16/05/2025
দিনের বেলার মুক্তিযোদ্ধা সড়ক (Freedom Fighter Road) রাতে হয়ে গেলো আলহাজ্ব ওসমান চৌধুরী সড়ক (Alhaj Osman Chowdhury Road)
বিগত সরকারের আমলে স্থানীয় সরকার মন্ত্রনালয় কতৃক বোয়ালখালী পৌরসভা ০৫ নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী চৌধুরী পাড়ায় দীর্ঘকাল যাবত অবহেলিত একটি সড়কের প্রকল্প দেয়। যেটি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ করেন।সড়কটির কাজ শেষ হলে গতকাল ১৫/০৪/২০২৫ ইংরেজি দিনের বেলায় নেমপ্লেটে স্থাপন করে যায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা,এবং ঐ নেমপ্লেটে "ফ্রিডম ফাইটার" রোড নাম উল্লেখ থাকে। কিন্তু হঠাৎ কিছু অসাধু দূর্নীতিবাজ ব্যাক্তির সহযোগিতায় সন্ধ্যায় কিছু লোকজন এসে "মুক্তিযোদ্ধা সড়ক" নাম তুলে ঐ স্থানে "আলহাজ্ব ওসমান চৌধুরী" নামের এক স্থানীয় ব্যবসায়ীর নাম বসিয়ে দেওয়া হয়। যা নির্দ্বিধায় ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা, আপমান ও অসম্মান বলে মনে করছি।
ভৌগোলিক ও জাতিগত ভাবে আমরা সকলেই কম বেশী রাজনৈতিক। যার ফলস্বরূপ রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে কিন্তু তাই বলে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধকে যারা মূছে ফেলতে চায় তাদের জাতি কখনো ক্ষমা করবেনা।