নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়

নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়

Share

An Educational Institution (6-10)

16/05/2026

আগামী ১৮,১৯,২১ মে/২০২৬ তারিখ প্রত্যেক শ্রেণির শ্রেণি কার্যক্রম পুরোদমে চলবে। কাল ১৭ তারিখে আগের নিয়ম।

14/05/2026

আগামী বছরের জন্য( ২০২৭ সালের) প্রস্তাবিত এসএসসি পরীক্ষার সময়সূচি।

13/05/2026

সম্পূর্ণ অস্থায়ী ও প্রাতিষ্ঠানিক বেতনে অত্র বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে পড়াতে সক্ষম বিজ্ঞান ( সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি পাশ) এবং ইসলাম শিক্ষা ( কামিল পাশ) বিষয়ে দু' জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের আগামী ০১-০৬-২০২৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে অনুরোধ রইলো।
মো. জাহাঙ্গীর আলম
প্রধান শিক্ষক
নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয়।
বাঁশখালী, চট্টগ্রাম।
প্রয়োজনে ০১৮১৬-৮০১৫০১

28/04/2026
Photos from নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়'s post 20/04/2026

বাঁশখালী- (০৬) কেন্দ্র কোড- ১০৯ কেন্দ্রের নাম - নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয়, বাঁশখালী চট্টগ্রাম এর সিট প্লান।

19/04/2026

আমার শিক্ষক ভাইদের কাছে কয়েকটি অনুরোধ-----

১)আসন্ন এসএসসি পরীক্ষায় আপনারা ছাত্র ছাত্রীদের কাছে কোনো ভীতিকর দৈত্য দানব হিসেবে আবির্ভূত হবেন না।

২) হাসিমুখে পিতামাতার মতো স্নেহের চোখে তাঁদেরকে পরীক্ষার হলে স্বাগত জানান।হলে ঢুকেই যেনো তাঁরা একটা প্রশান্তি অনুভব করে।

৩) প্রথম দিন আসন খুঁজাখুঁজির জন্য একটু হৈচৈ হতে পারে। ধমকা ধমকি না করে সহানুভূতির সাথে তাঁদেরকে একটু সাহায্য করুন।

৪) যদিও কাগুজে নকল তেমন কেউ সঙ্গে আনবে না, তবুও প্রয়োজনে গেইটে ভালো করে চেক করে হলে প্রবেশ করান। কিন্তু হলের ভেতরে কাউকে ধমকাবেন না। এমনকি ধমকানোর কারণ ঘটলেও আপনি ধৈর্য ধরুন। কারণ আপনার একটা কটু, তিক্ত বাক্য ছাত্র ছাত্রীর সমস্ত পরীক্ষার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

৫) কোনো ভীতিকর বক্তব্য না দিয়ে পরীক্ষা যে একটা
আনন্দের বিষয় এমন একটা অতি সংক্ষিপ্ত ভরসার বক্তব্য দিয়ে শুরু করুন।

৬) শক্ত হাতে নকল বন্ধ করুন। কিন্তু অন্যান্য সকল বিষয়ে আন্তরিক হন। যেমন, কারো কলম শেষ হলে দ্রুত একটি কলমের ব্যবস্থা করুন, বেঞ্চ নড়াচড়া করলে ঠিক করে দিন, প্রয়োজনে নিজ হাতে পানির গ্লাস এগিয়ে দিন। নিয়ম মেনে কেউ বাইরে যেতে চাইলে যেতে দিন।

৭) যদি কেউ ভুলে এডমিট কার্ড বাসায় রেখে আসে তাহলে আমাদের কিছু অবুঝ শিক্ষক ছাত্র ছাত্রীদের সাথে যারপরনাই খারাপ ব্যবহার করে থাকে এবং হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেন না। এমন অবস্থায় ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ না করে তাঁদেরকে হাল্কা সতর্ক করে স্বাক্ষর করতে দিন। কারণ তাঁর আরো প্রমাণ আপনার দপ্তরে সংরক্ষিত আছে। তাছাড়া সে তো পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেই।

৮) কারো ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকবেন না। নকল না করলেও এমতাবস্থায় একজন পরীক্ষার্থী বিব্রত হতে থাকে এবং সে লেখা চালিয়ে যেতে পারে না।

৯) পরীক্ষার হলে সহকর্মী ইনভিজিলেটরের সাথে সাংসারিক বা যে কোনো লম্বা আলাপ থেকে বিরত থাকুন। আপনার গল্পের শব্দ পরীক্ষার্থীদের মনোযোগ বিনষ্ট করার জন্য যথেষ্ট।

১০) সবসময় মনে রাখবেন, আপনি ছাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করছেন, তাঁদেরকে অযথা ভীতি প্রদর্শন করা আপনার কাজ নয়।
১১) কোনো বিশেষ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতি পূর্ব বিরাগের জের ধরে খারাপ আচরণ করবেন না।

১২) তুই তুকারি একদম করবেন না।

১৩) পরীক্ষার্থীর শারীরিক অসুস্থতায় সর্বোচ্চ সহযোগিতা করুন।

আমরা শিক্ষক। শত প্রতিকূলতার মধ্যেও আমরা অন্যদের থেকে আলাদা। আমাদের স্বভাবসুলভ মহানুভবতা দেখাতে আমরা কখনোই কার্পণ্য করবো না। উপরের নির্দেশনা ফলো করুন এবং সেই সাথে নিজেদের স্বকীয় মানবিক বিবেচনা জাগ্রত রাখুন।

সংগৃহীত

18/04/2026

নীরব বহিষ্কার বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত

13/04/2026

#আলহামদুলিল্লাহ!
উপজেলা পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলায় নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয় বাঁশখালী চট্টগ্রামের শিক্ষার্থীদের সাফল্য সমুহ :-
বিজ্ঞান অলিম্পিয়াডে ( প্রথম ও দ্বিতীয় স্থান) দলীয় প্রজেক্ট উপস্থাপনায় ( দ্বিতীয় স্থান ) সংশ্লিষ্ট সবাই কে অভিনন্দন।

26/03/2026

উপজেলা প্রশাসন কতৃক মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিমূলক আয়োজনে, আমাদের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন।

20/03/2026

ঈদ মুবারক।
তক্বাব্বলাল্লাহু মিন্না ও মিনকুম(সালিহাল আ'মাল)
تقبل الله منا ومنكم(صالح الاعمال)
শ্রদ্ধেয় শিক্ষক, প্রিয় শিক্ষার্থী, সন্মানিত অভিভাবক ও এলাকাবাসীর প্রতি রইলো নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অতীব বরকতময় পবিত্র ইদুল ফিতরের, ইদ শুভেচ্ছা।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Napora To Ctg High Way
Chittagong
4390

Opening Hours

09:00 - 17:00