11/12/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৪ ডিসেম্বর আল ফালাহ আইডিয়াল মাদরাসা-তে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল। পুরো অনুষ্ঠানটি তিনটি অধিবেশনে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কাউছার সিকদার হাফিজাহুল্লাহ (শিক্ষাসচিব, তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, চট্টগ্রাম শাখা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আম্মার হোসেন দা:বা: (খতিব, শাপলা আ/এ জামে মসজিদ, হালিশহর)।
এবং পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আকবর সাহেব দা:বা:।
প্রথম অধিবেশনে প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ছড়া, কবিতা, নাতে রাসূল (স.), হামদ এবং কুরআন-হাদীসভিত্তিক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করে। আরবি, ইংরেজি ও বাংলা—তিন ভাষায় তাদের সাবলীল পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
দ্বিতীয় অধিবেশনে অভিভাবকদের কাছ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে মতামত গ্রহণ করা হয়। শিক্ষাদান পদ্ধতি, গাইডলাইন, শিক্ষকদের আন্তরিকতা ও সার্বিক পরিবেশ—সবকিছু নিয়েই অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন।
তৃতীয় অধিবেশনে অতিথিবৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করেন। এরপর নভেম্বর মাসে অনুষ্ঠিত ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক ইতি ঘটে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সফল করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের প্রতি আল ফালাহ আইডিয়াল মাদরাসা-র পক্ষ থেকে রইলো আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।
[বি:দ্রঃ সীমিত আসনে ভর্তি চলছে]
Al Falah Ideal Madrasha-আল ফালাহ আইডিয়াল মাদরাসা