23/04/2026
২৩ এপ্রিল ২০২৬ ইং/ বৃহস্পতিবার:
সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক উদ্ভাবিত সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG ) এর মাধ্যমে পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের শিক্ষার্থীদের বেতন , বিবিধ ফি ও চার্জ অনলাইনে আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মিসেস নাজমা বিনতে আমিন এবং কলেজ গভর্নিং বডির সম্মানিত শিক্ষানুরাগী সদস্য জনাব গাজী মোহাম্মদ আইয়ুব খান। উক্ত অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় পক্ষ হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনাব খালেদ রশিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম নর্থ, চট্টগ্রাম এবং অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মিসেস জারেকা বেগম।