শিশুবেলা

শিশুবেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিশুবেলা, Education Website, Chittagong.

হয়ত আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আবার নাও হতে পারে। যদি কোনো সমস্যা হয় তবে এড়িয়ে যাবেন। কুরুচিপূর্ণ কোনো কমেন্ট করে নিজের খারাপ অবস্থানের পরিচয় দিবেন না। কোনো তথ্য বিভ্রান্তি ও নীতি বিরোধী হলে জানাবেন সংশোধনের প্রচেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

সকালে যাদের পত্রিকা পড়া অভ্যাস।
24/11/2025

সকালে যাদের পত্রিকা পড়া অভ্যাস।

21/11/2025

বাবা মা‌র বিচ্ছেদ যে‌দিন---------
সেদিনটির কথা আমি কখনোই ভুলবো না, কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় জজ সা‌হেব মা কে জিজ্ঞাসা করেছিল, "আপনি কাকে চান ? ছেলে কে না মেয়েকে??"
মা তখন তার ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি। মে‌য়ে ব‌লে বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন, অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি।
কাঠের বেঞ্চিতে বসে যখন অঝোরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে। কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর। শিশু বয়সে অত কিছু না বুঝলে ও কেমন যেন খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা এতিমখানায় রেখে আসলেন। যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন, আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদেনি।
দিন যায়-মাস যায়, এতিমখানাতেই জীবন কাটতে থাকে আমার। খুব অসহায় লাগতো নিজেকে। বাবা মা বেঁচে থাকতে ও যে শিশুকে এতিমখানায় থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই!!
বছর দু'য়েক পরের কথা। এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে খেলে রাজকীয় ভাবে বড় হতে লাগলাম আমি। আমার নতুন বাবা মা আমাকে তাঁদের মতই ডাক্তার বানাতে চেয়েছিলেন। কিন্তু আমার একগুঁয়ে ইচ্ছে ছিল একটাই, আমি ল'ইয়ার হবো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমি একজন ডিভোর্স ল' ইয়ার। যারাই আমার কাছে তালাকের জন্য আসে, আগেই আমি বাচ্চার কাস্টোডির জন্য তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায়, তা আমি ছাড়া কেউ জানে না!!
চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেলস্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেয়া। মুখটা খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম। বুকের মাঝে ধক করে উঠলো। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল, আমার মা। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে।
সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে আছে, শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিন কি তার একটু ও কষ্ট লাগেনি, যেদিন তার ১০ বছরের শিশু কন্যাটি মা-মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল?? হয়তো লাগেনি। নয়তো এভাবে ফেলে যেতে পারতো না।
একবার ভেবেছিলাম চলে যাবো। হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম চিনতে পারেন নি, চেনার কথা ও নয়!! আমি আমার পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে।
মাকে পাওয়ার পর বাবার জন্য ও মনটা উতলা হয়ে উঠে। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি। জানতে পারি, কয়েক বছর আগেই রিটায়ার্ড করেছেন তিনি। বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই। উনার দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েদের জিজ্ঞেস করে জানলাম, রিটায়ার্ড করার কিছু দিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন। অযথা একটা রুম দখল করে নোংরা করত, তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অযথা ঘরে বোঝা বাড়িয়ে কি লাভ!!!
ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিলো, মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায়। পাশে বসে হাতটা ধরলাম, পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন।
বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন। একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি পারিনি ছাড়তে। হাজার হোক আমার বাবা মা তো।... কন্যা....
আফরিন শোভা।

(Cp 4m Waliur Rahman's wall)

01/10/2025

পাত্তা জিনিস

তার কি দৃষ্টি! স্রষ্টার অপূর্ব সৃষ্টি!!
26/09/2025

তার কি দৃষ্টি! স্রষ্টার অপূর্ব সৃষ্টি!!

★শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক দেখলেন যে তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে। তিনি চেয়ারের দিকে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে শিক...
19/09/2025

★শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক দেখলেন যে তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে। তিনি চেয়ারের দিকে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে শিক্ষার্থীদের এ ব্যাপারে কিছু বললেন না। তাদেরকে ব্ল্যাকবোর্ডে তিনটি প্রশ্ন লিখে দিয়ে বললেন যে সবার আগে উত্তর জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

পরীক্ষা - ১৫ মিনিট, ৩০ নম্বর।

★প্রশ্ন ১. চেয়ার এবং মেঝের মধ্যে দূরত্ব সেন্টিমিটারে গণনা কর।
(১ নম্বর)।

★প্রশ্ন ২. চেয়ার ছাদের দিকে কত ডিগ্রি কোণে ঝুঁকে পড়ছে? (১ নম্বর)

★প্রশ্ন ৩. যে ছাত্রটি চেয়ারটি ছাদে ঝুলিয়েছিল এবং যে বন্ধুরা তাকে সাহায্য করেছিল তাদের নাম লিখ। (২৮ নম্বর)।

শিক্ষক চেয়ারটি ঝুলিয়ে রাখা ছাত্রটিকে ধরতে কোনো বেগ পাননি।
★সংগৃহীত★

29/08/2025

Facebook-এ আমার 11তম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। 🙏🤗🎉

১৯৪৫ সাল।যু*দ্ধবিধ্বস্ত জাপান।এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়ট...
29/08/2025

১৯৪৫ সাল।
যু*দ্ধবিধ্বস্ত জাপান।
এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লাশটা পিঠ থেকে ফেলে দাও, ওটা অনেক ভারী।"

কিশোরটি সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, "সে ভারী নয়, সে আমার ভাই!" আর্মি অফিসারের কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ঐক্যের প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান: "সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।" (He’s not a burden, he’s my brother)

আপনার ভাই বা বোন যদি পড়ে যায়, তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।

#শিশুবেলা

19/06/2025

ইসলামি ব্যাংকের একজন পিওনের বেতন এসএসসি পাস ২৬০০০ সর্বসাকুল্য বেতন। আর মাধ্যমিক বিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রিধারী একজন শিক্ষকের বেতন সর্বসাকুল্যে ১৩৫০০ টাকা। এর মূল কারণ কী? এটি শিক্ষামন্ত্রণালয়ের ব্যার্থতা না স্বার্থকতা? জাতির বিবেকের কাছে প্রশ্ন থাকলো।

18/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when শিশুবেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শিশুবেলা:

Shortcuts

Share