B. S. Ideal Islamic School - ssc batch 2011 & fanz

B. S. Ideal Islamic School - ssc batch 2011 & fanz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from B. S. Ideal Islamic School - ssc batch 2011 & fanz, School, বায়তুশ শরফ কমপ্লেক্স, ধনিয়ালাপাড়া, ডি. টি. রোড, চট্টগ্রাম/৪১০০, Chittagong.

02/04/2015

ফেইসবুকে সাকিব আল হাসানের বউ এর বর্তমান নাম চোখে পড়ল 'সাকিব উম্মে আল হাসান '!

আগে পিছে জামাইয়ের নাম লাগিয়ে নামের তের অবস্থা।

এই কালচার কোত্থেকে এসেছে? নবী হইতে শুরু করিয়া কোনো সাহাবীর পত্নীর নামের এত ক্ষত-বিক্ষত রুপ দেখি নাই। সম্মানীতা আয়েশা, খাদিজা, ফাতিমা (রাদিয়াল্লাহু আনহুন্না)। উনাদের নামের আগে পিছে জামাইয়ের নাম কখনো দেখি নাই।

আর কতদিন মাথা থেকে নিতম্ব হয়ে ইংরেজদের পায়ের নখ অবদি চাটিয়া যাইব??

বিঃ দ্রঃ
টপিক প্রসঙ্গে সাকিব আল হাসানের বউ এর নাম এসেছে। উনার কিংবা বিশেষ কারো নাম নিয়ে খোচাখুচির কিছু নেই।

17/10/2013

যাত্রীরা রাত্তিরে হ’তে এল
খেয়া পার,
বজ্রেরি তুর্য্যে এ
গর্জ্জেছে কে আবার ?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে
ঝঞ্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!
নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!
মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!
নিঃশেষে নিশাচর
গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরণীর পাপী যত
নিঃস্বে!
তমসাবৃতা ঘোরা “কিয়ামত” রাত্রি,
খেয়া-পারে আশা নাই ডুবিল
রে যাত্রী
দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী,
শিঙ্গার হুঙ্কারে থর থর যামিনী!

লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যে
ওগো কার তরী ধায় নির্ভিক চিত্তে—
অবহেলি ‘ জলধির ভৈরব গর্জ্জন
প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জ্জন!
পুণ্য পথের এ যে যাত্রীরা নিষ্পাপ,
ধর্ম্মেরি বর্ম্মে সু-রক্ষিত দিল্-সাফ!
নহে এরা শঙ্কিত বজ্র নিপাতে ও
কাণ্ডারী আহমদ তরী ভরা পাথেয়!
আবুবকর্ উসমান উমর আলী হায়দর
দাঁড়ী যে তরুণীর, নাই ওরে নাই ডর!
কাণ্ডারী এ তরীর
পাকা মাঝি মাল্লা,
দাঁড়ী মুখে সারি গান — লা শরীক
আল্লাহঃ!
[কাজী নজরুল ইসলামের
অগ্নিবীণা থেকে সংক্ষীপিত।]

**সবাইকে ঈদের শেষতমদিনে ঈদ
মুবারক।আমাদের
ভেতরে আল্লাহকে অস্বীকার করার,
এড়িয়ে চলার পশুত্ব ধ্বংস হোক**

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ অক্টোবর ২০১৩ থেকে ...
29/08/2013

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ অক্টোবর ২০১৩ থেকে শুরু হবে। ওইদিন ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘ক’ ইউনিটের ২৫ অক্টোবর, ‘খ’ ইউনিটের ৮ নভেম্বর, ‘গ’ ইউনিটের ১১ অক্টোবর ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জনসংযোগ দপ্তরের পরিচালক আশরাফ আলী খান জানান, সভায় ‘চ’ ইউনিটের ডিন উপস্থিত না থাকায় ওই ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে ওই তারিখ জানানো হবে।

IUT ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর, ২০১৩, সকাল সাড়ে নয়টায়আবেদনের সময়সীমা - ০২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরআবেদনের ন্যুনতম যোগ...
29/08/2013

IUT ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর, ২০১৩, সকাল সাড়ে নয়টায়
আবেদনের সময়সীমা - ০২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর
আবেদনের ন্যুনতম যোগ্যতা - SSC ও HSC এর উভয়টিতে কমপক্ষে GPA 4.5
আবেদনের মাধ্যম - SMS, আবেদন ফি - ৫৫০ টাকা

"IUT সম্পর্কে কিছু কথা"

IUT কি?? এই প্রশ্নটা অনেক সময় অনেককেই ফেস করতে হয়, অস্বীকার করি না ঢাকার বাইরে পরিচিতি কম, অনেকে ভর্তি পরীক্ষা দেয়ার সময় ই IUT এর সাথে পরিচয় হয়, যদিও পরবর্তীতে যারা ইঞ্জিনিয়ারিং এ থাকেন তাঁরা IUT কে ভালভাবেই চিনতে পারেন, তাই প্রথমেই কিছুটা পরিচয় দিয়ে নেই। ISLAMIC UNIVERSITY OF TECHNOLOGY (IUT) ঢাকার উত্তরা থেকে কিছু দূরে গাজীপুরের বোর্ডবাজারে, যা ORGANISATION OF ISLAMIC CO-OPERATION (OIC) এর একটি subsidiary organ সরাসরি OIC এর তত্ত্বাবধানে পরিচালিত। এখানে OIC এর ৫৭ টি দেশের শুধু মাত্র মুসলিম ছাত্ররা পড়ার সুবিধা পায়। যেহেতু বাংলাদেশ OIC এর একটি সদস্য এবং host country তাই মোট ছাত্রের প্রায় ৬০%-৭০% বাংলাদেশি এবং বাকিরা অন্যান্য দেশের ছাত্র।

এখানে BSC পড়ার জন্য ৪টি department আছে, যেগুলো হল EEE (Electrical & Electronics Engineering), CSE(Computer Science & Engineering), MCE (Mechanical & Chemical Engineering) এবং CEE (Civil & Environmental Engineering). EEE, CSE, MCE এর maximum ১২০-১৩০ রেগুলার (স্কলারশিপ) এ পরতে পারে, বাকি প্রায় ৪০ জন এবং CEE এর ৫০ জন self-finance এ পড়ে। আর IUT এর পরিবেশ, খাবার, আবাসন ব্যবস্থা, চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা সম্পূর্ণরুপে আন্তর্জাতিক মানের, আর হ্যাঁ অবশ্যই এবং অবশ্যই ক্যাম্পাসে সম্পূর্ণভাবে রাজনীতি শুধু নিষিদ্ধই না, ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবেই রাজনীতি থেকে দূরে থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ কোন ঘটনাই IUT এর academic calendar কে কোন ভাবে প্রভাবিত করতে পারে না।

এখন ভর্তি পরীক্ষার প্রসঙ্গে আসি, যে বিগত বছরের আলোকেই বলব, IUT এর ভর্তি পরীক্ষার বিগত কোন বছরের প্রশ্ন বাহিরে পাওয়া যায় না তাই এখানে পরীক্ষা দেবার আগে অনেকেই confusion এ থাকে। এখানে ৪টি বিষয়ে পরীক্ষা হয়, PHYSICS (30), MATH (30), CHEMISTRY (20), ENGLISH (20), এই ১০০ নাম্বার এর MCQ ও তোমার SSC এবং HSC এর ১০০ নাম্বার মোট ২০০ নাম্বার। অন্যান্য ভার্সিটির মতই প্রশ্নের মান হয়, কিন্তু এখানে প্রশ্ন হয় সম্পূর্ণ English Medium এ।

যেমন যদি প্রশ্ন আসে উত্তল/অবতল লেন্সের ফোকাস দূরত্ব দেয়া আছে, ক্ষমতা বের করতে হবে তাহলে খুব সহজেই তোমরা পারবে কিন্তু এখানে যদি Convex/Concave লেন্সের কথা বলা থাকে অনেক ক্ষেত্রেই তোমরা প্রশ্নই বুঝতে পারবে না, তাই সহজ প্রশ্ন ভুল করলে পরীক্ষা খারাপ হতে পারে, এজন্য IUT তে ভর্তি পরিক্ষায় ক্যাডেট কলেজের ছাত্ররা ভাল করতে পারে বেশি। তাই সহজ কিছু উপায় বলি।

PHYSICS এর সবগুলোর English terms জানতেই হবে, MATH এ ত্রিকোণমিতি/ ক্যালকুলাস খুব বেশি English terms জানার দরকার হয় না কিন্তু বীজগণিত/ জ্যামিতি/ বলবিদ্যা/ বিচ্ছিন্ন গনিতে জানতে হবে।

CHEMISTRY এ reaction গুলো জানলেই হবে কিন্তু রসায়নের অন্যান্য বিষয় এর ইংরেজি টার্ম গুলো জানতে হবে।

এখন আসি English question এ যা অন্যান্য ভার্সিটির ভর্তি পরীক্ষার চেয়ে IUT এর English পরীক্ষার প্রশ্ন কঠিন আসে, English 20 marks এর হয়, যেখানে (গত বছর অনুযায়ী) Synonym/Antonym, Passage, Fill in the gaps এবং MCQ থাকে, IUT এর প্রশ্নের pattern এর সাথে IBA এর pattern এ কিছু মিল থাকে (GRE/GMAT/SAT টাইপ এর), কিন্তু এটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, কারণ অন্যান্য বিষয়ে খুব ভাল করতে পারলেই chance পাওয়া সহজ হয়ে যায়।

তোমরা আশা করি IUT এর ভর্তির নোটিশ দেখেছ। টেলিটক সিমের মাধ্যমে apply করতে হবে, যার জন্য ৫০০ + সার্ভিস চার্জ ৫০ = ৫৫০ টাকা লাগবে, ফিরতি এসএমএস এ পরবর্তী করনীয় জানতে পারবা। Details জানার জন্য তোমরা http://www.iutoic-dhaka.edu/ এই ওয়েব অ্যাড্রেসে যেতে পারো।

পরিশেষে বলি ভয় পাওয়ার কিছুই নেই। কঠিন প্রতিজ্ঞা ও দৃঢ় মনোবল নিয়ে তোমরা এগিয়ে চল, জয় তোমাদের হবেই হবে,কারণ প্রচণ্ড বড় হবার ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। শুভ কামনা রইল।

মুল লেখক - ফাহিম আহমেদ

(somewhereinblog থেকে সংগৃহীত ও কিছুটা পরিমার্জিত)
66

23/08/2013

কুয়েটে (KUET) ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বরস্টাফ

খুলনা:খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১মবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনোজ কুমার মজুমদার বৃহস্পতিবার দুপুর ৩টায় বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ওই দিন সকাল ১০টা থেকেদুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের ২৮ অক্টোবরপর্যন্ত ।
ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী www. admission-kuet.ac.bd
ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
অতিরিক্ত তথ্যের জন্য রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দপ্তরে ভর্তি শাখায় (পিএবিএক্স+৮৮০-৪১-৭৬৯৪৬৮.এক্সটেনশন ১৩৯) যোগাযোগ করা যাবে।

চুয়েটে ভর্তি পরীক্ষা ৯ নভেম্বরচট্টগ্রাম: শুধু ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অংশগ্রহণে...
22/08/2013

চুয়েটে ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর

চট্টগ্রাম: শুধু ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে ৯ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

এতে অংশ নিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘২০১৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরাই স্নাতক কোর্সের প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।’

ভর্তির আবেদন পদ্ধতি:
জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানান, বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ‘এ’ লেভেল পাশ প্রার্থী ছাড়া বাকিরা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবে।

তিনি বলেন,‘বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান এবং জিসিই ‘ও’/‘এ’ লেভেল পাশ করা ভর্তিচ্ছুদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.cuet.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ধারিত ফি বাবদ ড্রাফট/পে-অর্ডারযুক্ত করে একই সময়ে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।’

যাচাই-বাছাই শেষে ২৯ অক্টোবর পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানান।

ভর্তি পরীক্ষা:
বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুপুর আড়াইটায় নেয়া হবে ভর্তিচ্ছুদের মুক্তহস্ত অংকন।
চুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, ১৭ নভেম্বর মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা:
বাংলাদেশের নাগরিক যেকোন ভর্তিচ্ছুকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে কমপক্ষে গড় গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে। সমমানের পরীক্ষায় সমতুল্য নম্বর বা গ্রেড পেয়ে পাশ হতে হবে।

এছাড়া প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে পৃথকভাবে ‘বি’ গ্রেড থাকতে হবে বলে চুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আসন সংখ্যা:
বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মোট ৬৩০জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এরমধ্যে রাখাইন সম্প্রদায়ের একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চুয়েটের ওয়েবসাইট http://www.cuet.ac.bd থেকে ভর্তি নির্দেশিকা ডাউনলোড করে জানা যাবে।

see CUET notice: http://www.cuet.ac.bd/admission-13.php

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামী আ...
27/07/2013

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে।

একই সঙ্গে প্রকাশ করা হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেদিনই তা প্রকাশ করা হবে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী এর লিখিত পরীক্ষা ২৮ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দলের হরতাল, রাজনৈতিক অস্থিরতা এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এইচএসসি ও সমমানের বেশ কয়েকটি পরীক্ষা পিছিয়ে শেষ হয় ৩ জুন।

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। সে হিসেবে আগামী ৩ আগষ্টের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী ছিল। ৭ হাজার ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ পরীক্ষার্থীরা ২ হাজার ২৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।

মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে আট লাখ ২৩ হাজার ২৪১ জন। আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে চার হাজার ৬০৫ জন।

ঢাকার বাইরে এবারো বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
http://www.rtnn.net//newsdetail/detail/1/5/67739 #.UfOkd6w4dRI

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে।

২৪ শে জুন-২০১৩ইং, রোজ সোমবার ‘পবিত্র শবে বরাত’। আরবী মাস হিসেবে ১৪ ই শা‘বানের দিবাগত রাত লাইলাতুল বারাআত বা শবে ২৪ শে জু...
24/06/2013

২৪ শে জুন-২০১৩ইং, রোজ সোমবার ‘পবিত্র শবে বরাত’। আরবী মাস হিসেবে ১৪ ই শা‘বানের দিবাগত রাত লাইলাতুল বারাআত বা শবে ২৪ শে জুন-২০১৩ইং, রোজ সোমবার ‘পবিত্র শবে বরাত’। আরবী মাস হিসেবে ১৪ ই শা‘বানের দিবাগত রাত লাইলাতুল বারাআত বা শবে বারাআত নামে অভিহিত। এই পবিত্র রাতে নিহিত রয়েছে বহু তাৎপর্য, ফজীলত ও বরকত। অন্যদিকে মাহে শা‘বান, রমজানের পূর্বের মাস হওয়ার কারনে মূলত: এটি মাহে রমজানের সাধনা ও অধ্যাবাসায়ের পূর্ব প্রস্তুতির মাস। তাই তো রাসূলুল্লাহ স. ইরশাদ করেন-শাবান আমার মাস , আর রমজান মহান আল্লাহর মাস।
http://www.notunshokal.com/index.php/2013-06-24-07-25-09

২৪ শে জুন-২০১৩ইং, রোজ সোমবার ‘পবিত্র শবে বরাত’। আরবী মাস হিসেবে ১৪ ই শা‘বানের দিবাগত রাত লাইলাতুল বারাআত বা শবে ২৪ শে জুন-২০১৩ইং, রোজ সোমবার ‘পবিত্র শবে বরাত’। আরবী মাস হিসেবে ১৪ ই শা‘বানের দিবাগত রাত লাইলাতুল বারাআত বা শবে বারাআত নামে অভিহিত। এই পবিত্র রাতে নিহিত রয়েছে বহু তাৎপর্য, ফজীলত ও বরকত। অ...

Modern humanity under shoesapplicable aways for muslims. . .
26/05/2013

Modern humanity under shoes

applicable aways for muslims. . .

26/05/2013

এক ঘন্টা জ্ঞান চর্চার পর এক ঘন্টা বিনোদন করা উচিত।" -বলেছেন ইসলামী প্রজাতন্ত্রের খলিফা ও মহান সাহাবী আলী (রদিয়াল্লাহু আনহু।)

09/05/2013

SSC (দাখিল) পরীক্ষা ২০১৩ ইং
মোট পরিক্ষার্থী ২৪৩ জন
সাধারণ বিভাগ = ৮৪ জন
বিজ্ঞান বিভাগ =১৫৯ জন
কৃতকার্য = ২৩৭ জন
অকৃতকার্য = ৬ জন

A+ = ৫৯ জন
A = ১৫০ জন
A - = ১৭ জন
B = ১১ জন

Address

বায়তুশ শরফ কমপ্লেক্স, ধনিয়ালাপাড়া, ডি. টি. রোড, চট্টগ্রাম/৪১০০
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when B. S. Ideal Islamic School - ssc batch 2011 & fanz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category