26/04/2019
◄█▓▒░ ব্রেকিং নিউজ ░▒▓█►
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে পরিবর্তন!
ভর্তি পরীক্ষাকে আরো স্বচ্ছ করতে এবং যাতে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে সফল হতে না পারে - সেজন্য এই বছরের ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে পরীক্ষার্থীদের।
দেখে নাও কেমন হবে নতুন পরীক্ষা পদ্ধতি, কিভাবে প্রিপারেশন নিতে হবে :
HSC পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ২ নাম্বারের অনুধাবনমুলক প্রশ্নের জন্য যতটুকু লেখো ততটুকু লেখতে হবে। মানে, HSC পরীক্ষার প্রিপারেশনেই অনেকটাই কাভার হয়ে যাবে এই রিটেন অংশ অথবা, প্রশ্ন আগের মতই হবে । শুধু অপশন গুলো থাকবে না।
লিখিত পরিক্ষায় একটু আইডিয়া থাকলেও নাম্বার পাওয়া যায়৷ অথচ. MCQ তে কিন্তু একদম সঠিক উত্তরটিই কাউন্ট করা হয় ।
প্রশ্ন আগের মতই হবে । শুধু অপশন গুলো থাকবে না। আগে যেভাবে অংক আসতো এখনো সেভাবে আসবে, খালি উত্তর হাতে করে লিখে দিবে ।
❑ খ ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান ।
এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :
MCQ :
** বাংলা- ১৫
** ইংরেজী- ১৫
** সাধারন জ্ঞান- ৩০
[সাধারন জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও ধর্ম বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।]
রিটেন / লিখিত :
** বাংলা- ১০
** ইংরেজী- ২০
** সাধারন জ্ঞান- ১০
রিটেন নমুনা প্রশ্ন :
ইংরেজি :
MCQ তে আসবে এভাবে
1. Her family consist ..... seven members
A) of B) on C) off D) by
আর রিটেনে আসবে এভাবে-
Fill in the blanks-
1. Her family consist .......seven members
2. ............... than the train left.
3.The book is being ........
পাশাপাশি তোমার লেখার দক্ষতা যাচাইয়ের জন্যে short Paragraph, Translation, Completing Story আসতে পারে। এসব তো তুমি HSC এর জন্য পড়েছোই।
বাংলাঃ
১।কারক কাকে বলে? কত প্রকার উদাহরণ দাও।
২। তোমার বাংলা ১ম পত্র পাঠ্যপুস্তক এ যে সকল কবিতা মাত্রাবিত্ত ছন্দে রচিত তাদের নাম লিখো।
৩। বিড়ালের সাথে বাসাবাড়িতে কাজের লোকদের মিল কোথা
সাধারণ জ্ঞানঃ
১।অপারেশন সার্চলাইট কি?
২। মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিক দের অবদান কিরুপ ছিল?
৩। কিম জন উন ও মার্কিন প্রেসিডেন্ট এর বৈঠকে কি কি বিষয়ে সমঝোতা হয়?
খ ইউনিট / B ইউনিটের বই সাজেশন :
❑ গ ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ফিন্যান্স।
এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :
MCQ :
** বাংলা (১০x১.২০)- ১২
** ইংরেজী (১০x১.২০)- ১২
** হিসাব বিজ্ঞান (১০x১.২০)- ১২
** ব্যবসায় নীতি ও প্রয়োগ (১০x১.২০)- ১২
** মার্কেটিং/ফিন্যান্স (১০x১.২০)- ১২
রিটেন :
বাংলা - ০৫
ইংরেজি - ১৫
হিসাব বিজ্ঞান - ১০
ব্যবসায় নীতি ও প্রয়োগ - ১০
রিটেন নমুনা প্রশ্ন :
ব্যবসায় শিক্ষাঃ
১। প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য গুলো লিখো।
২। তুমি একটি ব্যাংক খুলতে চাইলে কি কি পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে?
৩। বকেয়ায় বিক্রিত মাল ফেরত আসলে তার হিসাব কিরুপ হবে?
❑ ঘ ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান ।
এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :
MCQ :
** বাংলা- ১৫
** ইংরেজী- ১৫
** সাধারন জ্ঞান ( বাংলাদেশ) - ১৫
* সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক) - ১৫
রিটেন / লিখিত :
** বাংলা- ১০
** ইংরেজী- ২০
** সাধারন জ্ঞান- ১০
সকল ইউনিটের ক্ষেত্রে :
জিপিএ
এসএসসি+এইচএসসি জিপিএ(৩০+৫০)=৮০
তোমার SSC এর মোট জিপিএকে ৬ দ্বারা গুণ করবে আর HSC এর জিপিএ কে ১০ দ্বারা গুণ করবে।
৪র্থ বিষয় সহ জিপিএ হিসাব করা হবে