ফাতিমাতুযযাহরা - রা. মাদরাসা

ফাতিমাতুযযাহরা - রা. মাদরাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফাতিমাতুযযাহরা - রা. মাদরাসা, Education, Amirabad, Chittagong.

26/10/2023
ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসায় ২ জন A+ এবং বাকী সবাই A গ্রেড পেয়ে শতভাগ পাশ করেছে!!!আলহামদুলিল্লাহ।•••••••••••••••••••...
28/07/2023

ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসায় ২ জন A+ এবং বাকী সবাই A গ্রেড পেয়ে শতভাগ পাশ করেছে!!!আলহামদুলিল্লাহ।
•••••••••••••••••••••••••••••••••••
দাখিল পরীক্ষা ২০২৩ খ্রিঃ
এর ফলাফল :
------------------
মোট পরীক্ষার্থী : ১৬
অংশ গ্রহণ : ১৬
কৃতকার্য: ১৬
পাশের হার: ১০০%
GPA - 5.00( A+) = ০২
GPA - 4.00 (A ) = ১৪
الحمد لله على كل حال.

আজ ২৪.০৬.২৩ খ্রি. শনিবার ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসার (বালক শাখার) জন্য নির্মাণাধীন ভবনের ১ম তলার ছাদ ঢালাই উদবোধন হলো...
24/06/2023

আজ ২৪.০৬.২৩ খ্রি. শনিবার ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসার (বালক শাখার) জন্য নির্মাণাধীন ভবনের ১ম তলার ছাদ ঢালাই উদবোধন হলো আলহামদুলিল্লাহ!

মুনাজাতের মাধ্যমে সবিনা প্রোগ্রাম শুরু!আজ ২২/০৬/২৩ খ্রি. বৃহস্পতিবার বাদে ফজর ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসার হিফয বিভাগ ...
22/06/2023

মুনাজাতের মাধ্যমে সবিনা প্রোগ্রাম শুরু!

আজ ২২/০৬/২৩ খ্রি. বৃহস্পতিবার বাদে ফজর ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসার হিফয বিভাগ (বালক ও বালিকা শাখার) ৩জন শিক্ষার্থীর সবিনা মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হিফয বিভাগ বালক ও বালিকা শাখা এবং অ্যাকাডেমিক শাখার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হলো আলহামদুলিল্লাহ!

শিক্ষার্থীদের পরিচয়;
১. হাফেয মিশফর রহমান তাসিম
আইডি: ৬৬
শিক্ষক: হাফেয ক্বারি আরিফ আলি।
২. হাফেযা ফাতেমা জান্নাত
আইডি: ৪৭৪
৩. হাফেযা নাজনীন সুলতানা
আইডি: ৫৯০
শিক্ষিকা: হাফেযা মাবিয়া আক্তার।

মহান রবের দরবারে তাদের কামিয়াবির জন্য রহম কামনা করছি।

মুনাজাতের মাধ্যমে সবিনা প্রোগ্রাম শুরু!আজ ০৭/০৬/২৩ বুধবার বাদে ফজর ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসার হিফয বিভাগ (বালক শাখার...
07/06/2023

মুনাজাতের মাধ্যমে সবিনা প্রোগ্রাম শুরু!

আজ ০৭/০৬/২৩ বুধবার বাদে ফজর ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসার হিফয বিভাগ (বালক শাখার) শিক্ষার্থী মুহাম্মদ আরফাত হোসাইনের সবিনা মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হলো আলহামদুলিল্লাহ!

শিক্ষার্থী: মুহাম্মদ আরাফাত হোসাইন
আইডি: ২৯
শিক্ষক: হাফেয মুহাম্মদ ইমরানুল হক।

মহান রবের দরবারে তার কামিয়াবির জন্য রহম কামনা করছি।

ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসায় অভিভাবকদের কাছে লোহাগাড়ার ইউএনও শরিফ উল্ল্যাহ মহোদয়ের চিঠি বিতরণ।
25/05/2023

ফাতিমাতুযযাহরা (রা.) মাদ্রাসায় অভিভাবকদের কাছে লোহাগাড়ার ইউএনও শরিফ উল্ল্যাহ মহোদয়ের চিঠি বিতরণ।

ভর্তি চলছে!আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অভিভাবকদের চাহিদার ভিত্তিতে মহান আল্লাহর...
24/04/2023

ভর্তি চলছে!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অভিভাবকদের চাহিদার ভিত্তিতে মহান আল্লাহর উপর ভরসা করে ফাতিমাতুযযাহরা (রা.) মাদরাসার তত্ত্বাবধানে বালক শাখার পাশাপাশি বালিকা শাখার শিক্ষার্থীদের জন্যও শর্টকোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আলহামদুলিল্লাহ।
আলিয়া, দরসে নেজামি এবং আরব বিশ্বের সিলেবাসের সমন্বয়ে বিন্যস্ত এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী মাত্র ১২ বছরে কামিল ও দাওরায়ে হাদিস একযোগে শেষ করতে পারবে ইনশাআল্লাহ।

আগামী ৩ মে থেকে উভয় শাখায় পৃথকভাবে যুগপৎ পাঠদান শুরু হবে ইনশাআল্লাহ।

ভর্তি সংক্রান্ত যাবতীয় দিকনির্দেশনা সংযুক্ত ছবিতে সুস্পষ্টরূপে দেওয়া আছে।

[[বি:দ্রঃ আলিম, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের মাদরাসা ও জেনারেল শিক্ষার্থীদের জন্য আরো সংক্ষিপ্ত সময়ের একটি কোর্স চালু করার পরিকল্পনা আছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।]]

নিম্নোক্ত গুগল ফরমের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScZa67FGW1EVBXEDecJEQttqYeDKO0sgVhPWAFCnbIKAZtALw/viewform?usp=sf_link

১৬.০৪.২০২৩ খ্রি. রোজ রবিবার দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদস্থ ঐতিহ্যবাহী প্রযুক্তিসমৃদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা...
16/04/2023

১৬.০৪.২০২৩ খ্রি. রোজ রবিবার দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদস্থ ঐতিহ্যবাহী প্রযুক্তিসমৃদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফাতিমাতুযযহরা (রা.) মাদ্রাসার বালিকা শাখার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের নসিহত ও দু'আ অনুষ্ঠান মাদ্রাসা অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার সম্মানিত ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পার্শ্ববর্তী খৈয়ারকুল সমাজকল্যাণ মহল্লা কমিটির সভাপতি জনাব হেলাল উদ্দিন সাহেব এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অতিথি ও শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অবশেষে সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মুহতারাম হাফেয মাওলানা ইবরাহীম ছিদ্দিকী (হাফিযাহুল্লাহ)'র মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Address

Amirabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফাতিমাতুযযাহরা - রা. মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category