08/11/2025
আজকে আপনাদেরকে এমন কিছু ফ্রী বাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের নাম শেয়ার করবো যেখানে আপনি সম্পূর্ণ ফ্রীতে একদম ব্যাসিক টু এডভান্সড অনেকগুলো হার্ড স্কিলস শিখতে পারবেন।
১. Adobe Photoshop
ফটোশপের কাজ শেখার জন্য বেস্ট ইউটিউব চ্যানেল হচ্ছে piXimperfect. এই চ্যানেলের ভিডিওগুলো দেখার পর আপনার ফটোশপের একদম নাড়িভুঁড়ি বের করে ফেলতে পারবেন।
২. Adobe Illustrator
GFXMentor নামের একটা ইউটিউব চ্যানেল আছে, পুরাই বস। হিন্দি উর্দু দুই ভাষাতে শিখতে পারবেন।
৩. Blender 3D Animation & Modeling
মনে আছে, বছরখানেক আগে TOMORROW নামে একটা বাংলাদেশী 3D এনিমেশন সারা বিশ্বের নজর কেড়েছিল? এই এনিমেশনটা তৈরি করা হয়েছিল Blender নামের সফটওয়ার দিয়ে। আপনারা নিজেরাও চাইলে শিখতে পারেন ব্লেন্ডার। Blender Guru নামের ইউটিউব চ্যানেলটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। তবে, বাংলায় ব্যাসিক শিখতে চাইলে MD Shaon FL ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন।
৪. Adobe Premiere Pro
ভিডিও এডিটিং এর জন্য এখন পর্যন্ত বেস্ট সফটওয়্যার এডোবি প্রিমিয়ার প্রো শেখার জন্য James Prince নামে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা বাংলায় হওয়াতে আপনি খুব সহজে বুঝতে ও শিখতে পারবেন।
৫. Adobe After Effects
এডোবি আফটার ইফেক্টস আপনি GFXMentor এবং James Prince দুইটা চ্যানেল থেকেই শিখতে পারেন।
৬. MS PowerPoint Design & Animation
পাওয়ারপয়েন্ট শেখার অনেক চ্যানেল আছে। Powerpoint School চ্যানেলটা দেখতে পা্রেন। তবে, সবচেয়ে বেস্ট মনে হয়েছে One Skill PPT চ্যানেলটা।
৭. MS Excel
এক্সেল শেখার জন্য Tareq Tech Tutorial, TrumpExcel এবং Pavan Lalwani এই তিনটা চ্যানেল দেখতে পারেন।
৮. Canva
যারা গ্রাফিকস ডিজাইন পারেন না বাট রেডিমেড ডিজাইন দিয়ে গ্রাফিকসের কাজ করতে চান তাদের জন্য অমূল্য সম্পদ হচ্ছে Canva. ক্যানভা শেখার জন্য দারুন একটা চ্যানেল হচ্ছে Design with Canva।
৯. Apps Development
আপনাদের অনেকের ইচ্ছা থাকে নিজেই একটা সফটওয়্যার বানাবেন, কিন্তু জানেন না কীভাবে বানাতে হয়। তাদের জন্য বাংলায় Flutter Tutorial by Jibon Khan প্লেলিস্ট এবং CodePro Bro চ্যানেলটি দেখতে পারেন।
১০. AutoCad 2D & 3D Modeling
অটোক্যাড শেখার অনেক কোর্স বা চ্যানেল ইউটিউবে আছে। তবে একটা বিস্তারিত কোর্স আছে CAD CAM Tutorials চ্যানেলে।
আপনারা ইন্টেরেস্টেড থাকলে আরও ১০টা স্কিলের জন্য ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো। সবচেয়ে বড় কথা হলো, এই চ্যানেলগুলো থেকে আরও অনেক স্কিলের উপর কোর্স করতে পারবেন। আমার এই পোস্ট থেকে আপনারা উপকৃত হলে বাকিদেরকেও শেয়ার করবেন যেন সবাই উপকৃত হতে পারেন।
© Md Jalal Uddin