খোলা বই - Khola Boi

খোলা বই - Khola Boi শিক্ষা সমাগ্রী ও ডিজিটাল সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান

চবি শাহ আমানত হলে মেডিসিন কর্নার, জিমনেসিয়াম, বুকশেলফ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ...
19/08/2026

চবি শাহ আমানত হলে মেডিসিন কর্নার, জিমনেসিয়াম, বুকশেলফ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংসদ ও চাকসুর যৌথ উদ্যোগে এবং হল প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল কর্নার, পড়াশোনার জন্য বুকশেলফ ও বই প্রদান, শরীরচর্চার জন্য জিমনেসিয়াম উদ্বোধন এবং পরিবেশ সুরক্ষায় হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, শাহ আমানত হল চবির পুরাতন ও ঐতিহ্যবাহী হল। আজকে শিক্ষার্থীবান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এজন্য আমি চাকসু, হল সংসদ ও হল প্রশাসনকে ধন্যবাদ জানাই। তিনি শিক্ষার্থীদের আবার বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনতে জুলাই বুক কর্নার প্রতিষ্ঠার উদ্যোগের অত্যন্ত প্রশংসনীয়। চাকসুর নেতৃবৃন্দ, বিশেষ করে ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, শাহ আমানত হলের ছাত্র সংসদের নেতৃবৃন্দ, প্রভোস্ট মহোদয় এবং সংশ্লিষ্ট সকলকে আমি এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আমি আশা করি, এই বুক কর্নার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একইসঙ্গে মেডিকেল কর্নার উদ্বোধনের উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পড়াশোনা ও বসবাসের সুযোগ তৈরি করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এছাড়া আজকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষ শুধু আমাদের ছায়া ও ফল দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত), চাকসুর প্রতিনিধিবৃন্দ হল সংসদের ভিপি, জিএস ও এজিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া একইদিন চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও নবাব ফয়জুন্নেসা হলে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, হল সংসদের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

চাকসুর উদ্যোগে ছাত্রী হলসমূহের সেমিনার সমৃদ্ধকরণে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র স...
18/08/2026

চাকসুর উদ্যোগে ছাত্রী হলসমূহের সেমিনার সমৃদ্ধকরণে বই প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ ও ছাত্রীদের চাকরির প্রস্তুতিমূলক সহায়তার লক্ষ্যে 'বই প্রদান অনুষ্ঠান' আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় চবি শামসুন নাহার হল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। চাকসুর পক্ষ থেকে যখনই কোনো বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, প্রশাসনের সীমিত সক্ষমতার মধ্যেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সকলের মতামত, সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাব। উপাচার্য চাকসুর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসন, চাকসু এবং বিভিন্ন ছাত্র সংসদের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, চাকরির প্রস্তুতির পাশাপাশি গণিত, সাহিত্য, সংস্কৃতি, উপন্যাস, দর্শন ও ইতিহাসসহ বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াবে। প্রতিদিন ঘুমানোর আগে কিছু সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি ও ক্যারিয়ার ব্যবস্থায় নিজেদের প্রস্তুত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদাউস রিতা। অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হল সংসদের প্রতিনিধিদের হাতে বই হস্তান্তর করেন মাননীয় উপাচার্য ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, ছাত্রী হল সংসদসমূহের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষকবৃন্দ, ​আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বিদ্যুৎ খাত: সংকট নয়, উত্তরণের একটি সন্ধিক্ষণগ্রীষ্মের তীব্র গরমের সঙ্গে সঙ্গে দেশজুড়ে লোডশেডিং আবারও আলোচন...
15/08/2026

বাংলাদেশের বিদ্যুৎ খাত: সংকট নয়, উত্তরণের একটি সন্ধিক্ষণ

গ্রীষ্মের তীব্র গরমের সঙ্গে সঙ্গে দেশজুড়ে লোডশেডিং আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম—সর্বত্রই বিদ্যুতের আসা-যাওয়া নিয়ে মানুষের ভোগান্তি বেড়েছে, শিল্পকারখানার উৎপাদনে ছন্দপতন ঘটেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—যে দেশ কয়েক বছর আগেও "শতভাগ বিদ্যুতায়ন" উদ্‌যাপন করেছে, সেখানে হঠাৎ এত লোডশেডিং কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দোষারোপ বা হতাশার আশ্রয় না নিয়ে বরং ঠান্ডা মাথায় তথ্য-উপাত্তের দিকে তাকানো জরুরি। কারণ বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি আসলে ব্যর্থতার গল্প নয়; এটি বরং একটি রূপান্তরের সন্ধিক্ষণ—যেখানে অতীতের কিছু কাঠামোগত ভুল শুধরে নিয়ে টেকসই ভবিষ্যতের ভিত গড়ার সুযোগ তৈরি হয়েছে।...

গ্রীষ্মের তীব্র গরমের সঙ্গে সঙ্গে দেশজুড়ে লোডশেডিং আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রা....

চবি উপাচার্যের সঙ্গে কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডারের সৌজন্য সাক্ষাৎচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর...
13/08/2026

চবি উপাচার্যের সঙ্গে কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পারিক কুশলাদি বিনিময় করেন। এসময় তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

উপাচার্য আগত অতিথিকে সাধুবাদ জানান এবং তাঁকে স্বাগত জানান। আগত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনা শেষে উভয়ই ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা ২/লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি সেনা শাখার বিএনসিসিও ২/লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন ও চবি বিএনসিসি বিমান শাখার প্রধান পিইউও প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম।

01/08/2026

জুলাই শহীদদের স্মরণে চবিতে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণসহ যেসব উদ্যোগের কথা জানালেন উপাচার্য..

হজ ও ওমরা ফেয়ারে বিমান প্রতিমন্ত্রীহজের বিমানভাড়া কমবে আরও ২৫ হাজার টাকাবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম র...
30/07/2026

হজ ও ওমরা ফেয়ারে বিমান প্রতিমন্ত্রী
হজের বিমানভাড়া কমবে
আরও ২৫ হাজার টাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাজীদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরও বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরা ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। এ লক্ষে বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৬ সালে সুন্দরভাবে হজ্জ পালন সম্পন্ন হয়েছে, ২০২৭ সালে তার চেয়ে যাতে বেশি সুন্দরভাবে হজ্জ কার্যক্রম সম্পন্ন করা যায় তা সরকারের চাওয়া। কাজ করতে গিয়ে ছোট খাটো কিছু ভুলত্রুটি হতেই পারে। কিন্তু কোনোভাবেই দুর্নীতি ও প্রতারণা সহ্য করা হবে না।

Address

Shop No./112, CU Market, Gate No./2, University Of Chittagong, Jobra, Hathazari
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when খোলা বই - Khola Boi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to খোলা বই - Khola Boi:

Shortcuts

Share