Lohagara Shahpir Pilot High School

Lohagara Shahpir Pilot High School If your Son/Doughtier study our School plz add this school page ID

গতকাল ০৭সেপ্টেম্বর ২৬ ইং বেলা ১১ টায় লোহাগাড়া  শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের  কার্যালয়ে নবগঠিত এড হক ...
08/09/2026

গতকাল ০৭সেপ্টেম্বর ২৬ ইং বেলা ১১ টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে নবগঠিত এড হক কমিটির সম্মানিত সভাপতি জনাব শাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অনেক কৃতি শিক্ষার্থী। সভা শেষে কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যগণ শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন ।

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ইং উপজেলা পর্যায়ে ঐতিহ্যবাহী লোহাগাড়া শ...
03/09/2026

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ইং উপজেলা পর্যায়ে ঐতিহ্যবাহী লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং আমাদের অর্জন সমূহঃ

০১/৯/২৬
🤾‍♂️ হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র)--রানারআপ🏅
০২/৯/২৬
🤼‍♂️ কাবাড়ি প্রতিযোগিতায়(ছাত্র)-- চ্যাম্পিয়ান 🏆
০৩/৯/২৬
♟️ দাবা প্রতিযোগিতায়( জুনিয়র ছাত্র)-- চ্যাম্পিয়ান 🏆(স্বপ্নীল দেব নাথ | সপ্তম)

🏊‍♂️ বুক সাঁতার প্রতিযোগিতায় ( সিনিয়র ছাত্র)-- ১ম স্থান 🏅 ( আমিনুল ইসলাম রাফি )

🏊‍♂️ চিৎ সাঁতার প্রতিযোগিতায় ( সিনিয়র ছাত্র)-- ১ম স্থান🏅 ( আমিনুল ইসলাম রাফি )

🏊‍♀️ মুক্ত সাঁতার প্রতিযোগিতায় ( জুনিয়র ছাত্র)--- ১ম স্থান🏅 (মারুফ হোসেন সুমন)

🏊‍♀️ চিৎ সাঁতার প্রতিযোগিতায় ( জুনিয়র ছাত্র)--- ১ম স্থান🏅 (মারুফ হোসেন সুমন)

🏊‍♂️ বুক সাঁতার প্রতিযোগিতায় ( জুনিয়র ছাত্র)--২য় স্থান🏅 ( হেলাল উদ্দিন)

উক্ত ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী ও বিজিত উভয়কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।আমাদের এমন সফলতা চলমান থাকুক।

ভেন্যুঃ
এস আই চৌধুরী গার্লস স্কুল
এবং উত্তর আমিরবাদ উচ্চ বিদ্যালয়

02/09/2026
ঐতিহ্যবাহী লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটিতে  জনাব সাহেদুল ইসলাম সভাপতি এবং জনাব আবু সেলিম চৌধুরী...
02/09/2026

ঐতিহ্যবাহী লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটিতে জনাব সাহেদুল ইসলাম সভাপতি এবং জনাব আবু সেলিম চৌধুরী- অভিভাবক সদস্য মনোনীত হওয়ায় শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন!

24/08/2026
লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা----------শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শি...
21/08/2026

লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
----------
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ+ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি জহির উদ্দিন পিয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন খোকন কান্তি নাথ।

বিশেষ অতিথি ছিলেন প্রভাষক সাহেদুল ইসলাম, তৈয়ব তাহের, মাস্টার মোহরম মিয়া, মোহাম্মদ রাশেল ও মোহাম্মদ রিদুয়ান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা ও নৈতিক বিকাশে অভিভাবকদের নিয়মিত নজরদারি প্রয়োজন।

তারা আরও বলেন, এ ধরনের অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষক-অভিভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ের ফলাফল ও শিক্ষার মান আরও উন্নত হবে।

গত ১৮/০৮/'২৬ ইং তারিখে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে লোহাগাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে "জাতীয় মৎস্য পক্ষ-২০...
19/08/2026

গত ১৮/০৮/'২৬ ইং তারিখে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে লোহাগাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে "জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন" করা হয়।

উক্ত প্রতিযোগিতায় সভাপতির আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক মি. আবু বকর মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজ সেবা অফিসার মি. রিদোয়ানুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ সহকারী মৎস্য অফিসার ইসাব মাহমুদ মুছা, সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি মোঃ ইছহাক উদ্দিন এবং কুইজ প্রতিযোগিতায় সহযোগিতা করেন লোহাগাড়া মৎস্য অফিস সহকারী বাবু বিধান দাশ।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারি সকল শিক্ষার্থীকে বিষেশভাবে পুরস্কৃত করা হয়।

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল ০৫/০৮/'২৬ তারিখে যথাযোগ্য মর্যাদা...
06/08/2026

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল ০৫/০৮/'২৬ তারিখে যথাযোগ্য মর্যাদায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস '২৬ " পালিত হয়।

মি. খোকন কান্তি নাথের সঞ্চালনায় প্রধান শিক্ষক মি. মো: আবু বকর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্যের প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মি. মো: ইসহাক উদ্দিন, বক্তব্য রাখেন মি. মো: শাহজাহান, মিসেস মরিয়ম বেগম, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হেড মৌলানা মি. আব্দুচ ছবুর সাহেব।

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার "জুলাই শহিদ দিবস -২০২৬ ইং" উদযাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে চিত্...
16/07/2026

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার
"জুলাই শহিদ দিবস -২০২৬ ইং" উদযাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ আবু বকর, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব ইছহাক উদ্দীন।
সিনিয়র শিক্ষক জনাব খোকন কান্তি নাথের সঞ্চালনায়, জনাব মৌলানা মোহাম্মদ ইলিয়াছ এর মোনাজাতের মাধ্যমে শহিদ, শহিদ পরিবার ও আহতদের জন্য দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(স্থিরচিত্র সংযুক্ত)

Address

Chittagong
Chittagong
4396

Alerts

Be the first to know and let us send you an email when Lohagara Shahpir Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Lohagara Shahpir Pilot High School:

Shortcuts

Share

Category