Nur Al Qur'an Madrasah & hefz

Nur Al Qur'an Madrasah & hefz An authentic Islamic Educational Institute.

16/01/2026

শহীদ ওসমান হাদিকে স্মরণ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা আবৃত্তি করছেন,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদী (যিনি ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন) তার বিদেহী আত্মার মাগফেরাতও জান্নাত কামনায় দোয়া,
"হে আল্লাহ, আপনি আপনার এই বান্দার (ওসমান হাদী) জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং কবরের জীবনকে শান্তিময় করুন। তার সকল নেক আমল কবুল করে নিন।"




❝সবক প্রদান অনুষ্ঠান- ২০২৬❞নূর আল কুরআন মাদ্রাসা ও হেফজ বিভাগের উদ্যোগে  সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়৷...................
16/01/2026

❝সবক প্রদান অনুষ্ঠান- ২০২৬❞

নূর আল কুরআন মাদ্রাসা ও হেফজ বিভাগের উদ্যোগে সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়৷......................................

আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় অত্যন্ত সফলভাবে সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক,
◼️ শরীফ মোহাম্মাদ ইকবাল
সহকারী পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন,
◼️ জনাবা রিহাব চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ—
• হাফেজ মোহাম্মদ ইকরাম
• হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম
• মাহবুব আলম
• মোহাম্মদ ইমন............................
* রেশমা চৌধুরী
* দ্বীপা আক্তার
* মনিরা ইয়াছমিন
* তাসমিম
* রূপা আক্তার

* উল্লেখযোগ্য বিষয়,
এই অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্রদের মাঝে ছিল বিশেষ আগ্রহ ও উদ্দীপনা। শিক্ষকগণ আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন, আর ছাত্ররা আনন্দ ও আত্মবিশ্বাসের সাথে তাদের নতুন সবক গ্রহণ করেছে।

২০২৬ শিক্ষাবর্ষ সকল শিক্ষার্থীর জন্য সাফল্যের বছর ও কল্যাণকর হোক।🎁💐

্রদান
#কুরআনের_আলো
#আমাদের_মাদ্রাসা

16/01/2026

02/01/2026

Goodbye 2025, thank you for the memories," "A year of lessons and blessings. 😇❤️

゚viralシ

📚 বই বিতরণ ২০২৬ আমাদের মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের "বই বিতরণ" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত আনন্দঘন পরিবেশে।শিক্ষার্থ...
02/01/2026

📚 বই বিতরণ ২০২৬

আমাদের মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের "বই বিতরণ" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত আনন্দঘন পরিবেশে।

শিক্ষার্থীদের মুখে ছিল বই হাতে পাওয়ার খুশির হাসি, ছিল চোখেমুখে আগামীর স্বপ্ন।

✨ অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠেছে আরও স্মরণীয়।

⬇️

(বিঃদ্রঃ) ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি কর্যক্রম চলমান।
আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নূর আল কোরআন মাদ্রাসা সহায়ক হবে ইনশাআল্লাহ।

যোগাযোগঃ ০১৮২৬৬৬২৫৫৫ । ০১৮৯৮৮৫৫০২৭

📸 কিছু আনন্দঘন মুহূর্ত তুলে ধরা হলো ছবিতে
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে।
#বইবিতরণ

02/01/2026

❤️
゚viralシ

01/01/2026

বই বিতরণ উৎসব ২০২৬

একদিন মিলাদুন্নবী করলেই কি নবীপ্রেম হয়❓আজকে একটা দুঃখজনক চিত্র আমাদের সমাজে দেখা যায়।সারা বছর নামাজ নেই, রোজা নেই, দাড়ি ...
06/09/2025

একদিন মিলাদুন্নবী করলেই কি নবীপ্রেম হয়❓

আজকে একটা দুঃখজনক চিত্র আমাদের সমাজে দেখা যায়।
সারা বছর নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, পর্দা নেই, হারাম-হালাল চিনে না—
কিন্তু ১২ রবিউল আউয়াল আসলেই হঠাৎ সবাই “নবীপ্রেমিক”! 🤦

বড় বড় ব্যানার-ফেস্টুন, রঙিন আলো ঝলকানি, হাজার হাজার টাকার মাইক সেট, শোভাযাত্রা, এমনকি গান-বাজনা পর্যন্ত। এরপর শেষে মিষ্টি বিলানো হলো— ব্যস, নবীপ্রেমের সার্টিফিকেট পেয়ে গেলো! 😏

কিন্তু নবীপ্রেম কি এত সস্তা❓
নবীপ্রেম মানে শুধু একদিনের উৎসব না, বরং সারাজীবনের ইবাদত আর আনুগত্য।

---

কুরআন যা বলছে:

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন

> “বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন।”
(সুরা আলে ইমরান: ৩১)

👉 লক্ষ্য করুন, আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত হলো নবীজিকে অনুসরণ করা, কোনো অনুষ্ঠান নয়।

---

হাদিস যা বলছে:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “যে আমার সুন্নাহকে ভালোবাসবে, সে-ই আমাকে ভালোবাসবে; আর যে আমাকে ভালোবাসবে, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে।”
(তিরমিজি, হাদিস: ২৬৭৮)

আরেকটি হাদিসে তিনি ﷺ বলেছেন:

> “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা-মা, সন্তান-সন্ততি এবং সমগ্র মানবজাতির চেয়ে অধিক প্রিয় না হই।”
(বুখারি, হাদিস: ১৫)

👉 অর্থাৎ নবীপ্রেম মানে হলো— তাঁর সুন্নাহকে আঁকড়ে ধরা, তাঁর আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করা।

---

সমাজের বাস্তবতা:

আজ মানুষ নবীপ্রেমের নাম দিয়ে অপচয় করছে
🔴 মঞ্চ সাজাচ্ছে লাখ টাকার
🔴 মিষ্টি বিলাচ্ছে হাজার মানুষের মাঝে
🔴 গান-বাজনা করছে রাস্তার মোড়ে
🔴 নারী-পুরুষ মিশে শোভাযাত্রা করছে

কিন্তু যারা একদিনের আয়োজনের নামে এত টাকা খরচ করে, গরিবের ঘরে কি তারা এক মুঠো ভাত পৌঁছে দেয়❓ না। অথচ নবীজির ﷺ শিক্ষা ছিল দান-খয়রাত, মিসকিনকে সাহায্য করা, সরল জীবন যাপন।

---

প্রকৃত নবীপ্রেম কেমন হওয়া উচিত❓

✅ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা
✅ সুন্নাহ অনুযায়ী পোশাক-পরিচ্ছদ
✅ দাড়ি রাখা ও পর্দা করা
✅ হারাম ব্যবসা, সুদ, গান-বাজনা থেকে দূরে থাকা
✅ কুরআন-হাদিস অনুযায়ী জীবন সাজানো
✅ গরিব-মিসকিনকে সাহায্য করা

---

উপসংহার:

যারা একদিন মিলাদুন্নবী করে নিজেদের নবীপ্রেমিক সাজায়— তারা আসলে মানুষের সাথে প্রতারণা করছে। কারণ, প্রকৃত নবীপ্রেম প্রমাণ হয় জীবনের প্রতিটি কাজে, প্রতিটি আমলে, প্রতিটি আখলাকে।

👉 নবীপ্রেম মানে একদিনের অনুষ্ঠান নয়, বরং সারাজীবনের ইবাদত।
👉 নবীপ্রেম মানে ব্যানার-ফেস্টুন নয়, বরং সুন্নাহ মানা।
👉 নবীপ্রেম মানে মিষ্টি বিলানো নয়, বরং দান-খয়রাত করা।
👉 নবীপ্রেম মানে মাইক বাজানো নয়, বরং মসজিদ ভরানো।
মিলাদুন্নবী করা বেদআত ❌

স্মরণ রাখুন— মিলাদ নয়, সুন্নাহই নবীপ্রেমের প্রকৃত প্রমাণ। ✅

আলহামদুলিল্লাহ! নূর আল কুরআন মাদ্রাসা ও হেফজ বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।___________________________...
21/03/2025

আলহামদুলিল্লাহ!

নূর আল কুরআন মাদ্রাসা ও হেফজ বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
________________________________________________________________________________
গত ২০ মার্চ ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার
নিজ প্রতিষ্ঠানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে
সভাপতি হিসেবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক শরীফ মোহাম্মদ ইকবাল।
সহকারী পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন, জনবা রিহাব চৌধুরী।
যোগাযোগ :
+880 1826-662555
+880 1312-727772
কুঞ্জছায়া আবাসিক রোড নং-১,বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম।

31/01/2025

বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে নিম্নলিখিত নির্দেশনা সমূহ শিক্ষার্থীদের অবশ্যই মেনে চলতে হবে।

যথা -

০১. ক্লাস শুরু হওয়ার পূর্বে মাদ্রাসার ড্রেস পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।

০২. জরুরী প্রয়োজন ও অনুমতি ছাড়া কোন শিক্ষার্থী শ্রেণি কক্ষের বাহিরে যেতে পারবে না।

০৩. টিফিন পিরিয়ডের পর সতর্কীকরণ ঘণ্টা বাজার সাথে সাথে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণি কক্ষে প্রবেশ করবে।

০৪. বিদ্যালয়ের কোন সম্পদ নষ্ট করলে নিজ দায়িত্বে মেরামত করে দিতে হবে।

০৫. বিদ্যালয়ের দেয়ালে, দরজায়, জানালায় ও অন্য কোথাও কোন কিছু লেখা যাবে না।

০৬. বিনা অনুমতিতে কোন শিক্ষার্থী শ্রেণিকক্ষ/বিদ্যালয় ত্যাগ করতে পারবে না। ছুটির ঘণ্টা বাজলে শৃংঙ্খলার সাথে শ্রেণিকক্ষ ত্যাগ করতে হবে।

০৭. কোন অবস্থাতেই বিদ্যালয়ের বৈদ্যুতিক লাইনে হাত স্পর্শ করা যাবে না।

০৮. নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। তিন দিনের বেশী অনুপস্থিত শিক্ষার্থীদের পূর্বেই ছুটি নিতে হবে এবং আবেদনপত্রে অভিভাবকের স্বাক্ষর ও মোবাইল নং উল্লেখ থাকতে হবে।

০৯. শ্রেণিকক্ষে কোন বিশৃংঙ্খলা বা অসঙ্গতিপূর্ণ আচরণ করা যাবে না।

১০. শ্রেণি কক্ষের নির্দিষ্ট ঝুড়িতে ময়লা আবর্জনা ফেলতে হবে।

১১. শিক্ষার্থীরা নির্দিষ্ট শ্রেণিকক্ষ ব্যতীত অন্য কক্ষে প্রবেশ করতে পারবে না।

১২. সর্বোপরি স্বীয় শিক্ষকের আদেশ, নিষেধ, নির্দেশনা ও উপদেশ সর্বদা মেনে চলতে হবে।

নির্দেশক্রমে

মোহাম্মদ শরিফ ইকবাল
প্রধান শিক্ষক

✨📚বই বিতরণ উৎসব ২০২৫📚✨"আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বই বিতরণ উৎসব ২০২৫! নতুন বই হাতে পেয়ে শিশুদের মুখে ছিল অনাবিল ...
01/01/2025

✨📚বই বিতরণ উৎসব ২০২৫📚✨

"আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বই বিতরণ উৎসব ২০২৫! নতুন বই হাতে পেয়ে শিশুদের মুখে ছিল অনাবিল আনন্দের ঝলক। আমাদের পাঠশালা শুধু শিক্ষা নয়, মূল্যবোধ আর সৃজনশীলতার ক্ষেত্রও তৈরি করে। আপনার শিশুকে এমন একটি পরিবেশে শিক্ষার সুযোগ দিন, যেখানে তারা আনন্দের সঙ্গে শিখতে পারে।

✨ নতুন বছরের শুরু হোক নতুন স্বপ্ন নিয়ে!

✨ভর্তি চলছে।

☎️-01312727772, 01826662555

https://nuralquranmadrasahbd.com

আমাদের বাচ্চাদের একাংশ!

Address

4213/A, Plot295 A, Kunjochaya R/A, Road No-1, Textile, Chattogram
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801312727772

Alerts

Be the first to know and let us send you an email when Nur Al Qur'an Madrasah & hefz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nur Al Qur'an Madrasah & hefz:

Shortcuts

Share

Category