21/09/2024
ইংরেজী না পারার পেছনে প্রধান কারণ দুটা। এক, আমরা সময় দিতে রাজি না। দুই, কি ভাবে শুরু করবো তা বুঝি না । যে ভাবে শুরু করবেন -
১। মনে রাখতে হবে, এক দিন/এক সপ্তাহ একটা ভাষা শেখা যায় না। এর জন্য সময় দিতে হবে, প্রতিদিন কিছু শিখতে হবে এবং অপেক্ষা করতে হবে।
২। সর্বপ্রথম ইংরেজি বাক্যে গঠনের নিয়ম শিখবেন । বিশেষ করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্যে গুলো। যেমন : সাধারণ বাক্য, না বোধক , প্রশ্নবোধক, আদেশ /অনুরোধ মুলক বাক্যগুলি। যেমন :
1. সাধারণ বাক্য : Subject+Verb+Object+ information
🔸I practice English everyday
- আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি
2. না বোধক : Sub +Auxiliary+Not +Verb+Object
🔸I do not practice English everyday
- আমি প্রতিদিন ইংরেজী চর্চা করি না।
3. সাধারণ প্রশ্ন : Auxiliary+Sub+Verb+Object+info
🔸Do I practice English everyday?
-আমি কি প্রতিদিন ইংরেজি চর্চা করি?
4.ব্যাখ্যা মুলক প্রশ্ন:WH+Auxiliary+Sub+Verb+Obj +?
🔸What do I practice everyday?
-আমি প্রতিদিন কি চর্চা করি?
5. আদেশ/অনুরোধ : Verb +Object +info
🔸Practice English everyday.
-প্রতিদিন ইংরেজি চর্চা করুন।
৩। প্রচুর verb শিখতে হবে। যতো বেশি Verb শিখবেন তত বেশি ইংরেজিতে বাক্য তৈরী করতে পারবেন। পৃথিবীতে subject / object গুলো নির্দিষ্ট, কিন্তু Verb পরিবর্তন হয়ে বাক্যের অর্থ আলাদা হয় । উদাহরণ -
• I love chocolate = আমি চকলেট পছন্দ করি
• I buy chocolate = আমি চকলেট কিনি
• I have chocolate = আমার চকলেট আছে
• I eat chocolate = আমি চকলেট খাই
এমন আরো অনেক বাক্য তৈরী করা যাবে কেবলমাত্র Verb পরিবর্তন করে ।
৪। প্রচুর ইংরেজী শুনতে হবে। English speech, talk show, news ইত্যাদি। ওদের কথা বুঝার চেষ্টা করবেন। এটা আপনার subconscious mind তথা অবচেতন মনকে ইংরেজি বলার জন্য তৈরী করবে।
৫। নিজে নিজে ইংরেজী বলার চর্চা করতে হবে। যখন যা দেখেন তাই ইংরেজি করে ফেলতে চেষ্টা করবেন । যেখানে আটকে যাবেন সেখানেই শিখে নিবেন হবে। ফোনে একটা Dictionary রাখবেন ।
৬। কিছু শব্দের ব্যতিক্রম ব্যবহার লাইফ ইজি করে দেয়, সেগুলোর ব্যবহার শিখতে হবে হবে। যেমন make, get, let, would, being, have ইত্যাদি।
বি:দ্র - মনে রাখবেন বাঙালি হয়েও আমরা যেমন বাংলা ভাষার সব কিছু জানি না, তাও বাংলায় কথা বলতে কোনো সমস্যা হয় না । ঠিক তেমনি ইংরেজি বলতেও ইংরেজির সব কিছু জানতে হয় না।