Mohammed Rafiqul Islam Emu

Mohammed Rafiqul Islam Emu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammed Rafiqul Islam Emu, College & University, Chittagong.

15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

01/12/2024

কতশত পটেনশিয়ালিটি সিস্টেমের মারপ্যাঁচে পড়ে পচে-গলে যাচ্ছে তার হিসেব নাই; আর আমরা আছি জিপিএ প্রাপ্তদের ট্রল করা নিয়ে।

যারা আজকে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য যদি আরো সুন্দর সিস্টেম ডেভলপ করতে পারতাম, বিশ্বাস তাতেও তারা সমানভাবেই ভালো করতো।

'একটা কাগজ ভবিষ্যত নির্ধারণ করতে পারে না'- কথাটি ভুল নয়। কিন্তু সবাই যে এডিসন হয়ে জন্মায় না এটাও বাস্তব। রেজাল্ট খারাপ করে সাকসেসফুল হওয়া মানুষের সংখ্যা অগুনিত। এটা মোটিভেশান টুল হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু তার মানে এই নয় যে কেউ ভালো করতে পারবেনা। রেজাল্ট মেধা যাচাইয়ের একমাত্র হাতিয়ার না হলেও গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।

কথায় কথায় প্রজন্মের ট্রল করি, সমালোচনা করি। কিন্তু এই প্রজন্মের সমস্যাটা বুঝতে চাই না। তারা কি চায় শুনতে চাই না। দুনিয়ার সব কুযুক্তি চাপিয়ে দিয়ে, আপাদমস্তক হতাশ একটা পরিবেশ তৈরি করে দিয়ে তাদের বলি 'এরা অমনোযোগী'। ক্ষমতা, বিত্ত কিংবা পেশিনির্ভর একটা সিস্টেম চালু করে দিয়ে বলি 'এরা গোল্লায় গেছে'।

এঁদের একবার সুযোগ দিয়ে দেখুন, মাথায় হাত দিয়ে বলুন, এগিয়ে যাওয়ার রাস্তাটা মসৃণ করুন; দেখব এরা পৃথিবীর কোন অংশের কারোর থেকে কম নয়।

এই নিদারুণ অপচয় মেনে নিয়ে নিরুপায় জীবন যাপন দারুণ কষ্টের।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Chittagong
4331