক শিক্ষক মনে করেন শান্ত শ্রেণিকক্ষ মানেই ভালো শ্রেণিকক্ষ। আসলে সবসময় তা না। অনেক সময় পুরো চুপ থাকা মানে শিক্ষার্থীরা ভেতরে ভেতরে দূরে সরে গেছে।

যে শ্রেণিকক্ষে প্রশ্ন করা যায়, আলোচনা হয়, ভুল করলেও সুযোগ থাকে, সেই শ্রেণিকক্ষে শেখা বেশি হয়। কারণ শেখা শুধু শোনার বিষয় না। শেখা অংশ নেওয়ার বিষয়।ভবিষ্যতের শ্রেণিকক্ষ শুধু আধুনিক যন্ত্র দিয়ে বদলাবে না। বদলাবে তখনই, যখন:

শিক্ষার্থীরা চিন্তা করবে
বাস্তব সমস্যা নিয়ে কাজ করবে
একসাথে কাজ শিখবে
কথা বলতে শিখবে
ভুল থেকে শিখবে
আর শিক্ষক শুধু বক্তা হয়ে থাকবেন না।
তিনি পথ দেখাবেন।
সাহস দেবেন।
মানুষ গড়বেন।

সব শিক্ষক একদিনে বদলে যাবেন না। সব প্রতিষ্ঠানও না। কিন্তু একজন শিক্ষক আগামীকাল থেকেই একটা ছোট পরিবর্তন শুরু করতে পারেন।

ক্লাসের শুরুতে একটা প্রশ্ন।
একটা বাস্তব গল্প।
দুই মিনিটের আলোচনা।
একটা উৎসাহের বাক্য।

এই ছোট ছোট কাজগুলোই একসময় বড় পরিবর্তন তৈরি করে। কারণ একজন সত্যিকারের শিক্ষক শুধু পাঠদান করেন না।
তিনি মানুষের ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন।

লেখক: ড. কে এম হাসান রিপন

27/05/2026
23/05/2026

❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাকসেস কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share