Bangladesh Air Force Shaheen College Chattogram Air Scout Group

Bangladesh Air Force Shaheen College Chattogram Air Scout Group

Share

This is the official page of BAF Shaheen College Chattogram Air Scout Group.

30/10/2025

Your voice, knowledge & confidence will speak for you in the viva.

All the best!

29/10/2025

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর
৮৪ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রাম এয়ার স্কাউট গ্রুপের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

আজ ২৯ অক্টোবর ২৫ (বুধবার) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর ৮৪ তম শুভ জন্মবার্ষিকী। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালের ১৫ই আগষ্ট পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন এবং ১৯৬৩ সালের ২৩ শে জুন জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। ১৯৬৭ সালের ৪ঠা অক্টোবর তাঁকে "সিতারা-এ-হার্ব" খেতাবে ভূষিত করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে মতিউর রহমান ছিলেন তার গ্রামের বাড়ী রায়পুরের রামনগর গ্রামে। যুদ্ধ শুরু হয়ে গেলে তিনি অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলে বাঙালি যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন। এর পরই কর্মস্থলে ফিরে গিয়ে স্বদেশের পক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা মোতাবেক ২০ আগস্ট ১৯৭১-এ করাচির মাশরুর বিমান ঘাঁটি থেকে একটি টি-৩৩ বিমান নিজ মাতৃভূমিতে ছিনিয়ে আনার উদ্দেশ্যে উড্ডয়ন করেন। উড্ডয়নরত অবস্থায় ককপিটে থাকা অপর বৈমানিকের সাথে বিমানের কন্ট্রোল আয়ত্তে আনার দ্বন্দ্ব চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শাহাদাত বরণ করেন। বাংলাদেশ সরকার তার অসীম সাহসিকতা, বীরত্ব, দেশপ্রেম ও আত্নত্যাগের স্বীকৃতিস্বরুপ তাঁকে “বীরশ্রেষ্ঠ” খেতাবে ভূষিত করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন স্বাধীনতার এক অগ্রদূত ও অবিস্মরণীয় বীর হিসেবে।

10/10/2025

“Air Scouts registration has officially ended. A heartfelt thank you to everyone who joined this journey. New adventures await stay tuned for what’s next! 💫”

“Registration for this season’s Air Scouts has officially closed. Welcome aboard to our new members, and best wishes for an exciting scouting journey ahead!”

28/09/2025

Today (28 September 2025) is the 54th Birthday of our beloved Air Force.

On this day, 54 years ago, the embryo of Bangladesh Air Force (BAF) was sown on a foreign soil by christening the title of ‘Kilo Flight’.

‘Kilo’ is pronounced as per International Radiotelephony Alphabet 'K'. It was the initial alphabet (Karim) taken from the name of the then Group Captain Abdul Karim Khandaker, the founder of BAF. He was a veteran fighter pilot of F-86F/E Sabres who defected Pakistan Air Force (PAF) and was the Deputy Chief of Staff (COS) of Bangladesh Force (BDF) formed during the Liberation War of Bangladesh. After the birth of independent Bangladesh, he became the first COAS OF BAF and awarded with ‘Bir Uttam (BU)’ gallantry award.

The tiny ‘Kilo Flight’ consisted of an Alouette III (basically a ‘Chetah’ of HAL) helicopter, a De Havilland Corp (DHC-3) Single-engine Otter (basically a crop duster) aircraft, and a Douglas Commercial (DC-3) Dakota (airliner version of C-47 Skytrain) transport aircraft.

Today, BAF has advanced far from its humble beginning to a higher height of glory and eminence. Thanks to all ranks and files of BAF for keeping the Nation first at SKY HIGH.

28/08/2025

শুভ জন্মদিন বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল। ⚜️

বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা এয়ার স্কাউট পক্ষ থেকে এয়ার অঞ্চলের আওতাধীন সকল কাব, স্কাউট, রোভার এবং লিডারদের জানাই আন্তরিক অভিনন্দন।

১৯৭৭ সালের ২৮শে আগষ্ট বাংলাদেশ স্কাউটস এর বিশেষ অঞ্চল হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন শাহীন কলেজগুলোকে নিয়ে বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল যাত্রা আরম্ভ করে।

বর্তমানে ৬টি জেলা নিয়ে বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল তাদের কার্যক্রম পরিচালনা করছে।

জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে সফলতার সাথে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্যরা সুনাম অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে আসছে।

আজকের এই দিনে আমরা বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা এয়ারের সদস্যরা প্রতিজ্ঞা করছি যে, বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চলের মর্যাদা সমুন্নত রাখতে সর্বাত্মক সহযোগীতা করবে।


Photos from Bangladesh Air Force Shaheen College Chattogram Air Scout Group's post 30/05/2025

Syudy Tour to Chittagong University

01/03/2025

Ramadan Mubarak!
May this holy month bring you mercy, forgiveness, and countless blessings. May Allah (SWT) accept your prayers, fasts, and good deeds. Wishing you peace and prosperity. Ramadan Kareem!

15/02/2025

আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম শাহাদাতবার্ষিকী।
১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর বাঙ্গালী সদস্য সার্জেন্ট জহুরুল হক আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক নিহত হন। সার্জেন্ট জহুরুল হক ছিলেন একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক সৈনিক। ১৯৬৭ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। পরবর্তীতে এয়ারফোর্স এ্যাক্ট অনুযায়ী সার্জেন্ট জহুরুল হক- কে ঢাকা সেনানিবাসে বন্দী রাখা হয়। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের উত্তাল আন্দোলনের সময়ই ১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় নৃশংসতম হত্যার শিকার হন। দেশের মুক্তির লক্ষ্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হল এর নামকরণ করা হয় ‘সার্জেন্ট জহুরুল হক হল’ এবং ১৯৮২ সালে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নামকরণ করা হয় ‘বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক’। ২০১৮ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা পদকে ভূষিত হন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Chittagong