BMHS Former Students Council

  • Home
  • BMHS Former Students Council

BMHS Former Students Council ঐক্য,সেবা ও সহযোগিতা আমাদের মূল লক্ষ্য।

(এটি একটি অরাজনৈতিক সেবা মূলক সংগঠন যা, বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত।)

সুন্দর আয়োজন।
28/03/2026

সুন্দর আয়োজন।

"পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি আর অনাবিল সুখ। আমাদের প্রাণের বিদ্যাপীঠ Banyachola-Manikpur High School-এর সকল...
20/03/2026

"পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি আর অনাবিল সুখ। আমাদের প্রাণের বিদ্যাপীঠ Banyachola-Manikpur High School-এর সকল প্রাক্তন শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।

ঈদ মোবারক! 🌙✨
— সৌজন্যে: BMHS Former Students' Council"

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের 'BMHS Former Students Council' আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অত্যন্ত সফ...
10/03/2026

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের 'BMHS Former Students Council' আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
আমাদের এই আয়োজনকে সফল করতে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে প্রবাসী ভাইদের এবং যারা অক্লান্ত পরিশ্রম করে মাঠের ব্যবস্থাপনা ও 'আলহেরা'র সব আয়োজন তদারকি করেছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।
সবচেয়ে বড় বিষয় হলো, আপনারা প্রত্যেকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন ছিলেন এবং মাঠ পরিষ্কার রাখতে সহযোগিতা করেছেন। আমাদের এই ঐক্য আর ভ্রাতৃত্ব যেন ভবিষ্যতেও অটুট থাকে।

.মাহে রমজান—আত্মশুদ্ধির মাস, রহমতের মাস, ক্ষমার মাস।এই পবিত্র মাসে আমাদের প্রতিটি দোয়া কবুল হোক, হৃদয় হোক পরিশুদ্ধ, আর জ...
03/03/2026

.মাহে রমজান—আত্মশুদ্ধির মাস, রহমতের মাস, ক্ষমার মাস।
এই পবিত্র মাসে আমাদের প্রতিটি দোয়া কবুল হোক, হৃদয় হোক পরিশুদ্ধ, আর জীবন ভরে উঠুক শান্তি ও বরকতে।🌙✨

স্মরণ করি সেই সব বীর সন্তানদের, যাঁদের রক্তে কেনা আমাদের এই প্রিয় বাংলা ভাষা। 🇧🇩১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্...
21/02/2026

স্মরণ করি সেই সব বীর সন্তানদের, যাঁদের রক্তে কেনা আমাদের এই প্রিয় বাংলা ভাষা। 🇧🇩
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেক নাম না জানা শহীদ। তাঁদের সেই আত্মত্যাগের চেতনা আজও আমাদের হৃদয়ে অম্লান।
মহান একুশের এই দিনে BMHS Former Students Council-এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?"
বিনম্র শ্রদ্ধায়—
BMHS Former Students Council

بسم الله الرحمن الرحيمপবিত্র মাহে রমজানের শুভেচ্ছ।সংযম ও পবিত্রতার মাসে শুদ্ধতা ছুঁয়ে যাক সবাইকে।
19/02/2026

بسم الله الرحمن الرحيم

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছ।

সংযম ও পবিত্রতার মাসে শুদ্ধতা ছুঁয়ে যাক সবাইকে।

ধন্যবাদ লক্ষীছড়ি সংবাদ 🌿🌸
16/02/2026

ধন্যবাদ লক্ষীছড়ি সংবাদ 🌿🌸

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষীছড়ি সেনা জোন পরিচালিত লক্ষীছড়ির বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন BMHS Former Students Council-এর উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা নিবিড়সহ শিক্ষক-কর্মকর্তা এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন, যা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থী ও সমাজের মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে। অনেক অসচ্ছল পরিবার রোজা রাখলেও পরিপূর্ণ ইফতার করার সামর্থ্য রাখে না এই বিষয়টি বিবেচনায় নিয়েই রমজানের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিছমিল্লাহির রাহমানির রাহিমসেনাবাহিনী কর্তৃক পরিচালিত (বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়) পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত...
16/02/2026

বিছমিল্লাহির রাহমানির রাহিম

সেনাবাহিনী কর্তৃক পরিচালিত (বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়) পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ-২০২৬ খ্রি.

স্থান: বিদ্যালয়ের হলরুম

আয়োজনে: BMHS (Former Students Council)

15/02/2026

BMHS Former Students Council
প্রাক্তন শিক্ষার্থীরা শুধু একটি স্মৃতি নয়, তারা একটি শক্তি, একটি ভালোবাসার বন্ধন, একটি দায়িত্ববোধের আলোকবর্তিকা। সময়ের ব্যবধানে স্কুলের বেঞ্চ ছেড়ে গেলেও যারা তাদের শিকড় ভুলে যায় না, বরং সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করে—তার উজ্জ্বল উদাহরণ আমাদের এই ছাত্র সংগঠন।
দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ইফতার সামগ্রী বিতরণ, দুস্থ পরিবারের আর্থিক সহযোগিতা, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো—প্রতিটি কাজেই তারা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। তাদের প্রতিটি উদ্যোগ প্রমাণ করে, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ হতে শেখায়।
আমি, একজন সহকারী শিক্ষিকা হিসেবে, যখনই কোনো অসচ্ছল শিক্ষার্থীর কথা তাদের সামনে তুলে ধরেছি, তারা দ্বিধাহীনভাবে এগিয়ে এসেছে। তাদের সহযোগিতায় বহু শিক্ষার্থীর পড়াশোনার পথ সুগম হয়েছে, অনেক স্বপ্ন নতুন করে ডানা মেলেছে। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর গর্বের বিষয় আর কী হতে পারে!
তাদের এই ঐক্য, আন্তরিকতা ও দায়বদ্ধতা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এমন মহৎ, উন্নয়নমূলক ও মানবিক কাজে তাদের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য, গর্বিত ও আনন্দিত মনে করি।
আল্লাহ তায়ালা তাদের প্রতিটি ভালো কাজ কবুল করুন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবতার সেবা করার তাওফিক দান করুন। 🤍🌿
মানবতার এই পথচলা থেমে না যাক, ছড়িয়ে পড়ুক চারদিকে।
অগাধ ভালোবাসা ও দোয়া রইল আমাদের প্রিয় BMHS Former Students Council–এর জন্য।
—
সৈয়দা রায়হাতুন নুর
সহকারী শিক্ষিকা
বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয় 🌸

Address

Manikpur, Kanchannagar, Fatikchhari

4350

Website

Alerts

Be the first to know and let us send you an email when BMHS Former Students Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share