KASC Debating Club

KASC Debating Club কাজেম আলী স্কুল এন্ড কলেজ ডিবেটিং ক্লাব

Our cadet's has collected 50,000TK as love token for the flood affected people in the country on behalf of the BNCC Karn...
26/08/2024

Our cadet's has collected 50,000TK as love token for the flood affected people in the country on behalf of the BNCC Karnaphuly Regiment!
May the almighty accept their love for the country!

আনসারের চাকুরীটি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিলো। সকল সদস্য জেনেশুনেই চাকুরীতে যোগদান করেছিল।সরকারি চাকরির জন্য সাধারণ...
26/08/2024

আনসারের চাকুরীটি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিলো। সকল সদস্য জেনেশুনেই চাকুরীতে যোগদান করেছিল।
সরকারি চাকরির জন্য সাধারণ শিক্ষার্থী, জন সাধারণ জীবন দিয়েছে।
আর আনসার সদস্যরা এখন স্থায়ী ভাবে তাদের চাকুরী সরকারি হিসেবে বৈধ করতে চাচ্ছে ,

তাদের পূর্ব চুক্তিসমূহ বাতিল করে মেধার ভিত্তি তে নিয়োগ দেওয়া হোক। তাদের মধ্যে যোগ্য থাকলে তারাও নিয়োগ পাবে। এইচএসসি হোক সর্বনিম্ন যোগ্যতা।

বিশেষ করে যারা দেশের ক্রাইসিস মোমেন্ট বুঝে না, তাদের চাকুরী স্থায়ী করে কতটুকু উপকার হবে তা সন্দেহাকুল বিষয়।
বিঃদ্রঃ এত লক্ষ আনসার সদস্যদের কাজ কি ?

22/08/2024

ভাই তো অনেক তো ট্রল করছেন ফারাজ করিম, তৌহিদ আফ্রিদি, তাসরিফ খান আরো অনেকে যারা আগে বন্যা কবলিত দের কাজ করতো তাদের নিয়ে। এখন তো ভাই এখন এইগুলা বাদ দেন। ওদেরকে এখন চাই। ট্রল আর না করে ট্রল এর ভিডিও আপলোড না দিয়ে নিজের রিচ না বাড়িয়ে আপনাদের সবাইকে বলতেছি। প্লিজ ওদের এগিয়ে আশার জন্য আহবান জানান। তাদের লাগবে ভাই। এখন ভাই ট্রল করার সময় না। আন্দোলনের সময় কথা বলে নাই যে সেটার রাগ কেন আমরা বন্যা কবলিত মানুষদের উপর দেখাবো। আমাদের উচিত এখন সব কিছু ভূলে গিয়ে সেই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। আমরা যে যেখান থেকে পারি তাদের motivate করবো। আপনি আমাকে কেউ বিশ্বাস করে এক টাকাও দিবে না। কিন্তু তাদেরকে আমরা দিতে দ্বিদা বোধ করবো না। ওদের কে যেমনে হোক লাগবে।
ভাই ওদের motivate করেন। ওদের ডাকেন। ভাই আর বিপদগ্রস্ত মানুষদের আর্তনাদ দেখতে পারতেছি না। ওদের জান বাচানো ফরজ। আমাদের আনদোলনের সময় কথা বলে নাই বলে আমরা এইভাবে ওদের না ডেকে ট্রল করে আমরা আমাদের পশুত্বের পরিচয় দিবো?
ভাই আপনারা এগিয়ে আসেন। আপনাদের ভাই লাগবে। প্লিজ আমাদের জন্য না হোক ওই মানুষদের জন্য হলেও আসেন। আমরা ভাই মানুষ ভালো না কিন্তু আমাদের শাস্তি ওই মানুষগুলোকে প্লিজ দিয়েন না।🙏
আল্লাহ সকল বন্যায় কবলিত ব্যাক্তিদের রক্ষা করুন। আমিন
আর যারা এই বন্যায় মারা গিয়েছে তাদের আল্লাহ জান্নাত নসিব করুক। আমিন

22/08/2024

বাংলাদেশের চলমান বন্যা সম্পর্কে আমরা সবাই এখন অবগত। এর কারণ হিসেবে অনেকে অনেক কিছু বলছেন। তবে তা সোজা বাংলা ভাষায় ভারতের ভয়াবহ আগ্রাসন। কাল ভারতের অনেক গণমাধ্যম বলছেন, বৃষ্টি ও ভারত থেকে নেমে আশা পাহাড়ি ঢলের কারণে প্রায় ১৩ টি জেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং ত্রিপুরা রাজ্যের বন্যার পরিস্থিতির অবনতি হওয়ায় তারা ত্রিপুরার দুম্বুর গেট খুলে দিতে বাধ্য হয়। অবশ্যই দুম্বুর গেট খুলে দেওয়ার দিক দিয়ে ভারত সরকার যথেষ্ট যুক্তি সিদ্ধান্ত নিয়েছেন। এটি যেকোনো দেশ করতে বাধ্য হতো। তবে আন্তর্জাতিক নদীর পানি বন্টন ব্যবস্থাপনার কিছু সুষ্ঠ নিয়মকানুন আছে। প্রত্যেক বছরই তারা তাদের দেশের বন্যা বা বৃষ্টি পরিস্থিতিতে তাদের দেশের বাঁধ খুলে দিয়ে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। এতে করে তাদের দেশের বন্যার পরিস্থিতি মোকাবেলা করে এবং বাংলাদেশের শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানিও তখন তাদের দেওয়া যৌক্তিক বলে মনে করে না। নিজের দেশের মানুষদের রক্ষা করে পাশের দেশের মানুষের ক্ষতি করার ক্ষমতা ভারত সরকার রাখে না। তারা চাইলে বাদ খুলে দেওয়ার আগে বাংলাদেশের সাথে কোন বৈঠকে বসতে পারত। তবে তখন বিষয়টি বন্ধুত্বপূর্ণ হতো দুটি দেশের জন্য যুক্তি যুক্ত হতো।

পরিশেষে এটা পরিষ্কার বলা যায় ভারত সরকার যা করছে তা রীতিমতো আগ্রাসন।

নাম: দীপ্ত শর্মা মিশু।
শ্রেণি: ৮ম
রোল: ৬০
কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ

22/08/2024

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।

নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ অতিরিক্ত পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।

কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়েছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?

কোন লোক এখন ভারতের সাফাই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?

কিভাবে তারা আমাদের হক্ব মেরে খাচ্ছে 😒

Address

Dr. Enamul Haque Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when KASC Debating Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share