19/11/2025
বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন পরিকল্পনা (Development Blueprint for Physiotherapy in Bangladesh)
ভিশন (Vision)
“ফিজিওথেরাপি পেশাকে বাংলাদেশে আইনি, সামাজিক ও পেশাগতভাবে স্বীকৃত চিকিৎসা পেশা হিসেবে প্রতিষ্ঠা করা,
যাতে প্রতিটি নাগরিক প্রমাণভিত্তিক পুনর্বাসন সেবা পেতে পারে।”
মূল লক্ষ্য (Core Objectives)
1 Bangladesh Physiotherapy Council গঠন ও আইনি স্বীকৃতি অর্জন
2 একাডেমিক মান ও কোর্স স্ট্যান্ডার্ডাইজেশন
3 পেশাগত মর্যাদা ও চাকরির কাঠামো নির্ধারণ
4 জনসচেতনতা ও মিডিয়া প্রচারণা বৃদ্ধি
5 আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা ও রেজিস্ট্রেশন স্বীকৃতি
ধাপভিত্তিক কর্মপরিকল্পনা (Step-by-Step Action Plan)
পর্যায় ১: সংগঠন ও ঐক্য (Unity & Organization)
সময়কাল: ৬ মাস
কর্ম:
দেশের সব ফিজিওথেরাপি সংগঠন (BPA, BPA,BPA,) ইত্যাদি) নিয়ে একটি যৌথ কমিটি গঠন।
নাম হতে পারে: United Physiotherapy Movement (UPM)
একসাথে বসে ফিজিওথেরাপিস্টদের জাতীয় ডাটাবেস তৈরি।
“বাংলাদেশে নিবন্ধিত ফিজিওথেরাপিস্ট সংখ্যা” তুলে ধরা — এটা সরকারের কাছে শক্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।
পর্যায় ২: আইন ও কাউন্সিল গঠন (Legal Recognition)
সময়কাল: ১ বছর
কর্ম:
“Bangladesh Physiotherapy Council Act, 202X” নামে আইন প্রণয়নের প্রস্তাব তৈরি।
ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কানাডা, UK এর Physiotherapy Council Act থেকে রেফারেন্স নেয়া।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংসদীয় স্বাস্থ্য কমিটিতে প্রস্তাব দাখিল।
BMDC-এর মতো কাউন্সিলের কাঠামো তৈরি:
চেয়ারম্যান (Professor-level physio যে সাবেক বা বর্তমানে সরকারি কোন দপ্তরে আছেন)
Registrar
Education & Ethics Committee
Registration & License Department
পর্যায় ৩: শিক্ষা ও একাডেমিক মানোন্নয়ন (Education Standardization)
সময়কাল: ১–২ বছর
কর্ম:
দেশে সব Physiotherapy কোর্স এক ছাতার নিচে আনা: BSPT / BPT / DPT → একক ডিগ্রি নাম BPT (Bachelor of Physiotherapy)।
একটি National Curriculum Committee তৈরি করা।
শিক্ষকদের ট্রেনিং ও বিদেশি এক্সপার্ট দিয়ে সিলেবাস রিভিউ করানো।
ন্যূনতম যোগ্যতা নির্ধারণ: শিক্ষক হতে হলে Master in Physiotherapy বা DPT আবশ্যক।
Diploma শিক্ষার্থীদের জন্য “Bridge Course to BPT” চালু করা।
পর্যায় ৪: পেশাগত মর্যাদা ও চাকরির কাঠামো (Professional Recognition)
সময়কাল: ১ বছর
কর্ম:
সরকারি হাসপাতালগুলোতে “Department of Physiotherapy & Rehabilitation” চালু করা।
স্বাস্থ্য সেবায় পদ সৃষ্টি:
Junior Physiotherapist
Clinical Physiotherapist
Senior Physiotherapist
Consultant (Physiotherapy)
পেশাগত টাইটেল নির্ধারণ:
“Registered Physiotherapist (RPT)”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের Service Rules এ এই পদ অন্তর্ভুক্ত করা।
আপাতত প্রিফিক্স টা উহ্য রাখা।
পর্যায় ৫: জনসচেতনতা ও প্রচারণা (Public Awareness & Advocacy)
সময়কাল: চলমান
কর্ম:
প্রতি মাসে একদিন “National Physiotherapy Awareness Day” পালন।
Facebook, YouTube, TV Talkshow, Newspaper-এ ফিজিওথেরাপির গল্প প্রচার।
প্রতিটি জেলা শহরে Free Physio Camp আয়োজন।
রোগী শিক্ষামূলক পোস্টার, লিফলেট ও ভিডিও প্রচার করা।
সাধারণ মানুষকে বোঝানো যে “ফিজিওথেরাপি মানে মালিশ নয় — চিকিৎসা।”
পর্যায় ৬: আন্তর্জাতিক স্বীকৃতি ও সংযোগ (International Collaboration)
সময়কাল: ২ বছর
কর্ম:
বাংলাদেশকে World Physiotherapy (WCPT)-এর পূর্ণ সদস্য করা।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক MOU করা।
বিদেশে কাজের জন্য প্রয়োজনীয় Accreditation ও ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা করা।
আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করে দেশের অবস্থান শক্ত করা।
পর্যায় ৭: গবেষণা ও উন্নয়ন (Research & Development)
কর্ম:
বিশ্ববিদ্যালয় পর্যায়ে “Physiotherapy Research Center” চালু।
স্থানীয় ডেটা ও রোগের ধরন অনুযায়ী প্রমাণভিত্তিক প্রোটোকল তৈরি।
জার্নাল বা পাবলিকেশন শুরু করা: “Bangladesh Journal of Physiotherapy & Rehabilitation.”
বেশকিছু লিখা, প্রস্তাব, অনেকের আলাপ,এর আগে দুই বিপিএর সংযুক্তির চেষ্টায় বানানো প্রস্তাব সব কিছু মিলিয়ে আমার এই অনুধাবন বাকিটা জ্ঞানীরা ভালো জানেন।
08/11/2025
ফিজিওথেরাপি চিকিৎসকদের ব্যবহৃত ডিগ্রি
বিএসপিটি/বিপিটি
পোস্টগ্রেজুয়েশন এমএস/এমডিএমআর/এমআরএস/পিএইচডি
03/11/2025
২০২৫-২০২৬ মেডিকেল ভর্তি পরীক্ষয় বড়ো কিছু পরিবর্তন হয়েছে
১.★আবেদন যোগ্যতা:এসএসসি+এইচএসসি মিলে ৮.৫০
(আগে ছিলো ৯.০০)
কোনটিতে ৪.০০ নিচে যাওয়া যাবেনা
মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ২★.পরীক্ষার সময় হবে ১ ঘণ্টার পরিবর্তে ১ ঘণ্টা ১৫ মিনিট
সোর্স :বিএমডিসি মেডিকেল এডমিশন নীতিমালা
03/11/2025
প্রফের ভাইভা পরিক্ষায় অডিও-ভিজ্যুয়াল রেকর্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ 🔥
15/10/2025
🩺⚕️ভুয়া ফিজিওথেরাপি চেনার উপায়-
১) কোন ডিগ্রী নেই, বলবে আমি ট্রেনিং করেছি
২) মাঝে মাঝে ১/২ জন বড় ডাক্তারের সাথে কাজ করেছি বলবে
৩) সব রোগেই একই এক্সারসাইজ দিবে
৪) ফিজিশিয়ানের সিল মেরে টিক চিহ্ন দেয়া ফিজিওথেরাপি বা মেশিন চালাবে
৫) খুব সস্তায় ফিজিওথেরাপি দেবে
৬) বাসায়- অফিসে- ঘরে - বাইরে সবখানে শুধু হোম কল করতে চাইবে।
৭) তার ফিজিওথেরাপি ডিগ্রী "ট্রেনিং" এ সীমাবদ্ধ থাকবে।
14/10/2025
🩺⚕️আজ ১৪ অক্টোবর ২০২৫,Dr. Omar Faruk Yousuf উপাচার্য মহোদয়ের সাথে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের মতবিনিময়ের স্থির চিত্র ✌️
12/10/2025
“আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস” উপলক্ষে আসুন আমরা সবাই হই সচেতন।
জেনে নেই একনজরে —
আর্থ্রাইটিসে ফিজিওথেরাপির ভূমিকা কী?
12/10/2025
আমরা ভাবি, কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক এর উল্টোটা! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও কাছে নিয়ে যায়, যা সাধারণ প্রক্রিয়ায় আর বেরিয়ে আসতে পারে না। ফলাফল?
১. ময়লা জমতে জমতে কানের ভেতরে শক্ত জট (Impacted Wax) তৈরি হয়, যা আপনার শোনার ক্ষমতা কমিয়ে দেয় এবং কানে তীব্র ব্যথা হতে পারে।
২. কানের ভেতরের ত্বক অত্যন্ত সংবেদনশীল। কটন বাডের সামান্য আঘাতেও সেখানে ঘা হতে পারে। এই ক্ষত থেকে রক্তপাত, চুলকানি এবং মারাত্মক ইনফেকশন (Otitis Externa) হওয়ার ঝুঁকি থাকে।
৩. অসাবধানতাবশত সামান্য জোরে খোঁচা লাগলেই কানের পর্দা ফেটে যেতে পারে। মারাত্মক ক্ষেত্রে, এটি কানের ভেতরের সূক্ষ্ম হাড়গুলোকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আপনাকে সাময়িক বা এমনকি স্থায়ীভাবে বধির করে দেওয়ার জন্য যথেষ্ট!
বিশেষজ্ঞদের মতে, আমাদের কানের ময়লা বা খোল (Earwax) আসলে কানের সুরক্ষা কবচ। এটি বাইরে থেকে ময়লা ও ব্যাকটেরিয়াকে ভেতরে ঢুকতে বাধা দেয়। কান প্রাকৃতিক নিয়মেই নিজে থেকে পরিষ্কার হয়ে যায়, তাই আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই।
এরপরও কানে বেশি অস্বস্তি হলে বা কম শুনলে, নিজে চিকিৎসা না করে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
09/10/2025
ফিজিওথেরাপি চিকিৎসকদের "ডাক্তার" উপাধি নিয়ে দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা রয়েছে। বিশেষ করে মেডিকেল সায়েন্সের শিক্ষার্থী ও পেশাদারদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন, একমাত্র বাংলাদেশেই ফিজিওথেরাপিস্টরা "ডাক্তার" হিসেবে পরিচয় দেন, কিন্তু এটি সত্য নয়। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ফিজিওথেরাপিস্টরা "Doctor" হিসেবে পরিচিত এবং তাদের "Dr." প্রিফিক্স ব্যবহার করার আইনি অধিকার রয়েছে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, ফিজিওথেরাপিস্টরা নিজেদের ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে পরিচয় দেন, মেডিকেল চিকিৎসক (MBBS ডিগ্রিধারী) হিসেবে নয়।
08/10/2025
🚫 Myths can mislead you – Facts can heal you! 💪
ACL injury মানেই ভয় নয়।
Surgery সবার জন্য দরকার নেই, সঠিক rehab & physiotherapy নিলেই অনেকেই normal life বা sports-এ ফিরতে পারেন। 🏃♂️
👉 Swipe করে জানুন “ACL Injury: Myth vs Fact”
🔥 Myth 1:
👉 “ACL ছিঁড়লে সবাইকে surgery করতেই হবে।”
✅ Fact:
সব ক্ষেত্রে surgery লাগে না।
👉 Partial tear বা যারা normal কাজকর্ম করতে পারে, তারা proper physiotherapy & rehab নিলে ভালো হয়ে যায়।
🔥 Myth 2:
👉 “ACL injury মানেই খেলাধুলা বন্ধ!”
✅ Fact:
ঠিকমতো rehab + strengthening program নিলে অনেক অ্যাথলিট আবার return to sports করতে পারে।
ACL injury মানেই career শেষ নয়।
🔥 Myth 3:
👉 “ACL tear হলে হাঁটতেই পারা যায় না।”
✅ Fact:
অনেক সময় walking possible থাকে, বিশেষত partial বা পুরনো injury থাকলে।
তবে sudden giving way বা instability হতে পারে, তাই specialist-এর advice জরুরি।
🔥 Myth 4:
👉 “Pain থাকলেই ACL tear।”
✅ Fact:
ACL tear সবসময় pain-এর জন্য নয়।
অনেকের শুরুতে pop sound + swelling থাকে, পরে pain কমে গেলেও instability থাকতে পারে।
🔥 Myth 5:
👉 “Rehab ছাড়া surgery হলেই ঠিক হয়ে যাবে।”
✅ Fact:
Surgery-র পরও proper physiotherapy & muscle strengthening না করলে knee আগের মতো strong হয় না এবং injury আবার হতে পারে।
💡 Bottom Line:
ACL injury মানেই ভয় নয়! ✅
সঠিক diagnosis, physiotherapy & rehab নিলে আপনি আবার normal life বা sports-এ ফিরতে পারবেন। 💪
07/10/2025
হাঁটু ব্যথাঃ
হঠাৎ হাঁটুতে তীব্র ব্যাথা, হাঁটু ভাজ বা সোজা করতে গেলে ব্যাথা, হাঁটু ফুলে যাওয়া, দাঁড়াতে গেলে মনে হচ্ছে হাঁটু ছুটে/বেকে যাচ্ছে, অযথা কারন ছাড়া হাঁটু আটকিয়ে যাচ্ছে, নামাজে রুকু-সেজদা দিতে গেলে হাঁটু ভাজ করতে কষ্ট হচ্ছে , হাঁটু চিকন হয়ে যাচ্ছে, উচু-নিচু জায়গায় হাটতে গেলে হাঁটুতে অতিরিক্ত কষ্ট হচ্ছে এসব কষ্ট গুলো অনুভব হলে ঠিক তখনই মনে করবেন আপনার হাটুর লিগামেন্ট/ মিনিসকাস এ কোন সমস্যা হয়েছে (৫০ বছর বয়সের নিচে)।
♦ হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি ও করণীয়ঃ
ACL, PCL & Meniscus Injury :
হাঁটু শরীরের বড় ও ওজন বহনকারী জোড়াগুলোর মধ্যে অন্যতম। হাঁটুর জোড়া উপরের দিক থেকে উরুর হাড় (ফিমার) ও প্যাটলা বা নী ক্যাপ এবং নিচের দিক থেকে লেগের হাড় (টিবিয়া)- এই তিন হাড়ের সমন্বয়ে গঠিত। হাঁটুতে চারটি প্রধান লিগামেন্ট থাকে। লিগামেন্ট হলো ইলাসটিক টিসু যা এক হাড়কে অন্য হাড়ের সাথে যুক্ত করে, জোড়ার শক্তি প্রদান এবং জোড়ার স্থিতিশীলতা বজায় রাখে।
♦ হাঁটুর লিগামেন্টগুলো নিম্নরূপ:
১. এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট: হাঁটুর মাঝখানের সামনের দিকে এবং পোসটেরিওর লিগামেন্টের সাথে ক্রস করে থাকে বলেই একে এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট বলে। এই লিগামেন্ট লেগের রোটেশনাল ও সামনের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
২. পোসটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট হাঁটুর মাঝখানের পিছনে থাকে এবং লেগের পিছনের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
৩. মিডিয়ার কোল্যাটারাল লিগামেন্ট হাঁটুর ভিতর পার্শ্বের স্থিতিশীলতা বজায় রাখে।
৪. ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট হাঁটুর বাহির পার্শ্বের স্থিতিশীলতা বজায় রাখে।
♦ লিগামেন্ট ইনজুরির কারণসমূহ:
১. হঠাৎ মোচড়ানো গতি দ্বারা এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট সবচেয়ে বেশি ইনজুরি হয়।
২. আঘাত, রিকশা থেকে পড়ে গেলে, গাড়ি বা মটর সাইকেল দুর্ঘটনায় এনটেরিওর ও পোসটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হয়।
৩. ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, কাবাডি ও হা-ডু-ডু খেলোয়ারদের মাঝে এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি বেশি হয়।
৪. মই থেকে পড়ে গেলে।
৫. উপর থেকে লাফ দিয়ে পড়লে।
৬. গর্তে পড়ে গেলে।
৭. সিঁড়ি দিয়ে নামার সময় এক স্টেপ ভুল করলে।
৮. ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট অপেক্ষা মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট বেশি ইনজুরি হয় হাঁটুর বাহির পার্শ্বে সরাসরি আঘাতের জন্য।
৯. ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের মাঝে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি হয়। ১০. ৭০% ব্যক্তির এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরির সাথে মেনিসকাস ইনজুরি থাকে।
♦ লিগামেন্ট ইনজুরির লক্ষণসমূহ:
১. প্রথমে তীব্র ব্যথা পরে আস্তে আস্তে ব্যথা কমে আসে।
২. ব্যথা হাঁটুর বাহির পার্শ্বে এবং পিছনে অনুভূতি হবে।
৩. হাঁটু ভাঁজ বা সোজা করতে গেলে ব্যথা বেড়ে যায়।
৪. আগাতের প্রথম দশ মিনিটের মধ্যেই হাঁটু ফুলে যায়।
৫. ফুলা ও ব্যথার জন্য হাঁটু নড়াচড়া করা যায় না।
৬. দাঁড়াতে বা হাঁটতে চেষ্টা করলে মনে হবে হাঁটু ছুটে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে।
৭. আঘাতের সাথে সাথে ব্যক্তি ‘পপ' বা ‘ক্র্যাক' শব্দ শুনতে বা বুঝতে পারবে।
৮. সাথে মেনিসকাস ইনজুরি থাকলে, রোগী বেশিক্ষণ বসলে হাঁটু সোজা করতে কষ্ট হয়।
৯. অনেক সময় হাঁটু আটকিয়ে যায়, রোগী হাঁটুতে নড়াচড়া করিয়ে সোজা করে।
১০. দীর্ঘদিন যাবৎ লিগামেন্ট ইনজুরি থাকলে হাঁটুর পেশী শুকিয়ে যায় এবং হাঁটুতে শক্তি কমে যায়।
১১. উঁচু নিচু জায়গায় হাঁটা যায় না, সিঁড়ি দিয়ে উঠানামা করতে এবং বসলে উঠতে কষ্ট হয়।
১২. হাঁটু ইনসিকিউর বা অস্থিতিশীল মনে হবে।
♦ জরুরি চিকিৎসা বা করণীয়:
১. হাঁটুকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
২. বরফের টুকরা টাওয়ালে বা ফ্রিজের ঠান্ডা পানি প্লাস্টিকের বেগে নিয়ে লাগালে ব্যথা বা ফুলা কমে আসবে। প্রতিঘণ্টায় ১০ মিনিট বা দুই ঘণ্টা পর পর ২০ মিনিট অনবরত লাগাতে হবে। তবে ইহা সহ্যের মধ্যে রাখতে হবে। এই পদ্ধতি আঘাতের ৪৮-৭২ ঘণ্টা পর্যন্ত চলবে।
৩. হাঁটুতে ইলাসটিক কমপ্রেসন বা ইস্পিলিন্ট ব্যবহারে ফুলা ও ব্যথা কমে আসে।
৪. হাঁটুর নিচে বালিশ দিয়ে হাঁটুকে হার্টের লেবেল থেকে উঁচুতে রাখলে ফুলা কম হবে।
৫. এনালজেসিক বা ব্যথানাশক ওষুধ সেবন।
৬. হাঁটুর লিগামেন্ট ইনজুরির চিকিৎসা প্রদান করতে সক্ষম এমন চিকিৎসকের কাছে বা স্টোরে রোগীকে পাঠাতে হবে। ল্যাবরেটরি পরীক্ষা: প্রাথমিক চিকিৎসায় রোগীর ব্যথা ও ফুলা সেরে উঠার পর, হাঁটুর বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে কী কী লিগামেন্ট ইনজুরি হয়েছে এবং এর তীব্রতা নির্ণয় করা যায়। কখনও কখনও এক্স-রে ও এমআরআই এর সাহায্য নিতে হয়।
♦ প্রয়োজনীয় চিকিৎসা ও করণীয়:
হাঁটুর লিগামেন্ট আপনাআপনি জোড়া লাগে না। তবে কিছু কিছু ক্ষেত্রে (যেমন- কোল্যাটারাল লিগামেন্ট) হাঁটুর পেশীর ফিজিওথেরাপি চিকিৎসা মাধ্যমে সুস্থ থাকা যায়।
বর্তমানে হাঁটুর বাহির থেকে টেনডন নিয়ে ছোট দুইটি ছিদ্র দিয়ে আর্থোস্কপ যন্ত্র হাঁটুতে প্রবেশ করিয়ে নতুন লিগামেন্ট তৈরি করা হয়। আর্থ্রোস্কোপিক সার্জারীর পর নিয়মিত ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন মাধ্যমে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে।
স্বাভাবিক ভাবে চলাফেরা ও কাজ করার ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব।