মাওলানা রবিউল হাসান কাদেরী • Mawlana Rabiul Hasan Qaderi

মাওলানা রবিউল হাসান কাদেরী • Mawlana Rabiul Hasan Qaderi

Share

আসসালামু আলাইকুম, মাওলানা রবিউল হাসান কাদেরীর অফিসিয়াল পেজে স্বাগতম
যোগাযোগ:০১৮২২২২৫০৪৯

Photos from মাওলানা রবিউল হাসান কাদেরী • Mawlana Rabiul Hasan Qaderi's post 01/06/2026

কক্সবাজার উত্তর জেলার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আজ চট্টগ্রাম যাওয়ার পথে বাঁশখালী পৌরসভা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি জনাব আবু সরওয়ারের বড় ভাই মুহাম্মদ নোমান এবং শাপলাপুর আহলে সুন্নাত ওয়াল জামা'আতের একনিষ্ঠ কর্মী মুহাম্মদ বাহাদুর ইসলাম ইন্তেকাল করেছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মরহুমদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
🤲 মহান আল্লাহ তাআলা মরহুমদ্বয়কে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন, তাঁদের কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

শোকাহত—
এইচ. এম. রবিউল হাসান কাদেরী
সাংস্কৃতিক সম্পাদক
বাংলাদেশ ইসলামী যুবসেনা
সিনিয়র সহ-সভাপতি
কক্সবাজার উত্তর জেলা।

31/05/2026

"বিশ্বখ্যাত কবি, সাহিত্যিক কিংবা সুবক্তা হওয়া বড় কথা নয়; বড় কথা হলো সত্যের পথে অবিচল থাকা। সুন্দর শব্দের আড়ালে যদি অসত্য লুকিয়ে থাকে, তবে তা সমাজকে বিভ্রান্ত করে। আসুন, ব্যক্তি নয়—সত্যকে অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদের জাতিকে মিথ্যা, প্রতারণা ও মুনাফিকির অন্ধকার থেকে মুক্ত করে হেদায়েতের আলোয় আলোকিত করুন। আমীন।"

29/05/2026

🌿🕋 ﷽ 🕋🌿
✨🌸 জুমা মোবারক 🌸✨
💚 দরূদ শরীফের ফযিলত ও রওজা জিয়ারতের মর্যাদা 💚
📖 রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেনঃ
🕊️ “যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে।”
📚 রেফারেন্সঃ
সুনানে দারাকুতনী — হাদিস নং ২৬৯৫
আল-মু‘জামুল কাবীর (ত্বাবারানী) — হাদিস নং ১৩১৪৯
🕌 রাসূল ﷺ আরও ইরশাদ করেনঃ
“তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে (ইবাদতের উদ্দেশ্যে) সফরের জন্য বাহন প্রস্তুত করা হয় না।”
1️⃣ মসজিদুল হারাম
2️⃣ মসজিদে নববী
3️⃣ মসজিদুল আকসা
📚 সহীহ বুখারী — হাদিস নং ১১৮৯
📚 সহীহ মুসলিম — হাদিস নং ১৩৯৭
🌹 রাসূলুল্লাহ ﷺ আরও ইরশাদ করেনঃ
“যে ব্যক্তি আমার ওফাতের পর আমাকে জিয়ারত করবে, সে যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল।”
📚 সুনানে দারাকুতনী — হাদিস নং ২৬৯৯
📚 শু‘আবুল ঈমান (বাইহাকী) — হাদিস নং ৪১৫৩
✨ দরূদ শরীফ পাঠের ফযিলত ✨
রাসূল ﷺ ইরশাদ করেনঃ
“যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর দশটি রহমত নাযিল করবেন।”
📚 সহীহ মুসলিম — হাদিস নং ৪০৮
📚 সুনানে নাসাঈ — হাদিস নং ১২৯৭
🌸 দরূদ শরীফের বরকতঃ
✅ কিয়ামতের দিন নিরাপত্তা লাভ
✅ বিপদ-আপদ দূর হয়
✅ গুনাহ মাফ হয়
✅ দুশ্চিন্তা দূর হয়
✅ জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায়
✅ নবী ﷺ–এর শাফাআত লাভ হয়
✅ আল্লাহর রহমত ও নৈকট্য অর্জিত হয়
🤲 আসুন, এই জুমার দিনে বেশি বেশি দরূদ শরীফ পাঠ করি—
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ
🌺 ﷺ ﷺ ﷺ 🌺
✍️ সংগ্রহে ও সংকলনেঃ
🖋️ এইচ এম রবিউল হাসান আলকাদেরী
খতিব, সিমেন্ট ক্রসিং কেন্দ্রীয় জামে মসজিদ, চট্টগ্রাম।

ছবিতে বড়ো ছেলে আহনাফ হাসান তাফহিম

28/05/2026

🌙✨ ঈদুল আযহার পবিত্র শুভেচ্ছা ✨🌙
ঈদের ছুটিতে পরিবার-পরিজনের কাছে না গিয়ে
মসজিদে থেকে দ্বীনের খেদমতে
নিয়মিত আজান, ইমামতি ও ইবাদতের দায়িত্ব পালন করে যাওয়া
সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে
সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক
🌸 ঈদ মোবারক 🌸
🤲 আল্লাহ তাআলা সকলের কুরবানী, ইবাদত ও দোয়া কবুল করুন।
সবার জীবন ভরে উঠুক শান্তি, রহমত ও বরকতে।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ ❤️

23/05/2026

চকরিয়া উপজেলার বি এমচর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর ভাংচুর লোটপাটের বিচার চাই সরাষ্ট্রমন্ত্রীর কাছে

23/05/2026

বি এম চর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর'র সন্ত্রাসী হামলার ঘটনা বিচার চাই মাননীয় সরাষ্ট্রমন্ত্রীরকাছে

Photos from মাওলানা রবিউল হাসান কাদেরী • Mawlana Rabiul Hasan Qaderi's post 01/05/2026

চট্টগ্রামে মহান মে দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস উপলক্ষে আজ (১ মে ২০২৬) চট্টগ্রামে এক বৃহৎ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ ঘটিকায় কর্ণফুলী ইপিজেড চত্বর, স্টিলমিল, উত্তর পতেঙ্গায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“সুস্থ সমাজ গঠনে ইসলামী শ্রমিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী শ্রমিক ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়বী যুক্তিবাদী, সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর দক্ষিণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,
ইসলামী ফ্রন্ট সূরা সদস্য মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম আল-কাদেরী, যুবসেনা কেন্দ্রীয় দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ. এম. রবিউল হাসান কাদেরী,
মাওলানা আনিসুর রহমান আলকাদেরী , মাওলানা রবিউল হাসান , জিসান হাফেজ খুরশিদ আলম, প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন মুহাম্মদ কামাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ ইসলামী শ্রমিক ফ্রন্ট, চট্টগ্রাম মহানগর দক্ষিণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ মিজানুর রহমান ও মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক ও সুস্থ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

01/05/2026

🌿 জুমার দিন ও ১লা মে: শ্রমিকের অধিকার নিয়ে ভাবনার সময় 🌿
আলহামদুলিল্লাহ!

আজ পবিত্র জুমার দিন, পাশাপাশি ১লা মে—শ্রমিক দিবস। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ইসলামে শ্রমিকের অধিকার কতটা গুরুত্বপূর্ণ।

📖 আল-কুরআন:
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
(সূরা النساء: ৫৮)
👉 “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, তোমরা আমানতসমূহ তার প্রাপ্যদের কাছে পৌঁছে দাও।”
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ۝ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ۝ وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
(সূরা المطففين: ১-৩)
👉 “ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়…”
🌙 হাদিস শরীফ:
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ
👉 “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও।”
قَالَ اللَّهُ تَعَالَى: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ... وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ
👉 “কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে থাকব, যে শ্রমিক দিয়ে কাজ করিয়ে তার মজুরি দেয়নি।”

🤲 আজকের অঙ্গীকার (জুমার দিনে):
✅ শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করবো
✅ সময়মতো তাদের প্রাপ্য পরিশোধ করবো
✅ তাদের সাথে সম্মান ও মানবিক আচরণ করবো

⚠️ মনে রাখুন—
শ্রমিকের হক নষ্ট করা জুলুম, আর জুমার দিনে জুলুম থেকে তওবা করা আরও জরুরি!
🌟 শ্রমিকের হাসি ও দোয়া—এটাই বরকত ও সফলতার চাবিকাঠি! 🌟
#জুমাবার #১লা_মে #শ্রমিক_দিবস #শ্রমিকের_অধিকার #কুরআন_হাদিস

লিখক:-
এইচ এম রবিউল হাসান আলকাদেরী
ইমাম ও খতিব
সিমেন্ট ক্রসিং কেন্দ্রীয় জামেমসজিদ চট্টগ্রাম।

26/04/2026

চলো চলো ঢাকা চলো শহীদ রইস উদ্দিন হত্যার বিচার এর দাবিতে রাজপথে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদ।

Photos from মাওলানা রবিউল হাসান কাদেরী • Mawlana Rabiul Hasan Qaderi's post 25/04/2026

সেন্ট্রাল ইয়ুথ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
কক্সবাজার: অদ্য ২৪ ও ২৫ এপ্রিল ২০২৬ রোজ জুমাবার ও শনিবার কক্সবাজারের হোটেল অস্টোর কো এর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় প্রশিক্ষণ উদ্যোগে “সেন্ট্রাল ইয়ুথ ট্রেনিং ক্যাম্প” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সদস্য ও কর্মীরা অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (দঃ) এর মাধ্যমে শুরু হয়। প্রথম দিনে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য, নৈতিকতা ও ব্যক্তিত্ব উন্নয়ন, এবং আধুনিক চিন্তাধারার সাথে সামঞ্জস্য রেখে সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল, সিনিয়র সহ-সভাপতি এবং বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

দ্বিতীয় দিন (২৫ এপ্রিল) “Leadership and Communication Skills Development with Career Planning” শীর্ষক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষকবৃন্দ। এছাড়াও আকিদা, তাযকিয়া, আদর্শিক প্রতিরোধ এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন—
কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল, সহ-সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রশিক্ষণের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজকে নৈতিকতা, নেতৃত্বগুণ ও দ্বীনি চেতনায় সমৃদ্ধ করে একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা নিজ নিজ এলাকায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


সিমেন্ট ক্রসিং কেন্দ্রীয় শাহী জামে মসজিদ চট্টগ্রাম
Chittagong