Mominul's ICT Point

Mominul's ICT Point HSC/Alim ICT Discussion. Computer Science & Engineering.

আসসালামু আলাইকুম।৩০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।আগ্রহী শিক্ষার্থীরা ব্যানারে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ...
16/09/2026

আসসালামু আলাইকুম।

৩০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।
আগ্রহী শিক্ষার্থীরা ব্যানারে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।

31/08/2026

শিক্ষার্থীবৃন্দ আস্সালামু আলাইকুম।
কেমন আছ সবাই?

আজকে পরীক্ষা কেমন দিয়েছ?
সাজেশন থেকে কেমন কমন পেয়েছ কমেন্টে জানাও।

বিগত ৪ বছরের বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন।কমেন্টে পিডিএফ করে ড্রাইব লিংক দেওয়া আছে।
29/08/2026

বিগত ৪ বছরের বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন।

কমেন্টে পিডিএফ করে ড্রাইব লিংক দেওয়া আছে।

শিক্ষার্থীবৃন্দ আস্সালামু আলাইকুম।নিচের ছবিতে CQ টপিক্সের নাম বলেছি।বিস্তারিত ভিডিও আপলোড করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ...
29/08/2026

শিক্ষার্থীবৃন্দ আস্সালামু আলাইকুম।

নিচের ছবিতে CQ টপিক্সের নাম বলেছি।

বিস্তারিত ভিডিও আপলোড করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

23/08/2026

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম।

কেমন আছ তোমরা সবাই?

ব্যস্ততার কারণে টানা অনেক দিন তোমাদের অনলাইনে ক্লাস নিতে পারছি না। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

তোমরা সবাই অবগত আছ যে, বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে আলিম-২০২৬ / HSC-২০২৬ এর ICT পরীক্ষা দুইবার করে নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, দুইবারের প্রশ্নেই তোমরা ভালোভাবে উত্তর দিতে পেরেছ। মাদ্রাসাতেও একবার পরীক্ষা নেওয়া হয়েছে। তখন তোমাদের অনেকেই বলেছিলে, “স্যার, আমরা যদি পরীক্ষাটি দিতে পারতাম, তাহলে ৯০% নম্বর পাওয়াটা কোনো কঠিন বিষয় হতো না।”

আমার আলিম-২০২৬-এর শিক্ষার্থীদের আমি বলতে চাই—তোমরা একদম চিন্তা করো না। ইনশাআল্লাহ, আগামী ৩১/০৮/২০২৬, রোজ সোমবার যে ICT পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেদিনও তোমরা কমন প্রশ্ন পাবে এবং ভালোভাবে লিখতে পারবে, ইনশাআল্লাহ।

তোমাদের প্রস্তুতি আরও ভালো ও পরিপূর্ণ করার জন্য ১ম থেকে ৬ষ্ঠ অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন এবং জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে ‘দারসুন সাপ্লিমেন্ট’ থেকে একটি PDF তৈরি করে দিয়েছি।

ইনশাআল্লাহ, এই সাপ্লিমেন্টটি ভালোভাবে পড়লে তোমরা পরীক্ষায় পূর্ণাঙ্গ কমন পাবে।
তাই সময় নষ্ট না করে PDF-টি ভালোভাবে পড়ো, বারবার অনুশীলন করো এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নাও।

আল্লাহ তায়ালা তোমাদের পরিশ্রম কবুল করুন এবং পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য দান করুন। আমিন।

সবার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।
— মুমিনুল হক স্যার

Send a message to learn more

বৈরি আবহাওয়ার কারণে আগামী ০৮/০৭/২০২৬ খ্রিস্টাব্দ (বুধবার) অনুষ্ঠিতব্য আলিম/এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছ...
07/07/2026

বৈরি আবহাওয়ার কারণে আগামী ০৮/০৭/২০২৬ খ্রিস্টাব্দ (বুধবার) অনুষ্ঠিতব্য আলিম/এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

**সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।**আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে **আলিম/HSC পরীক্ষা–২০২৬**।**Mominul's ICT Po...
01/07/2026

**সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।**

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে **আলিম/HSC পরীক্ষা–২০২৬**।

**Mominul's ICT Point**-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অফুরন্ত দোয়া এবং শুভকামনা।

নিজের ওপর আত্মবিশ্বাস রাখো। এতদিনের পরিশ্রম ও প্রস্তুতির ফল অবশ্যই পাবে, ইনশাআল্লাহ। পরীক্ষার হলে শান্ত থেকে প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বে এবং সুন্দর, গোছানো ও নির্ভুলভাবে উত্তর লেখার চেষ্টা করবে। সময়ের সঠিক ব্যবহার করবে এবং আল্লাহর ওপর ভরসা রাখবে।

**আল্লাহ তাআলা তোমাদের সকলের পরীক্ষা সহজ করে দিন, উত্তম ফলাফল ও সফলতা দান করুন। আমীন।**

**সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।**

02/04/2026

আসসালামু আলাইকুম।

আজকের ক্লাস সংক্রান্ত বিষয়টি সত্যিই দুঃখজনক।
আজ নির্ধারিত সময় ছিল—
ব্যাচ-০১: বিকাল ৪:০০টা থেকে ৫:০০টা
ব্যাচ-০২: বিকাল ৫:০০টা থেকে ৬:০০টা

আপনারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছেন, এজন্য আন্তরিক মোবারকবাদ।
কিন্তু দুঃখের বিষয়, মাদ্রাসার জরুরি কাজের কারণে ক্লাসে উপস্থিত হয়েও পাঠদান করতে পারিনি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ইনশাআল্লাহ, আগামী ০৫/০৪/২০২৬ (রবিবার) থেকে যথাসময়ে রেগুলার ব্যাচ-২০২৭ নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।

Send a message to learn more

01/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আলহামদুলিল্লাহ্, স্পেশাল ব্যাচ–২০২৬ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২টি ক্লাস সম্পন্ন হয়েছে।

রেগুলার ব্যাচ–২০২৭ ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হবে।

মাদ্রাসার সময়সূচির কারণে ক্লাসের সময় সামান্য পরিবর্তন করা হয়েছে—
🔹 ব্যাচ–০১: বিকাল ৪:০০টা থেকে ৫:০০ টা পর্যন্ত।
🔹 ব্যাচ–০২: বিকাল ৫:০০টা থেকে ৬:০০ টা পর্যন্ত।
ব্যাচ ০২ তে অল্প সিট খালি আছে। আগামীকাল রেজিস্ট্রেশনের সুযোগ আছে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01863-223808

ধন্যবাদ।

🌸 আলহামদুলিল্লাহ্ 🌸যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন কনফার্ম করেছ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম 💙📌 স্পেশাল ব্যাচক্লাস শ...
29/03/2026

🌸 আলহামদুলিল্লাহ্ 🌸
যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন কনফার্ম করেছ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম 💙

📌 স্পেশাল ব্যাচ
ক্লাস শুরু: ৩০ মার্চ ২০২৬ (সোমবার)

📌 রেগুলার ব্যাচ
ক্লাস শুরু: ০২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)

⚠️ গুরুত্বপূর্ণ ঘোষণা:
যারা এখনো রেজিস্ট্রেশন কনফার্ম করনি, দ্রুত যোগাযোগ করে তোমার আসন নিশ্চিত করে নাও।

📍 ঠিকানা:
হিরাবানু ম্যানশন, নিচ তলা
দাম্ম পুকুর উত্তর পাড়
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন
ষোলশহর, চট্টগ্রাম

📞 বিস্তারিত জানতে ইনবক্স/যোগাযোগ করুন। 01863-223808

Address

Jamea Ahmadia Sunnis Kamil MAdrasah, Sholashahar, Chandgaon
Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mominul's ICT Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share