ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।

ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারীর আধ্যত্মিক যে দর্শন, সে আধ্যাত্নিক দর্শনকে আমরা যাতে উপলব্দি করতে পারি এবং সমাজে ছড়িয়ে দিতে পারি। সেটাই আমাদের ব্রত।

12/09/2026
পথচলা অব্যাহত, ঠিকানা নতুন,খেদমতের প্রত্যয়ে, মাইজভাণ্ডারী আদর্শের ছায়াতলে ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার নতুন কার্যালয়ের শুভ উ...
11/09/2026

পথচলা অব্যাহত, ঠিকানা নতুন,
খেদমতের প্রত্যয়ে, মাইজভাণ্ডারী আদর্শের ছায়াতলে ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন।

নতুন ঠিকানায়, নতুন পরিসরে খেদমতের অঙ্গীকার।

এই আনন্দঘন আয়োজনে সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও অনুরাগীকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

আপনাদের উপস্থিতিতে পূর্ণতা পাক আমাদের এই আয়োজন। ❤️

ইনশাআল্লাহ, অতি শীঘ্রই…আমাদের প্রাণের বিদ্যাপীঠউত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে—...
08/09/2026

ইনশাআল্লাহ, অতি শীঘ্রই…

আমাদের প্রাণের বিদ্যাপীঠ
উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে—
🩺 শিক্ষার্থী স্বাস্থ্যসেবা ও হেলথ ক্যাম্প
🩸 রক্তের গ্রুপ নির্ণয়সহ থাকবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম।

💚 সার্বিক সহযোগিতায় — Tajkia (তাজকিয়া)

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও নিরাপদ আগামীর প্রত্যয়ে—
আমাদের এই ছোট্ট প্রয়াস।

বিস্তারিত আয়োজন ও তারিখ খুব শীঘ্রই জানানো হবে।
সঙ্গে থাকুন, পাশে থাকুন। ❤️

আসসালামু আলাইকুমঅত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বাদে আসর শাখার নতুন কার্যালয়...
07/09/2026

আসসালামু আলাইকুম

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বাদে আসর শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় পর্ষদের মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন, ইনশাআল্লাহ।

উক্ত আয়োজনে শাখার সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ ও এলাকার শুভাকাঙ্ক্ষীগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আগাম অনুরোধ জানানো যাচ্ছে।

সবার আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় আয়োজনটি হয়ে উঠুক আরও সুন্দর ও সফল। ❤️

05/09/2026

দৃষ্টি তিন প্রকার। সূক্ষ্ম দৃষ্টি, যা আণুবীক্ষণিক ক্ষমতা সম্পন্ন; দূর দৃষ্টি, যা টেলিস্কোপিক ক্ষমতা সম্পন্ন; এবং ক্ষীণ দৃষ্টি, যা না দূরের কিছু দেখতে পায়, না সূক্ষ্ম কিছু ধরতে পারে।

রাসুলুল্লাহ ﷺ-কে একজন সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা কিংবা কেবল একজন মানুষ হিসেবে দেখা তা ক্ষীণ দৃষ্টিরই পরিচায়ক। তাঁকে বুঝতে হবে সূক্ষ্ম আণুবীক্ষণিক এবং দূর টেলিস্কোপিক দৃষ্টির সমন্বয়ে। আর এই সমন্বয়ই হলো "মারেফাতের দৃষ্টিভঙ্গি"।

আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষীণ দৃষ্টি দিয়ে তাঁকে বুঝতে পারি না। কিন্তু আল্লাহর মকবুল বান্দাগণ, আউলিয়াগণ ও আমাদের আকাবেরগণ, যাঁদের সূক্ষ্ম ও দূর দৃষ্টি রয়েছে, তাঁদের সোহবতের মাধ্যমেই আমরা এই সুসংবাদ পেয়েছি যে কীভাবে তাঁকে বুঝতে হবে।

-হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি।
(নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র, ২০২৬)

 #চট্টগ্রাম_মঞ্চ
02/09/2026

#চট্টগ্রাম_মঞ্চ

🌹 খোশ আমদেদ—মহান ২৬ আশ্বিন 🌹বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রাসূল ﷺ, চেরাগে গাউসুল আযম, বি...
01/09/2026

🌹 খোশ আমদেদ—মহান ২৬ আশ্বিন 🌹

বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রাসূল ﷺ, চেরাগে গাউসুল আযম, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন, ১১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডার গাউসিয়া হক মনজিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকলের প্রতি রইল সাদর দাওয়াত।

নিবেদক—
রাহবারে আলম, শাহসূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)
সাজ্জাদানশীন—গাউসিয়া হক মনজিল,
দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডার, মাইজভাণ্ডার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম।

01/09/2026

আউলিয়ায়ে কেরামগণ মানুষের মাঝে হুব্বে মোস্তফা সৃষ্টি করেন, হুসনে আখলাক সৃষ্টি করেন ❤️

"তুমি যে রহমতের খনি"❤️ মহান ২৬ আশ্বিন সমাগত ❤️
01/09/2026

"তুমি যে রহমতের খনি"
❤️ মহান ২৬ আশ্বিন সমাগত ❤️

01/09/2026

এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬

Address

Dharmapur 1no Ward, Fatikchhari
Chittagong
4351

Alerts

Be the first to know and let us send you an email when ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share