বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Share

It's an organisation to build up unity among students of Banskhali, who has studied and are studying in University of Chittagong.

With the goal of advancing Banshkhali, we work with its leadership and key individuals and institutions across the country.

21/02/2026

আমরা বাঁচি বাংলায়, স্বপ্ন দেখি বাংলায়, মরে যাই বাংলার জন্য
অমর একুশে - চিরজীবী হোক আমাদের মাতৃভাষা

18/02/2026

🌙✨পবিত্র মাহে রমজান মোবারক ✨🌙

রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান আমাদের দ্বারে এসেছে। এই পবিত্র মাসে আল্লাহ তায়ালা আমাদের সকলকে সিয়াম সাধনার তাওফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের জীবনকে আলোকিত করুন। 🤲প্রতিটি ইফতার হোক আনন্দময়, প্রতিটি সেহরি হোক বরকতময়, এবং প্রতিটি মুহূর্ত হোক আল্লাহর নৈকট্যের সুযোগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বাঁশখালী স্টুডেন্টস' এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে জানাই রমজান মোবারক ও রমজান কারীম 💚

14/02/2026

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জনাব অধ্যক্ষ জহিরুল ইসলাম মহোদয়কে বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশনের এর পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

Photos from বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'s post 29/01/2026

গত ২৮ জানুয়ারী, বাঁশখালীর শেখেরখীল দারুচ্ছসালাম আদর্শ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভ্রমণে আসলে বাঁশখালী স্টুডেন্ট'স এসোশিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি ও সদস্যরা ফুলেল অভর্থ্যান জানায়। এসময় আগত শিক্ষার্থীদের হাতে এসোশিয়েশনের বার্ষিক দিনপঞ্জিকা উপহার দেয়া হয় এবং ক্যাম্পাসের নানা জায়গায় ঘুরে দেখানো হয় ও উচ্চ শিক্ষার বিষয়ে নানা তথ্য শেয়ার করে এসোশিয়েশনের সদস্যরা

26/01/2026

চলছে গাড়ি! বান্দরবানে!!

Video by : Sanim Rubaiet
Music : চলছে গাড়ি সিসিমপুরে।

25/01/2026

কথা সত্য!! ট্যুর কিন্তু ১০০/১০০ অথেনটিক!!!

23/01/2026

বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত
বার্ষিক আনন্দ ভ্রমণ – ২০২৬ (বান্দরবান ট্যুর)

সিনিয়র–জুনিয়র সকলের পারস্পরিক সহযোগিতায় আমাদের ট্যুর সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। সবকিছু ঠিক থাকলে, ইনশাল্লাহ আগামী ২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) বাঁশখালী চবিয়ানদের সম্মিলিত অংশগ্রহণে আমাদের বার্ষিক ট্যুর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার সঙ্গে সেই আনন্দঘন মুহূর্তে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।

ট্যুরের বিবরণ-

ট্যুরের স্থান: বান্দরবান
যাত্রার তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার)
রিপোর্টিং ও যাত্রা স্থান: বহদ্দারহাট পুলিশ বক্স

⏰ সময়সূচি
সকাল ৬:৩০ — রিপোর্টিং টাইম

৬:৩০ – ৬:৪৫ — টি-শার্ট বিতরণ

সকাল ৭:০০ — বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু

(বাসে সকালের নাস্তা প্রদান করা হবে)

সকাল ১০:০০ — মেঘলায় পৌঁছানো

১০:০০ – ১২:৩০ — মেঘলায় অবস্থান

১২:৩০ – ২:০০ — হোটেলে অবস্থান ও লাঞ্চ

দুপুর ২:০০ — চাঁদের গাড়িতে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা
বিকাল ৪:৩০ – ৫:৩০ — র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ
৫:৩০ — চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা
☎ যোগাযোগ
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন—
রায়হান (সভাপতি): 01887935662
আবিদ (সাধারণ সম্পাদক): 01646672376
আশরাফ: 01518-924648
⚠ গুরুত্বপূর্ণ নির্দেশনা
যারা ট্যুরে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন, তাদের সবাইকে নির্ধারিত স্থানে সময়সীমার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সময়ানুবর্তিতাই একটি সফল আয়োজনের মূল চাবিকাঠি। দেরি বা অনুপস্থিতির কারণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও স্মরণীয় ট্যুর উপহার দিতে পারবো—এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে।

19/01/2026

নোট জাল হলেও ট্যুর হবে অথেনটিক!!!
রেজিষ্ট্রেশন এর বাকি আর মাত্র ১দিন। আজই রেজিষ্ট্রেশন করুন।

14/01/2026

Something big is Coming...🔥

Photos from বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'s post 12/01/2026

দেশের প্রথম চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম। ২৩০০ একরের বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ জানুযারী A ইউনিটের ( বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়।
যা ১০ জানুযারী বি ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষার মাধ্যমে শেষ হয়। ৪ ইউনিট (A,B,C & D) ও বিভিন্ন উপ ইউনিটে ভাগ করে শুরু করা এই ভর্তি যুদ্ধে বাঁশখালীর নানান প্রান্ত ও প্রতিষ্ঠান থেকে অনেক স্বপ্নবাজ পরীক্ষার্থীরা অংশ নেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬১তম ব্যাচের এই ভর্তি পরীক্ষাজুড়ে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য বাঁশখালী স্টুডেন্টস এসোশিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফ্রী বাস সার্ভিসের উদ্যোগ নেয়।

আমাদের এই কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট। মাস্টার নজির আহমদ ট্রাস্ট এবং অন্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন প্রত্যকের প্রতি আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা জুড়ে বাঁশখালী স্টুডেন্ট এসোশিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ বাস্তবায়ন করে। প্রায় ৯০০ এর অধিক শিক্ষার্থী এ কার্যক্রমের সুবিধা ভোগ করে।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও প্রিয় জনপদের কল্যাণে সবসময় সামনে থাকবে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

11/01/2026

প্রিয় বাঁশখালী...💚

বাঁশখালীর ৯শতাধিক শিক্ষার্থী পেলো ফ্রি বাস সার্ভিস
বিস্তারিত - কমেন্টে

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chittagong