উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, School, North Padua, Chittagong.

আগামী শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় খতমে কোরআন এবং বিকাল ৩:০০ ঘটিকা থেকে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে আ...
26/08/2026

আগামী শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় খতমে কোরআন এবং বিকাল ৩:০০ ঘটিকা থেকে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের সশ্রদ্ধ উপস্থিতি ও দোয়া কামনা করছি।

22/08/2026

শ্রদ্ধেয় শিক্ষক মরহুম আব্দুল মন্নান (হুজুর) স্যারের ২য় জানাযায়...😔
গ্রামে প্রিয় হুজুরের জানাযায় উপস্থিত ছিলে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রাক্তন শিক্ষার্থীরা।

পাশাপাশি ''প্রাক্তন শিক্ষার্থী পরিষদের'' পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে- হুজুরের পরিবারের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ এবং হুজুরের সাথে যদি কোন ব্যাক্তির আর্থিক লেনদেন থাকে তা যথাযত প্রামান সাপেক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কাছে জানাবেন। আপনাদের প্রাপ্য লেনদেন আমরা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ।

"একজন আদর্শ শিক্ষকের মৃত্যু একটি জাতির মৃত্যুর সমান '"
অসম্ভব প্রিয় একজন শিক্ষক ছিলেন আমার ।মানুষ কতটা ভালো হতে পারে তাঁর সব গুনাবলী ছিল আপনার মধ্যে । ছিলেন একজন সচেতন এবং পরিপাটি মানুষ ,একজন আদর্শ শিক্ষক হিসাবে স্কুলের গন্ডি পেড়িয়ে এলাকাবাসীর মনে জায়গা করে নিয়েছিলেন। ব্যক্তিগত ভাবে খুব ভালোবাসতাম, এবং শাসন গুলি এখনো মনে করি । নিভৃতচারী আমার এই প্রিয় শিক্ষক আমাদের থেকে বিদায় নিয়েছেন,(ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রজিউন) হুজুরের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। হুজুর বেঁচে থাকবেন আমাদের মাঝে চলার পথের আদর্শ হয়ে। 😭

প্রত্যেক জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। (সূরা: আল-ইমরান, ১৮৫)উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচ প্রাক্ত...
22/08/2026

প্রত্যেক জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। (সূরা: আল-ইমরান, ১৮৫)
উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থী Abdullah Al Noman এর শ্রদ্ধেয় আম্মাজানের ইন্তেকালে

"আমরা গভীরভাবে শোকাহত"

আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং রহমতের চাদরে আবৃত রাখুন।

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্তে : উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

শোকবার্তাউত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আব্দুল মন্নান (হুজুর) স্যার  আজ ৫.৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপ...
20/08/2026

শোকবার্তা
উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আব্দুল মন্নান (হুজুর) স্যার আজ ৫.৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে উত্তর পদুয়া উচ্চ বিদ্যলায় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছি।

আমরা আজ উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় এমন একজন অবিভাবক হারিয়েছি যার শূন্যস্থান কোন দিন পূরণ হবেনা। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং রহমতের চাদরে আবৃত রাখুন, আমিন।

14/08/2026

আজ বিকেলে উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মান্নান হুজুরের সুস্থতা কামনায় পরিষদের পক্ষ থেকে স্কুল হলরুমে খতমে কোরআন শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকমণ্ডলী, এই অঞ্চলের মান্যগণ্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ। উপস্থিত সবাই প্রিয় স্যারকে স্মরণ করে মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন এবং সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আমিন, ইয়া রাব্বাল আলামিন।

দোয়া মাহফিলের আমন্ত্রণঃআজ শুক্রবার (জুমাবার) বিকেল ৪টায় উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মন্নান হুজ...
14/08/2026

দোয়া মাহফিলের আমন্ত্রণঃ
আজ শুক্রবার (জুমাবার) বিকেল ৪টায় উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মন্নান হুজুরের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে স্কুলের হলরুমে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত দোয়া মাহফিলে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের সশ্রদ্ধ উপস্থিতি ও দোয়া একান্তভাবে কাম্য।

আসুন, আমরা সবাই প্রিয় হুজুরের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।

স্থান: উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়, হলরুম
সময়: শুক্রবার, বিকেল ৪টা

🔻আলহামদুলিল্লাহ, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মন্নান হুজুর এখনো আমাদের মাঝে বেঁচে আছেন, আলহামদু...
10/08/2026

🔻আলহামদুলিল্লাহ, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মন্নান হুজুর এখনো আমাদের মাঝে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। তিনি এখন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে লাইফ সার্পোটে আছেন, তার মৃত্যু নিয়ে ভুল তথ্য পাওয়া গিয়েছিল। সবাই হুজুরের জন্য দোয়া করেন যেন তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

10/06/2026

ঈদ পূর্ণমিলনী ২০২৬ ❤️
আয়োজনে: উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে পরিষদের উপদেষ্টা পর্যদ, পরিচালনা পর্ষদ ও ব্যাচ প্রতিনিধি...
24/04/2026

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে পরিষদের উপদেষ্টা পর্যদ, পরিচালনা পর্ষদ ও ব্যাচ প্রতিনিধিদের নিয়ে যৌথভাবে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইতিমধ্যে সবার সম্মিলিত প্রয়াসে অনেক কার্যক্রম পরিচালনা করেছে পরিচালনা পর্যদ। আজকের এই আলোচনা সভায় পরিষদের ভবিষ্যৎ কাঠামো দৃঢ়করণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়।

সর্বোপরি, আজকের সভায় উপস্থিতিসহ নানাভাবে সর্বাত্মক সহযোগিতা করার জন্য পরিষদের উপদেষ্টা পর্যদ ও সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

নিবেদক
পরিচালনা পর্যদ, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এরউপদেষ্টা পরিষদ, পরিচালনা পর্ষদ,ও ব্যাচ প্রতিনিধিদের যৌথ ★ জরুরি আল...
23/04/2026

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর
উপদেষ্টা পরিষদ, পরিচালনা পর্ষদ,ও ব্যাচ প্রতিনিধিদের যৌথ
★ জরুরি আলোচনা সভা ★
তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ইং
স্থান: উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় হল রুম।
সময়:-২.৩০

আয়োজনে:-
উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়
প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।

Address

North Padua
Chittagong
4397

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share