UH Foundation

UH Foundation প্রথম-পঞ্চম শ্রেণীর আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে একাডেমিক প্রাইভেট শিক্ষাদান...

তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...💚
21/04/2023

তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...💚

আমি যাইতে চাই সেই দ্বীপে,যেখানে পশুত্ব বিক্রি করে,মানুষ হইয়া আসবো! আদর্শের বোল না উড়াইয়া,আদর্শরে ভালোবাসবো। _পা চাটা দলে...
11/01/2022

আমি যাইতে চাই সেই দ্বীপে,
যেখানে পশুত্ব বিক্রি করে,
মানুষ হইয়া আসবো!
আদর্শের বোল না উড়াইয়া,
আদর্শরে ভালোবাসবো।
_
পা চাটা দলের লোকেরা শোন!
অন্তত দু'শ বছর আগে,
তোর মনুষ্যত্ব হয়েছে খুন!

-আমি ও সে।

09/09/2021
“May Allah accept [this worship] from you and us”.EID MUBARAK TO THE WORLD.
20/07/2021

“May Allah accept [this worship] from you and us”.

EID MUBARAK TO THE WORLD.

ছোট অথবা লম্বা একটা সময় শেষে প্রত্যেকের কিছু আক্ষেপ থাকে। একা থাকার সময়ে এই আক্ষেপ অনুভবে অতিষ্ট করে রাখে।কিছু বিষয় থাকে...
18/05/2021

ছোট অথবা লম্বা একটা সময় শেষে প্রত্যেকের কিছু আক্ষেপ থাকে। একা থাকার সময়ে এই আক্ষেপ অনুভবে অতিষ্ট করে রাখে।

কিছু বিষয় থাকে যা কয়েক সেকেন্ডে উৎরিয়ে উঠা যায়। আর কিছু বিষয়ে লম্বা সময় লাগে।আক্ষেপ থাকাটা এক ক্ষেত্রে ভাল! আবার না ও! কিন্তু দু-ক্ষেত্রেই অন্তরের কষ্ট লাগা কমে না।

-আক্ষেপ।
-০৯/০৭/২০২০

EID MUBARAK TO THE WORLD.  ❤️🍁❤️
13/05/2021

EID MUBARAK TO THE WORLD. ❤️🍁❤️

বাচ্চাদের মত সরল হতে পারাটা একটা আর্ট। বাচ্চাদের আমরা আচমকা ধমক দিই(যদিও দেওয়াটা অনুচিত তারপরেও মাঝেমধ্যে নিজের রাগ কন্ট...
21/03/2021

বাচ্চাদের মত সরল হতে পারাটা একটা আর্ট।

বাচ্চাদের আমরা আচমকা ধমক দিই(যদিও দেওয়াটা অনুচিত তারপরেও মাঝেমধ্যে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ধমক দিয়ে দিই) কিন্তু ধমকের পর কিছুক্ষণ মন খারাপ করে থেকে তারা আবার আগের মত স্বাভাবিকভাবে খেলাধুলা করে,হাসি-খুশি ফুর্তি মেজাজে।

আবদুল্লাহ আবু সায়্যিদ স্যারের একটা কথা মনে পড়লো।
তিনি বলেন;
বোকা হোস!

 .
12/03/2021

.

শুভ জন্মদিন UH Foundation 🌻
08/03/2021

শুভ জন্মদিন UH Foundation 🌻

আজ আন্কেলরা চলে যাচ্ছেন। উনারা চলে যাবেন গ্রামে। এই যাওয়া শুধু স্থান পরিবর্তনের নয়! এই যাওয়া অন্তরের গভীরে হাহাকার করে দ...
10/01/2021

আজ আন্কেলরা চলে যাচ্ছেন। উনারা চলে যাবেন গ্রামে। এই যাওয়া শুধু স্থান পরিবর্তনের নয়! এই যাওয়া অন্তরের গভীরে হাহাকার করে দেওয়ার মত। আমরা থাকতাম ৫ম ফ্লোরে আর উনারা ২য় ফ্লোরে। কয়েকফুট উপরেই আমরা থাকতাম যার ফলে যোগাযোগটা আমাদের বেশিই হতো। অনেকবছর আমরা কাছাকাছি ছিলাম।অনুভূতি,ভালোবাসা,ইচ্ছা সবই ছিলো বেশি।

আমার সাথে কারোরই তেমন কথাবার্তা হতো না। তবে এই যে কথাবার্তা হতো না, এই না হওয়াটাই মনে হয় আমাকে সবচেয়ে বেশি অন্তরে নাড়া দিচ্ছে। অনুভূতিগুলো জাগিয়ে তুলছে। ভাবাচ্ছে!

মানুষের এই চলে যাওয়া নদীর স্রোতের সাথে, জোয়ার-ভাটার সাথে,অনুকূল -প্রতিকূলের সাথে সাদৃশ্য! মানুষের আশা যাওয়াই আমাদের আরো শক্ত করে। বাস্তবমুখী করে।বাস্তবতা বুঝতে শেখায়।

মানুষকে আরো সামনে এগোতে হবে এই জন্যই এ যাওয়া গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুক ভালো থাকুক অনুভূতির সাথে জড়িয়ে থাকা মানুষগুলো এই দোয়াই রবের দরবারে।

-প্রস্থান!
-১৮/১২/২০২০

08/01/2021

আজ ছোট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই।বিষয়টা আমার মনে হয়েছে একটা পন্থা যা বন্ধু বা মন খারাপ মানুষদের কিছুটা উৎসাহ, মন ভালো করে দেওয়ার মত।

আমাদের আশেপাশেই এমন বহু মানুষ রয়েছে যারা অস্থিরতা, মন খারাপের মধ্যেই দিন পার করতে হয়।সোশাল মিডিয়াতেও ব্যাপারটার সামান্য আঁচ করা যায় কেউ হুট করে ফেসবুক ডিএক্টিভেট করে দিলে বা স্যাড পোস্ট, স্টোরি দিলে।এমনও হতে পারে অনেকে সহানুভূতি পাওয়ার জন্য ফেসবুক বা বাস্তবে দুঃখ চরিত্রের ছলনা করে তবে তা ভিন্ন ব্যাপার।এটারও কোনো কারণ থাকতে পারে।

তবে যেসব মানুষ সত্যিকার অর্থে মন খারাপ বা খারাপ সময় পার করছে তাদের পাশে থাকতে না পারলেও ফোন করে বা সোশাল মিডিয়াতে তাদের ছবি, স্ট্যাটাসে ভালো কিছু কমেন্ট করে সাময়িক আনন্দ হয়তো দেওয়া যেতে পারে। যদি বিপুল সংখ্যক মানুষ একসাথে পার্টিসিপেট করতে পারলে তো আরো ভালো।আমি এরকম ব্যাপারটা ফিল করছি এবং দেখেছিও। ছোটকাটো বিষয়গুলো মানুষকে আনন্দ দিতে পারে এবং আমরাও আনন্দিত হতে পারি।

একটা মানুষ কতটা কষ্টে থাকলে এভাবে ব্যাপারটা খোলাশা করে বলতে পারে! মানুষটার অন্তরে কি রেখে বলেছে বা মানুষের সহানুভূতি পাও...
06/01/2021

একটা মানুষ কতটা কষ্টে থাকলে এভাবে ব্যাপারটা খোলাশা করে বলতে পারে! মানুষটার অন্তরে কি রেখে বলেছে বা মানুষের সহানুভূতি পাওয়ার জন্য বলেছে কি না! তা না ভেবে এটা ভাবি যে, এই ধরনের পরিস্থিতির সাথে আমরা কমবেশি সম্মুখীন হয়েছি।

আমরা সমাধান বলবো না তবে বলতে চাই একটা মানুষ কতটা জড়তা ফেলে এই ধরনের স্ট্যাটাস একটা ফেসবুক গ্রুপে দিতে পারে!

আমাদের কোন না কোন এক সময়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিলো বা হবো। হয়তো অনেকেই কষ্টটা শেয়ার করার মানুষ পাশে পেয়েছে বা পাই নি!এরকমও হয় যে হাসি ঠাট্টা করে বিষয়টাকে উড়িয়ে দিই।

আমাদের তো উচিৎ এই ধরনের সিচুয়েশনে যে পড়বে তার পাশে থাকা,তার কথা শোনা,অনুপ্রেরণা দেয়া।তার কষ্টটা বোঝার চেষ্টা করা।

সবাইতো এক না! কেউ বিষয়টা মানিয়ে নিতে পারে আর কেউবা পারে না।

অনেকগুলো সুইসাইডাল কেইসে দেখা যায় দুঃখ বুঝাতে না পেরে,কারো সাথে নিজের কষ্টের কথা শেয়ার করতে না পেরে সুইসাইড করেছে বা করার চেষ্টা করেছে।

মানুষ ব্যস্ত থাকলে অনেক কিছুই মাথা থেকে ফেলে দিতে পারে। আমরা চাইলেই এদের পাশে থেকে ব্যস্ত রাখতে পারি।

নিজেদের সবসময় ব্যস্ত দেখালে একদিন আমার দুঃসময়ে পাশে পাবো না কাউকে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when UH Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share