জামালপুর তা'লিমুল কোরআন একাডেমী

জামালপুর তা'লিমুল কোরআন একাডেমী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান।

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।
31/12/2024

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।

19/10/2024

উপলক্ষ্য: ২৫ বছর পূর্তি (পোস্ট-২)
______________________________

আসসালামু আলাইকুম।

জামালপুর তা'লিমুল কুরআন একাডেমীর ২৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি উপলক্ষ্যে আজ ১৯শে অক্টোবর, শনিবার সকাল ৯টায় সাবেক ছাত্রদের নিয়ে একাডেমি হলে একটি প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাবেক ছাত্রদের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ গ্রহণ করা হয়।

পরবর্তী আলোচনা সভা (শুধুমাত্র) সাবেক ছাত্রীদের নিয়ে আগামী ২৬শে অক্টোবর, শনিবার সকাল ৯টায় একাডেমি হলে আয়োজনের প্রস্তাব গৃহিত হয়।

উক্ত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য সাবেক ছাত্রীদের আমন্ত্রণ জানানো যাচ্ছে।
যথা সময়ে সকল সাবেক ছাত্রীর উপস্থিতি বিশেষভাবে কাম্য।

ধন্যবাদ।

14/10/2024

উপলক্ষ্য: ২৫ বছর পূর্তি
_____________________

আসসালামু আলাইকুম।

জামালপুর তা'লিমুল কুরআন একাডেমীর সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ ও সকল শুভাকাঙ্ক্ষীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামালপুর তা'লিমুল কুরআন একাডেমীর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ ১৪ই অক্টোবর, দুপুর ১২টায় একাডেমি শিক্ষক মিলনিয়তনে একাডেমির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ উপলক্ষ্যে আগামি ১৯শে অক্টোবর, শনিবার সকাল ৯টায় সাবেক ছাত্রদের নিয়ে একাডেমি হলে একটি প্রাথমিক আলোচনা সভার প্রস্তাব গৃহিত হয়।
উক্ত আলোচনা সভায় সকল সাবেক ছাত্রকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
যথা সময়ে সকল সাবেক ছাত্রের উপস্থিতি বিশেষভাবে কাম্য।

ধন্যবাদ।

20/08/2024
জরুরি নোটিশঃএতদ্বারা জামালপুর তালিমুল কুরআন একাডেমীর ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো...
27/05/2024

জরুরি নোটিশঃ
এতদ্বারা জামালপুর তালিমুল কুরআন একাডেমীর ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় রেমালের আক্রমণে পরিবেশ পরিস্থিতি বিরূপ প্রভাব উপলব্ধি করে আজ ২৭ মে, ২০২৪ রোজ সোমবার একাডেমির শ্রেণি কার্যক্রম স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হলে তা এই পেইজের মাধ্যমে জানানো
হবে।

আজকের ফলাফল বিতরণী অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র
23/05/2024

আজকের ফলাফল বিতরণী অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র

একাডেমীর প্রথম সাময়িক পরীক্ষার  ফলাফল ঘোষনা অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে। আলহামদুলিল্লাহ অভিভাবকের উপস্থিতি সর্বোচ্ছ ছিল। ধ...
23/05/2024

একাডেমীর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ অভিভাবকের উপস্থিতি সর্বোচ্ছ ছিল।

ধন্যবাদ সবাইকে আজকে সময় দেয়ার জন্য

প্রথম মুল্যায়ন পরীক্ষা'২৪ ইং র ফলাফল ও অভিভাবক সমাবেশের কাজ প্রায় চুড়ান্ত, আলহামদুলিল্লাহ।  ২৩ মে'২৪ ইং, বৃহস্পতিবার, সক...
21/05/2024

প্রথম মুল্যায়ন পরীক্ষা'২৪ ইং র ফলাফল ও অভিভাবক সমাবেশের কাজ প্রায় চুড়ান্ত, আলহামদুলিল্লাহ।
২৩ মে'২৪ ইং, বৃহস্পতিবার, সকালঃ ৯ টায় প্লে, নার্সারি ও প্রথম শ্রেণির অভিভাবক সমাবেশ এবং সকাল ১০ টায় ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এ উপলক্ষে সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
------------------------- অধ্যক্ষ
জামালপুর তা'লিমুল কোরআন একাডেমী
বারইয়ারহাট, চট্টগ্রাম।
ফোন: 01819610726.

20/05/2024

ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে এ সপ্তাহের মধ্যেই ঐতিহ্যবাহী জামালপুর তালিমুল কুরআন একাডেমীর প্রাথমিক শাখার প্রথম সাময়িক/ প্রথম মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে।

প্রাথমিক শাখা সহ সকল অভিভাবকদের শতভাগ উপস্থিতি কামনা করছি।

এইচএসসি তে ভর্তির নিয়মাবলী
20/05/2024

এইচএসসি তে ভর্তির নিয়মাবলী

14/05/2024

পৃথিবীতে আজ পর্যন্ত পড়াশোনার থেকে বেশি ম্যাজিক্যাল এবং কুল কিছু আবিষ্কৃত হয়নি যা আপনার চিন্তা, মানসিকতা, অর্থনৈতিক অবস্থা জাদুর মতো বদলে দিতে পারে ।

পড়াশোনার শক্তি এতোটাই জাদুকরী যে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের মাঠে যে ছেলে বাবাকে সাহায্য করে আলু চাষে ,যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় , যাকে সমাজের মানুষ তুচ্ছতাচ্ছিল্য করে বড় স্বপ্ন দেখেছে বলে । এই ছেলেটা পড়াশোনা, শুধুই পড়াশোনার জাদুতে চলে আসতে পারেন জাপানের সবথেকে বড় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান "রিকেন" এ । চলে যেতে পারেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর পদে, শ্রেফ পড়াশোনার শক্তিতে ।

আমাদের জনপদে যখন একজন ডিভোর্সি মা তার একমাত্র মেয়েকে সম্বল ধরে জীবনটাকে কোনভাবে চালিয়ে নিচ্ছেন, সহ্য করে যাচ্ছেন তার চরিত্রের উপর ছোড়া সমাজ ও প্রতিবেশির নোংরা মাখা তীর । শুধুমাত্র পড়াশোনার জোরে এই মেয়েটি তার মা এবং তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন। চলে যেতে পারেন বাংলাদেশ সরকারের কোন উচ্চপদস্থ কর্মকর্তার পদে, বা রাঙ্গাতে পারেন চাইনিজ একাডেমি অব সাইন্সের বিখ্যাত কোন বিজ্ঞানির পদ ।

পড়াশোনা এতোটাই কুল যে এটা আপনার কথা বলার ধরনই বদলে দেবে, দেখবেন আপনার শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনছে । পড়াশোনা এতোটাই জাদুকরি যে এটা বদলে দেবে আপনার চিন্তার ধরন, আপনি পৃথিবীকে কখনই আর আগের মতো দেখবেন না । আপনি জীবনের হিসাবনিকাশ করবেন ভিন্ন সুত্রে ।
Copied
(This post is inspired by one of my favorite writers Hasnath A Kalam )

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে
13/05/2024

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

Address

Azizullah Road, Jamalpur, Baraiyarhat
Chittagong
4326

Telephone

+8801819610726

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুর তা'লিমুল কোরআন একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জামালপুর তা'লিমুল কোরআন একাডেমী:

Shortcuts

Share

Category