21/07/2026
কালকের মেসিকে দেখে আমি অনেক শিক্ষা পেয়েছি। অনেক শিক্ষা অনেক ।।
তার কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি।
এক :
সর্বকালের সেরা খেলোয়ার হওয়ার পরেও তাকে কাঁদতে হয়। এখান থেকে শিখেছি , আমার অর্জন যাই থাকুক কান্না জীবনে আসবেই। সব সময় জীবন কখনোই ভালো কাটবে না। সুতরাং জীবনের উপর থেকে আমার প্রত্যাশা কে কমাতে হবে।।।
দুই :
কেবল আল্লাহকেই ভালবাসতে হবে। কারণ অন্য কোন ভালোবাসাই জীবনকে প্রশান্ত করতে পারবে না। সে হতে পারে খেলা বা অন্য কোন মানুষ।
তিন:
মানুষের সামনে কাঁদলে তার দুইটা ব্যাখ্যা হয়। হয় আপনি করুনা / সমবেদনা পাবেন আর তা না হলে উপহাস পাবেন। তাই স্রষ্টার কাছেই কেবল প্রার্থনায় দাঁড়িয়ে কাঁদা যায়। অন্য কোথাও কাঁদা যাবে না।
চার:
কোনদিন নামাজ কাজা করবো না। কারণ নামাজ ছাড়া আর কিছুতেই প্রশান্তি পাওয়া যায় না। সবার কাদা ছোড়াছুড়ির মধ্যে দিয়ে আপনার জীবনের শেষ হয়ে যাবে। শুধু কখনো মন প্রশান্ত হবে না।
পাঁচ :
পৃথিবীর কোন কিছুই আপনাকে শেষ পর্যন্ত শান্তি দিতে পারবে না। তাই আপনাকে প্রকৃত শান্তি পেতে হলে স্রষ্টার সাথেই সম্পর্ক তৈরি করতে হবে। মহান আল্লাহ তায়ালাকে সবচেয়ে আপন করতে হবে।
সবচেয়ে বড় শিক্ষা হল, বেলা শেষে সবাই একা। কোন সান্ত্বনাই তাকে আর শান্ত করতে পারে না।