13/06/2024
**বিজ্ঞপ্তি**
তারিখ: ১৩ জুন, ২০২৪
প্রিয় অভিভাবকগণ
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিদ্যালয় আগামী ১৬ জুন ২০২৪ ইং (রবিবার) থেকে ২৩ জুন ২০২৪ ইং (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে। বিদ্যালয় পুনরায় খোলা হবে ২৪ জুন ২০২৪ ইং (সোমবার) থেকে।
এই উপলক্ষে আমাদের সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা। আপনারা সকলে নিরাপদে ও শান্তিতে ঈদ উদযাপন করুন এই কামনা করছি।
ধন্যবাদান্তে,
*রঞ্জু চৌধুরী*
প্রধান শিক্ষক
*গ্রামার পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল*
কাশেমগইট, শীতলপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
যোগাযোগ *+880 1872-242146*
*+880 1783-143636*