Naila Studynet

Naila Studynet

Share

Student Consultant�looking for an expert to help you through your admission’s journey?look no further

30/05/2025

IELTS ছাড়াই বিদেশে উচ্চশিক্ষা!
(বিখ্যাত ৫০-টি বিশ্ববিদ্যালয়ের লিংক যেখানে IELTS ছাড়াই পড়ালেখা করা যায়)
Dr. Md Ashiqur Rahman

ফেসবুক কিংবা YouTube এ হাজার হাজার ভিডিওর শিরোনামঃ “ক্লিক করুন, IELTS ছাড়াই বিদেশে পড়ুন!" – এমন লোভনীয় শিরোনামে ভরা ইন্টারনেট। কিন্তু আসল সত্যিটা কী?

হ্যাঁ, কিছু বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়াই পড়ার সুযোগ আছে – বিশেষ করে যদি:
✔ আপনার পূর্ববর্তী শিক্ষা ইংরেজিতে হয়ে থাকে
✔ আপনি ইংরেজিভাষী দেশে কাজের অভিজ্ঞতা রাখেন
✔ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইংরেজি কোর্সে ভর্তি হন

কেন IELTS ছাড়া পড়তে চাইবেন?
• যদি হঠাৎ করে সময় না পান প্রস্তুতি নেওয়ার
• ইতিমধ্যে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হলে
• ফাঁকিবাজ হলে (!)

কিন্তু সতর্কতা:
⚠️ IELTS/TOEFL স্কোর না থাকলে টপ র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপ পাওয়া প্রায় অসম্ভব!
⚠️ টপ ইউনিভার্সিটিতে চান্স কম
⚠️ ভিসা রিজেক্টের ঝুঁকি বাড়ে
⚠️ ক্লাস, রিসার্চ, বেঁচে থাকার জন্য ইংরেজি জানা বাধ্যতামূলক

-------------------------
(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাচ্ছেন: https://www.facebook.com/ashiqurpage

আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হবে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )
---------------------------

IELTS ছাড়াই যেসকল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা যায়, সেগুলোর মাঝে বিখ্যাত ৫০-টির লিস্ট নিচে দেওয়া হলঃ

🇨🇦 কানাডায় IELTS ছাড়া পড়ার উপায়:
1. Memorial University
https://www.mun.ca/
Accepts English-medium education proof
2. University of Winnipeg
https://www.uwinnipeg.ca/
Offers institutional English test
3. Concordia University
https://www.concordia.ca/
70%+ in English during bachelor's
4. University of Regina
https://www.uregina.ca/
Conditional admission with English courses
5. Carleton University
https://admissions.carleton.ca/
4+ years in English-medium education
6. Brock University
https://brocku.ca/
Pathway programs available
7. University of Saskatchewan
https://admissions.usask.ca/
Accepts Duolingo English Test
8. University of Manitoba
https://umanitoba.ca/
Prior study in English-speaking country
9. Thompson Rivers University
https://www.tru.ca/
English 12 with minimum grade
10. Seneca College
https://www.senecacollege.ca/
Alternative tests accepted

🇦🇺 Australia & 🇳🇿 New Zealand এ বিশেষ সুবিধা:
11. Macquarie University
https://www.mq.edu.au/
Pre-sessional English courses
12. University of Adelaide
https://international.adelaide.edu.au/
Academic Pathway programs
13. University of Queensland
https://future-students.uq.edu.au
5+ years work experience in English
14. Swinburne University
https://www.swinburne.edu.au/
Foundation year completion
15. University of Auckland (NZ)
https://www.auckland.ac.nz/
CIE English scores accepted
16. Victoria University of Wellington (NZ)
https://www.wgtn.ac.nz/
NZQA English standards
17. University of Southern Queensland
https://www.usq.edu.au/
Prior qualifications exemption
18. Auckland University of Technology (NZ)
https://www.aut.ac.nz/
2+ years English-medium study

🇬🇧 UK তে বিকল্প ব্যাবস্থা
19. University of Bristol
https://www.bristol.ac.uk/
Interview-based assessment
20. Sheffield Hallam University
https://www.shu.ac.uk/
UKVI-approved tests
21. University of Warwick
https://warwick.ac.uk/
IGCSE English Grade C
22. University of Bolton
https://www.bolton.ac.uk/
Medium of Instruction letter
23. Birmingham City University
https://www.bcu.ac.uk/
In-house English test
24. University of Greenwich
https://www.gre.ac.uk/
Pre-sessional courses
25. Bangor University
https://www.bangor.ac.uk/
WAEC/NECO English scores
26. Robert Gordon University
https://www.rgu.ac.uk/
Scottish Highers English
27. University of Lincoln
https://www.lincoln.ac.uk/
English-taught degree exemption
28. Coventry University
https://www.coventry.ac.uk/
Duolingo English Test accepted

🇺🇸 USA
29. University of Dayton
https://udayton.edu/
ESL bridge program
30. State University of New York (SUNY)
https://www.suny.edu/
Conditional admission
31. Drexel University
https://drexel.edu/
Intensive English Center
32. University of Colorado Denver
https://www.ucdenver.edu/
Prior degree exemption
33. University of New Orleans
https://www.uno.edu/
TOEFL/IELTS waiver possible
34. Wright State University
https://www.wright.edu/
English composition course grades
35. California State University Long Beach
https://www.csulb.edu/
ACT/SAT English scores
36. University of Delaware
https://www.udel.edu/
Pathway programs

🇪🇺 Europe
37. University of Hamburg (Germany)
https://www.uni-hamburg.de/en/
English-taught bachelor's exemption
38. University of Helsinki (Finland)
https://www.helsinki.fi/en/
Finnish matriculation exam
39. Erasmus University Rotterdam (Netherlands)
https://www.eur.nl/en/
English-taught bachelor's exemption
40. University of Oslo (Norway)
https://www.uio.no/
1+ year university studies in English
41. Lund University (Sweden)
https://www.lunduniversity.lu.se/
Upper secondary school exemption
42. University of Vienna (Austria)
https://studieren.univie.ac.at/
Cambridge English qualifications
43. Charles University (Czech Republic)
https://cuni.cz/UKEN-72.html
English-taught high school diploma
44. University of Bergen (Norway)
https://www.uib.no/en/
Nordic entrance exam
45. Uppsala University (Sweden)
https://www.uu.se/en/
Swedish upper secondary English Test

🌏 Asia & Others
46. National University of Singapore (NUS)
https://www.nus.edu.sg/
GCE 'A' Level English
47. University of Malaya (Malaysia)
https://um.edu.my/
MUET test alternative
48. University of Tokyo (Japan)
https://www.u-tokyo.ac.jp/en/
MEXT scholarship screening
49. Seoul National University (South Korea)
https://en.snu.ac.kr/
Korean government scholarship
50. University of Hong Kong
https://aal.hku.hk/
HKDSE English Level 4

স্কলারশিপের ক্ষেত্রে করণীয়:
IELTS ছাড়া স্কলারশিপ পাওয়া প্রায় অসম্ভব। তবে কিছু উপায় আছে:
• DAAD (জার্মানি): নিজস্ব টেস্ট গ্রহণ করে
• Erasmus Mundus: কিছু প্রোগ্রামে IELTS ছাড়া আবেদন করা যায় কিংবা বিকল্প ডকুমেন্ট (MIC Certificate) জমা দিয়ে আবেদন করার সুযোগ দেয়
• University-specific: ব্যাচেলর প্রোগ্রাম ইংরেজি মিডিয়ামে হলে কিছু কিছু University-তে IELTS ছাড়া এডমিশন পাওয়া যেতে পারে

কঠিন সত্য:
ইউনিভার্সিটি ভর্তি হতে IELTS না লাগলেও...
• ক্লাসে লেকচার বুঝবেন কীভাবে?
• অ্যাসাইনমেন্ট লিখবেন কীভাবে?
• পার্টটাইম জব পাবেন কীভাবে?

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা:
আমি নিজে দেখেছি অনেক শিক্ষার্থীকে যারা IELTS ছাড়া গিয়েও শেষ পর্যন্ত ইংরেজি শিখতে বাধ্য হয়েছে। কারণ ল্যাব রিপোর্ট লিখতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, বন্ধু বানাতে হবে! তাছাড়া উচ্চতর শিক্ষা কিংবা গবেষণায় আবেদন করতে চাইলে সেখানেও IELTS চাওয়া হতে পারে। এই যেমন - আমি নিজে IELTS ছাড়াই ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ নিয়ে মাস্টার্স শেষ করে PhD Program আবেদন করতে গিয়ে ইতালি’থেকে IELTS পরীক্ষা দিয়েছি।

IELTS ছাড়া সুযোগের পাশাপাশি সতর্কবাণী:
✅ সত্যিকারের ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাইলে IELTS/TOEFL/GRE চাইই
✅ ভিসা অফিসাররা ইংরেজি ভাষার দক্ষতা দেখেই ভিসা ইস্যু করে
✅ কর্মক্ষেত্রে যোগাযোগের জন্য ইংরেজি অপরিহার্য

চূড়ান্ত পরামর্শ: IELTS ছাড়া অ্যাডমিশন পাওয়া গেলেও, ইংরেজি শেখাকে এড়িয়ে যাবেন না। এটি আপনার শিক্ষা, ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনের অপরিহার্য skill। IELTS ছাড়া পড়ার সুযোগ আছে, কিন্তু ইংরেজি skill ছাড়া সাফল্য নেই!

নোট: IELTS ছাড়া পড়তে গেলে অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শর্তাবলী যাচাই করে নিবেন। কোনো এজেন্টের কথায় বিশ্বাস করবেন না।
————————-
বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ০২
Dr-Ashiqur Rahman

24/05/2025

🇩🇰 স্টাডি ভিসা নিয়ে নতুন নিয়ম! কনফিউজড? একদম ক্লিয়ার করে দিচ্ছি!

❗ মে ২০২৫ থেকে ডেনমার্কে স্টাডি ভিসা সংক্রান্ত কিছু পরিবর্তন এসেছে – এটা নিয়ে আগেই পোস্ট করেছি, কিন্তু এখনও অনেকেই একই প্রশ্ন করছেন। তাই সংক্ষেপে ও সহজভাবে আবার ব্যাখ্যা করছি, যাতে আর কোনো কনফিউশন না থাকে!

⚠️ এই নতুন নিয়ম শুধুমাত্র প্রাইভেট (non-state-approved) বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য।

এর মানে কী? বিস্তারিত বুঝে নিন:
✅ আপনি যদি একজন বাংলাদেশি স্টুডেন্ট হন এবং ডেনমার্কের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তাহলে:

❌ স্পাউস/পরিবার নিয়ে যেতে পারবেন না
❌ পড়ালেখা শেষে ৬ মাসের জব হান্ট ভিসা পাবেন না
❌ কোনো কাজের অনুমতি (পার্টটাইম/ফুলটাইম) পাবেন না
✅ স্টাডি শেষে সরাসরি বাংলাদেশে ফিরে যেতে হবে

তবে… হতাশ হবেন না!
🌟 এই নিয়ম শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য।
ডেনমার্কের পাবলিক/সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে এখনও আগের মতো সুবিধা পাবেন:

✔ **স্পাউস নিয়ে যেতে পারবেন**
✔ **পড়ালেখার পাশাপাশি কাজ করার অনুমতি পাবেন**
✔ **পড়ালেখা শেষে ৬ মাসের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন**
✔ **ভবিষ্যতে PR-এর সুযোগ তৈরি হবে**

সোজা কথা:
আপনার লক্ষ্য যদি শুধু “যেভাবে হোক ইউরোপ যাওয়া” না হয়ে সত্যিকার অর্থে ভালো পড়াশোনা ও ক্যারিয়ার গড়া হয়, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ই সঠিক পথ।

📌 তাই:
- IELTS-এ ভালো প্রস্তুতি নিন (৬.৫+ স্কোর টার্গেট করুন)
- শুধুমাত্র সরকারি স্বীকৃত (state-approved) বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন
- ভুলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এই নতুন নিয়মের শিকার হবেন

সংক্ষেপে:
🔴 **নতুন নিয়ম = শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য**
🟢 **পাবলিক বিশ্ববিদ্যালয় = আগের মতো সব সুযোগ-সুবিধা**

এই পোস্টটি শেয়ার করে রাখুন, যাতে বারবার একই প্রশ্নের উত্তর দিতে না হয়!

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Arial Building , GEC, Chattogram
Chittagong