23/09/2017
আবারো প্রতিবছরের ন্যায় ঘুরে ফিরে হাজির আমাদের সারা বছের বহু প্রতিক্ষীত শুভ অনুষ্ঠান "শুভ দানোত্তম কঠিন চীবর দান"।আসছে আগামী ৬ই অক্টোবর/২০১৭ ইং রোজ শুক্রবার চট্টগ্রামের বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার ও বড় গাঙ বৌদ্ধ বিহারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছের মত ২১ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান।উক্ত মহতী অনুষ্ঠানে হাতছানি দিয়ে আহবান জানাচ্ছে বড়গাঙ বিহারস্থ সৌম্য,মৈত্রীয় দন্ডায়মান মহাকারুণিক তথাগতের এই বুদ্ধ মূর্তি।এসো তোমরা দলে২ অনুষ্ঠান স্থলে,পূণ্য লাভের তরে।ধর্মীয় অমৃত সূধা বিলাবে তথাগতের রেখে যাওয়া, অনুত্তর পূণ্যক্ষেত্র মহান ভিক্ষুসংঘ।এ অনুষ্ঠান শুধু কঠিন চীবর দানের মধ্যে সীমাবদ্ধ নয়,এ অনুষ্ঠান চট্টগ্রাম শহরে বসবাস রত ধর্ম পিপাসু সকল বৌদ্ধদের এক মহামিলনের ক্ষেত্র।অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।সবাই আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব সকলে মিলে একসাথে চলে আসুন,অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও সফল্য মন্ডিত করে তুলুন।আমি যাচ্ছি কিন্তু,আপনারা যাচ্ছেন তো??? অাসুন, দেখা হবে সবার সাথে অনুষ্ঠান স্থলে।আসুন সবাই।যেখানে গেলে মানুষের মন পবিত্র হয়,যখানে গেলে ধর্মীয় চেতনা বোধ জাগ্রত হয়,যেখানে গেলে পরম আত্মীয়দের সম্মিলন ঘটে,যখানে গেলে হাজারো জনতার মুখ দর্শন হয়,যেখানে গেলে মনের নির্মল আনন্দ পাওয়া যায়,যেখানে গেলে জ্ঞানী-গুণী ভিক্ষুসংঘের মুখ দর্শন লাভ করা যায়,যখানে গেলে প্রাণ ভরে ধর্মীয় অমৃত সুধার রস পান করা যায়,সর্বোপরি দানোত্তম কঠিন চীবর দানের মহাফল লাভী হওয়ার সুভাগ্য হয়,সুতরাং আমি কোন অবস্থাতে মিস করতে চাই না বড়গাঙ বৌদ্ধ বিহারের মহা কঠিন চীবর দান।আমরা জানি কেউ সুমেরু পর্বতসমান নানবিধ দান করলে এ কঠিন চীবর দানের ষোল ভাগের একভাগের সমানও হয় না।সুতরাং কেউ মহাদানের ভাগীদার হওয়া থেকে বাদ যাওয়ার চিন্তা ভাবনা করবেন না।বছরের মধ্যে একবারে এই সুযোগ পাবেন,কেউ হাত ছাড়া করবেন না।চলে আসুন সবাই নির্মল প্রশান্তি মনে।জগতের সকল প্রাণী সুখী হোক।সাধু সাধু সাধু।
লেখা:-প্রিয়দর্শী