Learn With Maruf Ahmed

Learn With Maruf Ahmed

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn With Maruf Ahmed, Education Website, Chittagong.

এম এস এক্সেল ডেটা এনালাইসিস ফ্রি ওয়ার্কশপ 21/02/2026

#ফ্রি_এক্সেল_অফলাইন_ওয়ারকসপ

আসসালামু আলাইকুম ,
আগামি ২৮ তারিখ আমার একটি অফলাইন ওয়ার্কশপ হবে। আপনারা যারা চট্টগ্রামে থাকেন, তাদের জন্য একটি বড় সুযোগ রয়েছে, এই ওয়ার্কশপে অংশগ্রহন করার জন্য।

এই ওয়ার্কশপে এম এক্সেল দিয়ে ডেটা এনালাইসিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সাথে থাকবে কিভাবে ড্যাসবোর্ড বানাবেন সেটির হ্যান্ডস অন প্র্যাক্টিস!

এখনি নীচের লিঙ্কে ক্লিক করে, ওয়ার্কশপের সিট বুকিং দিতে ভুলবেন না
কারন এটি অফলাইন ওয়ার্কশপ এবং সিট লিমিটেড।


এম এস এক্সেল ডেটা এনালাইসিস ফ্রি ওয়ার্কশপ Event Timing: ফেব্রুয়ারি ২৮ দুপুর ২ টা 110 CDA Avenue, Nasirabad, (Opposite CTG Shopping Complex) Chittagong, Chittagong, Bangladesh, 4203 Contact us: 01713641414

17/02/2026

🔩SumIF ফাংশন এবং DSUM ফাংশন দুইটি ফাংশন এই ক্রাইটেরিয়া বা শর্ত এপ্লাই করা যায়। একচুয়েলি এই দুইটি ফাংশনের ব্যবহার গত কি কি পার্থক্য আছে? আসুন আলোচনা করি!



16/02/2026

📌এক্সেলের Lookup and Reference functions মূলত বিশাল ডেটাসেট থেকে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করতে ব্যবহৃত হয় । এছাড়াও ডেটার অবস্থান (Address) চিহ্নিত করতেও এটি দরকার হয় । আপনি যখন ম্যানুয়ালি কোনো কিছু না খুঁজে ফর্মুলার মাধ্যমে ডেটা পপুলেট করতে চান, তখন এই ফাংশনগুলোই সবচেয়ে বেশি কাজে আসে।

নিচে জনপ্রিয় এবং সবচেয়ে প্রয়োজনীয় কিছু লুক আপ ক্যাটাগরির ফাংশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:

✅ VLOOKUP (Vertical Lookup)
এক্সেলের সবচেয়ে বেশি ব্যবহৃত ফাংশন এটি। এটি একটি টেবিলের বাম দিকের কলাম থেকে কোনো ভ্যালু খুঁজে বের করে এবং তার বিপরীতে থাকা অন্য কলামের তথ্য প্রদান করে।

ব্যবহার: কোনো আইডি নম্বর দিয়ে তার নাম বা স্যালারি খুঁজে বের করা।

সিনট্যাক্স: =VLOOKUP(lookup_value, table_array, col_index_num, [range_lookup])

✅ HLOOKUP (Horizontal Lookup)
VLOOKUP-এর মতোই, তবে এটি কলামের পরিবর্তে সারিতে (Rows) ডেটা খুঁজে থাকে। ডেটা যদি আড়াআড়িভাবে সাজানো থাকে, তবে এটি ব্যবহৃত হয়।

ব্যবহার: কোনো নির্দিষ্ট মাসের নাম অনুযায়ী ওই মাসের সেলস ডেটা খুঁজে বের করা।

✅INDEX এবং MATCH (পাওয়ারফুল কম্বো)
VLOOKUP-এর কিছু সীমাবদ্ধতা আছে (যেমন এটি বাম দিকে ডেটা খুঁজতে পারে না)। এই সীমাবদ্ধতা দূর করতে INDEX এবং MATCH একসাথে ব্যবহার করা হয়।

✔️INDEX: নির্দিষ্ট রো এবং কলামের সংযোগস্থলে থাকা ভ্যালুটি দেখায়।

✔️MATCH: কোনো ভ্যালু একটি রেঞ্জের কত নম্বর অবস্থানে আছে তা খুঁজে বের করে।

সুবিধা: এটি ডানে-বামে যেকোনো দিকে ডেটা খুঁজতে পারে এবং এক্সেল ফাইলকে ফাস্ট রাখে।

✅ XLOOKUP (আধুনিক সমাধান)
এটি সবসময়ের সেরা লুকআপ ফাংশন হিসেবে পরিচিত, যা VLOOKUP এবং HLOOKUP-এর আধুনিক বিকল্প। এটি অফিস ৩৬৫ বা এক্সেল ২০১৯-এর পরবর্তী ভার্সনগুলোতে পাওয়া যায়।

সুবিধা: এতে এরর হ্যান্ডেলিং সহজ এবং এটি ডিফল্টভাবেই একদম সঠিক মিল (Exact Match) খুঁজে বের করে।

সিনট্যাক্স: =XLOOKUP(lookup_value, lookup_array, return_array)


14/02/2026

DSUM বা Database sum খুবই পরিচিত একটা ফাংশন যা কোন বড় ডাটা টেবিলের ডেটার মধ্যে Criteria নির্ভর সাম বা যোগ করতে আমরা ব্যবহার করতে পারি।
এর চমৎকারিতা দেখার জন্য আসুন, কথা না বাড়িয়ে আগে দেখে নেই



13/02/2026

বিজয়ী এবং বিজিত দল দুই দলকেই আমাদের লার্নিং প্লাটফরমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আমরা বাংলাদেশের মানুষ হিসেবে বিজয়ী দলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে---
১। দুর্নীতিকে যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি বন্ধ করা
২। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা
৩। দেশের শিক্ষাকে নতুন করে ঢেলে সাজানো
৪। জিনিষ পত্র ও খাদ্য দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা
৫। অন্যান্য দল কে তাদের ন্যায় সঙ্গত মত প্রকাশে বাধা জাতে না দেয়া হয়

আর বিজিত দলকে বলব, আপনারাও অনেক যোগ্য তবে, দেশের মানুষ জাতে আপনাদেরকে ৫ বছর পর সুযোগ দিতে পারে এই জন্য নতুন সরকারি দলকে যোগ্য সহযোগিতা করে নিজেদের অবস্থান শক্ত করুন।
আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে অনেক।

১। বিরোধিতার জন্য বিরোধিতা নয় বরং ন্যায় সঙ্গত বিরোধিতা করুন।
২। দেশের দুর্যোগে একসাথে কাজ করুন।
৩। নিজেদেরকে এই দেশের জন্য বিলিয়ে দিন, জাতে দেশের মানুষেরা আপনাদের পরের বার সুযোগ দেয়

প্রিয় লারনারস ,আমাদের উপরের চাওয়া গুলি কি যুক্তিযুক্ত? আপনারা কি বলেন?

12/02/2026


📌এম এস এক্সেলের টেবিল এবং পিভট টেবিলের এই দুইটি ফিচারের মধ্যে একচুয়েলি কি কোন তফাত আছে?

🧲অনেকেই মনে করেন Insert ট্যাব এ থাকা এই দুইটি কমান্ড একই ধরনের কাজ করে! কিন্তু এই দুইটি টুলের মধ্যে রয়েছে অনেক পার্থক্য।

🪛টেবিল কিভাবে কাজ করে
সহজ কথায় বলতে গেলে, সাধারণ টেবিল হলো আপনার ডেটা বা তথ্যের একটি সুশৃঙ্খল লিস্ট। এখানে আপনি ডেটা সংরক্ষণ করেন, দেখতে পারেন, ফিল্টার করতে পারেন বা সাজাতে পারেন। আপনি যদি দেখতে চান যে কোন পণ্যের বিক্রি কত, তবে সাধারণ টেবিলে আপনাকে প্রতিটি সারি ধরে ধরে হিসাব করতে হবে।তবে এই টেবিল টুলে রয়েছে একটি ডায়নামিক ফিচার যার নাম হচ্ছে "Total Row" ফিচার। এই ফিচার টি চেক করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার নিউমারিক ডেটার টোটাল বের হয়ে যায়।

🔩অন্যদিকে, পিভট টেবিল হলো সাধারণ টেবিলের ডেটা ব্যবহার করে তৈরি করা একটি বিশ্লেষণধর্মী এবং সামারি বা রিপোর্ট। এটি অত্যন্ত গতিশীল বা ডায়নামিক। পিভট টেবিলের মূল ক্ষমতা হলো ড্র্যাগ-এন্ড-ড্রপ (Drag-and-drop) পদ্ধতির মাধ্যমে হাজার হাজার ডেটার সারসংক্ষেপ মুহূর্তের মধ্যে তৈরি করা। উদাহরণস্বরূপ, পিভট টেবিল ব্যবহার করে আপনি সহজেই মুহূর্তেই দেখতে পারেন যে কোন অঞ্চলে কোন পণ্যটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এমনকি ডেটা পরিবর্তন হলেও রিপোর্টটি দ্রুত আপডেট করা যায়।

🎯আপনারা কারা কারা এই দুইটি ফিচার ব্যবহার করেছেন, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।

11/02/2026

🎊বছরের সেরা অফারে মাইক্রোসফট এক্সেল শেখার জন্য বিশেষ সুযোগ!
🎉এম এস এক্সেল শিখুন, ডেটা এনালাইসিস এক্সপার্ট হয়ে অনলাইনে ক্যারিয়ার গড়ুন!!

📍কেন শিখবেন? শিখলে কি লাভ হবে??
জবে এম এস এক্সেল নিয়ে দিন রাত যারা স্ট্রাগল করছেন, বসের ঝাড়ি খাচ্ছেন ! চাচ্ছেন,একটি মনের মতো কোর্স যেখানে আপনাকে বেসিক থেকে শুরু করে এক্সেলের এডভান্স টুলস এবং ইউজ হাতে কলমে শেখানো হবে।
সম্মানিত ভিউয়ারস, আপনি সঠিক বিজ্ঞাপনে ক্লিক করেছেন। আসুন প্রথমেই জেনে নেই পুরো কোর্স জুড়ে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখবেন।

📍পুরো কোর্সে যা যা শিখবেনঃ
✅এক্সেলের ওয়ার্কস্পেস পরিচিতি
✅রেঞ্জ ও টেবিল ডাটা
✅এক্সেল সেল রেফারেন্সিং সিস্টেম
✅ফরমুলা এবং ফাংশন
✅বিভিন্ন ক্যাটাগরির ১০০ টি গুরুত্বপূর্ণ ফাংশন
✅কন্ডিসনাল ফরমেটিং এর ব্যবহার
✅বিভিন্ন ধরনের চার্ট তৈরি এবং সেগুলিকে মডিফাই করার উপায়
✅লজিক্যাল ফাংশনের ব্যবহার (IF, IFS, SumIf, AverageIf, CountIf)
✅ফাইনান্সিয়াল ফাংশনের ব্যবহার(PV, NPER, PMT)
✅টেক্সট ফাংশনের Practical ইউজ
✅লুক আপ ফাংশনের ব্যবহার(Vlookup, Match/Index)
✅Pivot Table এবং Chart এর ব্যবহার
✅Data Visualization with Dashboard
✅Macro তৈরি ও তার ব্যবহার
✅পরিপূর্ণ সিলেবাসের জন্য ইনবক্স করুন।।
📍আরও পাচ্ছেন বোনাস কন্টেন্টঃ
✅এক্সেল থ্রি ডি ফরমুলা
✅কন্সলিডেট ফিচার
✅বিভিন্ন সোর্স থেকে ডেটা Import করা
✅ডেটা মডেলিং উইথ পাওয়ার পিভট
✅আর ও অনেক কিছু

📍কেন আমাদের কোর্স টি অন্যান্য এক্সেল কোর্স থেকে সেরা?
সুদীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট এর অন্যান্য এডভান্স টুলস শেখানোর অভিজ্ঞতার আলোকে, বিগত দশকে মারুফ স্যার কর্পোরেট ট্রেনিং বিভিন্ন বেসরকারি ব্যাংক যেমন প্রাইম, সাউথ ইস্ট, এক্সিম সহ বিভিন্ন কর্পোরেট মাল্টি ন্যাশনাল কোম্পানি যেমন- বারজার পেইন্টস, হাল্ট প্রাইজ, LC Wikiki প্রচুর কর্পোরেট এক্সেল ট্রেনিং প্রদান করেছেন।
আমাদের মারুফ স্যার যিনি একাধারে মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং এক্সেলের মাইক্রোসফট এক্সপার্ট সার্টিফিকেশন অর্জন করেছেন।

📍এছাড়া মারুফ স্যারের রয়েছে ৬০০০ এর উপরে হ্যাপি ক্লায়েন্টস । স্যারের কাছ থেকে শিখে আপনি ও হতে পারেন, একজন হ্যাপি লার্নার!!
নিচের লিংকে ক্লিক করে স্যারের ওয়েবসাইট এবং লিংকডইন প্রোফাইল দেখে নিতে পারেন।।
স্যারের ওয়েবসাইটঃ https://marufahmed.org
Linked in প্রোফাইলঃ https://www.linkedin.com/in/marufmct/

📍ক্লাসের সময় সুচিঃ
✅অরিয়েন্টেশন ক্লাসঃ
৬ মার্চ শুক্রবারঃ বিকাল ২.৩০টায় (অফলাইন)
৭ মার্চ শনিবারঃ শনিবার, রাত ৯.৩০(অনলাইন)
✅কোর্স ডিউরেশনঃ ২ মাস
✅কোর্স পরবর্তী ১ বছর ফ্রি সাপোর্ট

#বাংলাদেশের_সেরা_এক্সেল_কোর্স See less
#মাস্টারিং_এক্সেল

29/01/2026

Python ফ্রি Tutorial:
পাইথনের র‍্যান্ডম মডিউল দিয়ে কিভাবে র‍্যান্ডমলি কাজ করবেন


28/01/2026

প্রিয় ভিউয়ারস , আজকে থেকে এই বছরের প্রথম পাইথন উইথ জ্যাঙ্গ ব্যাচ শুরু হতে যাচ্ছে। সব থেকে আনন্দের খবর হচ্ছে, প্রথম ক্লাস সবার জন্য উন্মুক্ত, আশাকরি সবাই জয়েন হবেন।

নীচের লিঙ্কে জয়েন করুন ঠিক ৯.৩০ এ

meet.google.com

27/01/2026

🔑স্কিল শেখার জন্য আপনার চারটি বিষয় মনে রাখতে হবে

✅ চুড়ান্ত আগ্রহ বা ক্ষুধাঃ কারও কোন বিষয়ে চুড়ান্ত আগ্রহ না থাকলে তার পক্ষে সেই স্কিল অর্জন করা সম্ভব হয়না। না হলে দুই দিন পর আগ্রহ ফুরিয়ে গেলে আর সামনে আগানো যায় না।

✅ সময় নির্ধারণ করাঃ প্রতিদিন একটি নির্দিষ্ট সময় স্কিল ডেভেলপমেন্ট এর জন্য সেট করতে হবে।

✅ অধ্যাবসায়ঃ স্কিল অর্জনের শুরুটা অনেক সহজ হলেও এটা ধীরে ধীরে কঠিন হতে পারে। আর তাই, আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

✅মাইলস্টোন বা ছোট লক্ষ্যঃ বড় লক্ষ্য অর্জনের পূর্বে প্রতিদিন বা কিছুদিন পর পর ছোট ছোট লক্ষ্য বা মাইলস্টোন অর্জন করতে থাকলে বড় লক্ষ্য অর্জন করতে সুবিধা হয়। দেখা যায় একসময় কখন চুড়ান্ত লক্ষ্য অর্জন হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না!





26/01/2026

🎉যারা ডেটা এনালাইসিস বা ডেটা মডেলিং এর কাজ শিখতে চান, তাদেরকে প্রথম টুলস হিসেবে এম এস এক্সেল শিখতেই হবে।🎊

🛎️মাইক্রোসফট এক্সেল জনপ্রিয় টুলস হিসেবে, শুধু অফিস বা ব্যবসায় প্রতিষ্ঠানে নয়, যে কোন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ টুলস হিসেবে এখন বিবেচিত হয়।

🔑শুধু একাউন্টসের কাজের জন্য নয়,মাইক্রোসফট এক্সেল শেখা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি দৈনন্দিন কাজ থেকে পেশাদার জীবনে ডেটা ম্যানেজমেন্ট এবং এনালাইসিসে অপরিহার্য। এটি চাকরির বাজারে দক্ষতা বাড়ায় এবং সময় বাঁচায়।

👑আর তাই সেইসব টপ লেভেল একজিকিউটিভস যারা অনেকদিন ধরে এম এস এক্সেলে কাজ করেন, কিন্তু কাজের ক্ষেত্রে ফিল করছেন,আপনার আরও Accuracy বাড়ানো দরকার এবং একটা প্রপার ট্রেনিং চাচ্ছেন।

🎁কেমন ট্রেনিংঃ
📌এমন একটি ট্রেনিং যে, ট্রেনিং আপনার আত্মবিশ্বাসের সাথে সাথে বাড়াবে আপনার দক্ষতা।
📌এমন একটি ট্রেনিং যেটি আপনি নিতে পারেন আপনার সুবিধাজনক সময়ে, এবং সুবিধাজনক দিনে।
📌এমন একটি ট্রেনিং যেটি আপনি একজন এক্সপার্ট সারটিফাইড ট্রেনারের কাছ থেকে নিতে চাচ্ছেন।
📌এমন একটি ট্রেনিং যা বদলে দিতে পারে, আপনার ক্যারিয়ারের গ্রাফ!

✅জি , দেশের প্রথম পারসনাল ওয়ান টু ওয়ান ট্রেনিং এ আপনাকে স্বাগতম। আমাদের আছে মাইক্রোসফট সারটিফাইড প্রশিক্ষক, এবং এক্সেলে ট্রেনিং দিতে সুদক্ষ ট্রেনার প্যানেল। তাই, আপনার শেখার গ্যারান্টি আমরা দিচ্ছি।

✅কোর্স নেমঃ মাস্টারিং এক্সেল বেসিক টু এডভান্স
মোট ক্লাসঃ ১৫ টি

✅বিস্তারিত জানতে কল দিন, নীচের নাম্বারে অথবা মেসেজ দিন
01531-8845544 (Whatsapp)

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Address

Chittagong