Chandgaon N.M.C Model High School

Chandgaon N.M.C Model High School হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকীল।
অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম অভিভাবক।

( আলে ইমরান: আয়াত- ১৭৩)

26/09/2026

জরুরী নোটিশ

​এতদ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীগণকে পুনরায় আগামী এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে বিদ্যালয়ে পুনঃভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৭শে সেপ্টেম্বর রবিবার নির্ধারিত ১,০০০/- (এক হাজার) টাকা ফিসহ স্ব-স্ব শ্রেণি শিক্ষকের নিকট উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করা যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য / শর্তাবলী:

১. শিক্ষার্থীদের আগামী নির্বাচনী (Test) পরীক্ষায় অকৃতকার্য বিষযে/বিষয়গুলোতে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে।
২. নির্বাচনী পরীক্ষায় উক্ত বিষযে/বিষয়গুলোতে সর্বনিম্ন ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩. ৬০% নম্বর না পেলে কোনো অবস্থাতেই পরবর্তী ফরম পূরণ (Form Fill-up) করার সুযোগ দেওয়া হবে না।

​আদেশক্রমে,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

26/09/2026

নোটিশ
​তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিষয়: অষ্টম শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্কুল ট্রান্সফার (TC) সংক্রান্ত জরুরি নির্দেশ।

​এতদ্বারা অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির যে সকল শিক্ষার্থী ২০২৬ শিক্ষাবর্ষে অন্য স্কুল থেকে নতুন ভর্তি হয়েছ, তাদের মধ্যে যারা এখনো বোর্ডের মাধ্যমে স্কুল ট্রান্সফার (TC) প্রক্রিয়া সম্পন্ন করো নাই, তাদেরকে আগামীকাল ২৭শে সেপ্টেম্বর রবিবার টিসির (TC) ফটোকপি এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সহ বিদ্যালয় অফিসে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দেয়া যাচ্ছে।

​উল্লেখ্য,
১. স্কুল ট্রান্সফার ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকা সাথে নিয়ে আসতে হবে।
২. যে সমস্ত শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণি অন্য স্কুলে পড়েছো এবং বর্তমানে এই স্কুলে ৮ম শ্রেণিতে পড়তেছো নোটিশটি তাদের জন্যও প্রযোজ্য।

​আদেশক্রমে,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

20/09/2026

জরুরি বিজ্ঞপ্তি

বিষয়ঃ বিদ্যালয়ে নিয়মিত ও সময়মতো উপস্থিতি এবং সঠিক স্কুল ইউনিফর্ম পরিধান সংক্রান্ত।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য
সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ে নিয়মিত ও সময়মতো উপস্থিত হওয়া এবং নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক।

নির্দেশনাসমূহ

১. সকল শিক্ষার্থীকে প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং সকাল ৯:৪৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। সকাল ৯:৪৫ মিনিটে বিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হবে।

২. নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

৩. অনুপস্থিত থাকলে অভিভাবককে বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করতে হবে।

৪. সকল শিক্ষার্থীকে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।

৫. সঠিক স্কুল ইউনিফর্ম ছাড়া কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করলে বিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকল শিক্ষার্থী ও অভিভাবককে উপরোক্ত নির্দেশনা মেনে নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আদেশক্রমে,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬

17/09/2026

জরুরী নোটিশ

​অত্র বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী প্রশংসাপত্র (Testimonial) বিতরণ করা হবে:

প্রশংসাপত্র বিতরণের সময়সূচী:

➡️​ ব্যবসায় শিক্ষা বিভাগ: সকাল ১০:৩০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত।

➡️​ বিজ্ঞান বিভাগ: সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত।

➡️ ​মানবিক বিভাগ: দুপুর ১২:৩০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত।

বিশেষ দ্রষ্টব্য:

➡️প্রশংসাপত্র গ্রহণ ফি: ৫০০/- (পাঁচশত) টাকা।

➡️​শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে প্রশংসাপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আদেশক্রমে
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

13/09/2026

জরুরী নোটিশ
দশম শ্রেণীর মক টেস্ট উপলক্ষে আগামীকাল ১৪ই সেপ্টম্বর সোমবার নবম শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।

13/09/2026
13/09/2026

জরুরী নোটিশ
দশম শ্রেণীর মক টেস্ট উপলক্ষে আজকে রবিবার ষষ্ঠ শ্রেণির ক্লাস বন্ধ থাকবে।

Address

খাজারোড
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chandgaon N.M.C Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chandgaon N.M.C Model High School:

Shortcuts

Share