Tamjidul Ummah Madrasah

Tamjidul Ummah Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamjidul Ummah Madrasah, School, Salt gula crossing Bandar Chittagong, Chittagong.

কুরআন-সুন্নাহ ভিত্তিক আদর্শ মানের হিফজুল কোরআন, তাজবীদ ও ইসলামিক শিক্ষার একটি বিশ্বস্ত ও শৃঙ্খলাবদ্ধ দারুল উলূম। নৈতিকতা, ইমান ও চারিত্রিক উৎকর্ষ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

26/05/2026
🌿 আলহামদুলিল্লাহ 🌿গত ১৪ই মে, রোজ বৃহস্পতিবারতামজীদুল উম্মাহ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে📖 প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বিত...
22/05/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿
গত ১৪ই মে, রোজ বৃহস্পতিবার
তামজীদুল উম্মাহ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে
📖 প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান।
শ্রেণী শিক্ষকগণের হাতে শিক্ষার্থীদের ফলাফল তুলে দেওয়ার এই মুহূর্তগুলো ছিল আনন্দ, অনুপ্রেরণা ও নতুন স্বপ্নে ভরপুর। 🌸
প্রতিটি শিক্ষার্থীর প্রচেষ্টা, অভিভাবকদের দোয়া এবং সম্মানিত শিক্ষকদের আন্তরিক পরিশ্রম—সবকিছুর সমন্বয়েই এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান। 🤍
আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে দ্বীনি ও জাগতিক শিক্ষায় সফলতা দান করুন এবং উত্তম চরিত্রের অধিকারী হিসেবে কবুল করুন। আমীন। 🤲
#তামজীদুল_উম্মাহ_মাদ্রাসা
#প্রথম_সাময়িক_পরীক্ষা
#ফলাফল_বিতরণ

07/05/2026

Alhamdulillah, after a long time, we are sharing a beautiful Islamic nasheed performance by our madrasa students.

17/02/26আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তামজিদুল উম্মাহ মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগের নতুন বছরের সবক প্রদ...
26/02/2026

17/02/26
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তামজিদুল উম্মাহ মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগের নতুন বছরের সবক প্রদান অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়েছে।
এবারের এই বরকতময় আয়োজনে আমাদের কিছু ছোট্ট সোনামণি বন্ধু—
✨ কায়দা থেকে আমপারা সবক নিয়েছে
✨ আমপারা থেকে সরাসরি কোরআন মাজীদের সবক শুরু করেছে
এ যেন এক আনন্দঘন ও গর্বের মুহূর্ত! 💖
পবিত্র কোরআনের পথে তাদের এই প্রথম পদক্ষেপ আমাদের জন্য দোয়ার দরজা খুলে দিয়েছে।
আমরা মহান রবের দরবারে দোয়া করি—
🤲 আল্লাহ তাআলা যেন এই কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে কবুল করেন।
🤲 তাদের ইলমে বরকত দান করেন এবং আমল করার তাওফিক দান করেন।
🤲 অভিভাবকদের এই দীনী খেদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।
📌 সকল অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আবেদন রইল।
আসুন, আমরা সবাই মিলে কোরআনের আলোয় একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলি। 🌙✨

21/02/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আজ ২১শে ফেব্রুয়ারি—আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও শোকাবহ দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সাহসী ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা আজ স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি।
এই ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দিনটি “মহান শহীদ দিবস” হিসেবে পালিত হয়। পরবর্তীতে UNESCO ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়, যা বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ভাষা শহীদদের—
🌺 আবুল বরকত
🌺 আবদুস সালাম
🌺 রফিক উদ্দিন আহমেদ
🌺 আবদুল জব্বার
এবং নাম না জানা অসংখ্য বীর শহীদদের।
আসুন, আমরা আমাদের সন্তানদের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, শুদ্ধ উচ্চারণ, সঠিক বানানচর্চা এবং ভাষার আদব-কায়দা শেখাই। পাশাপাশি অন্য ভাষার প্রতিও সম্মান প্রদর্শনের শিক্ষা দিই।
আল্লাহ তা‘আলা ভাষা শহীদদের শাহাদাত কবুল করুন এবং আমাদের সন্তানদেরকে জ্ঞান, শিষ্টাচার ও দেশপ্রেমে সমৃদ্ধ করুন।
🌹 শ্রদ্ধায় ও ভালোবাসায়—
২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

"আলহামদুলিল্লাহ ” পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমাদের প্রাণের প্রতিষ্ঠান তামজীদুল উম্মাহ মাদ্রাসা থেকে আর...
19/02/2026

"আলহামদুলিল্লাহ ”
পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমাদের প্রাণের প্রতিষ্ঠান তামজীদুল উম্মাহ মাদ্রাসা থেকে আরও একজন শিক্ষার্থী সম্পূর্ণ কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করেছে।
এটি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় যে, এই ক্ষুদে ছাত্র আজ কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। 🌙🤲
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়।” (সহিহ বুখারী)
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দোয়া করি—
আল্লাহ তাআলা তাকে কুরআনের আলোয় আলোকিত রাখুন, আমল ও আখলাকে শ্রেষ্ঠত্ব দান করুন এবং কিয়ামতের দিন তার মাধ্যমে তার পিতা-মাতাকে সম্মানিত করুন। আমীন। 🤲
মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক মোবারকবাদ।
আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
🌸 দোয়ার দরখাস্ত রইলো সকলের কাছে।

18/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ তা‘আলার অসীম রহমতে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র রমাদান মাস—রহমত, মাগফিরাত ও নাজাতের সুমহান মাস। এই মাস তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস এবং কুরআনের সাথে সম্পর্ক গভীর করার মাস।
আল্লাহ তা‘আলা বলেন:
“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
— (সূরা আল-বাকারা: ১৮৩)
প্রিয় অভিভাবকবৃন্দ,
এই বরকতময় মাসে আমাদের সন্তানদের ঈমান-আমল, আদব-আখলাক ও কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার সুবর্ণ সুযোগ এসেছে। সন্তানরা যেন শুধু রোযা রাখাতেই সীমাবদ্ধ না থাকে; বরং নামাজে যত্নবান হয়, কুরআন তিলাওয়াত করে, মিথ্যা-অশ্লীলতা থেকে দূরে থাকে এবং বড়দের সম্মান ও ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে—সে বিষয়ে আমাদের সম্মিলিত তদারকি অত্যন্ত জরুরি।
রমাদান মাসই হলো কুরআন নাযিলের মাস। তাই আমাদের ঘরে ঘরে কুরআনের তিলাওয়াতের ধ্বনি উঠুক, সন্তানদের সামনে আমরা নিজেরাও আমলের দৃষ্টান্ত স্থাপন করি। মনে রাখবেন, সন্তানরা আমাদের কথা থেকে বেশি আমাদের কাজ থেকেই শিক্ষা গ্রহণ করে।
আমরা আশা করি, এই রমাদানে আপনারা সন্তানদের নিয়মিত তারাবিহ, পাঁচ ওয়াক্ত নামাজ ও মাদ্রাসার নির্ধারিত পাঠে মনোযোগী হতে সহযোগিতা করবেন। তাদের খাবার-দাবার, বিশ্রাম ও ইবাদতের মধ্যে সুন্দর সমন্বয় রাখার ব্যাপারে খেয়াল রাখবেন।
আসুন, আমরা সবাই মিলে দোয়া করি—
আল্লাহ তা‘আলা যেন আমাদের সন্তানদেরকে কুরআনের হাফেজ, দ্বীনের খেদমতগার ও উত্তম চরিত্রের অধিকারী বানান। আমাদের পরিবার ও প্রতিষ্ঠানকে তিনি যেন তাঁর রহমত ও বরকতে পরিপূর্ণ করে দেন।
রমাদান মোবারক।
আল্লাহ আমাদের সিয়াম ও কিয়াম কবুল করুন। আমীন।

“নতুন পথে নতুন কদম—ইলম ও আদবের আলোয় স্বাগত ২০২৬ সেশনের তামজীদুল উম্মাহ মাদ্রাসার প্রিয় নবীন ছাত্রছাত্রীদের। আল্লাহ তায...
06/01/2026

“নতুন পথে নতুন কদম—ইলম ও আদবের আলোয় স্বাগত ২০২৬ সেশনের তামজীদুল উম্মাহ মাদ্রাসার প্রিয় নবীন ছাত্রছাত্রীদের। আল্লাহ তায়ালা তোমাদের ইলমে নাফে‘ দান করুন—আমিন।”

30/12/2025

Arafat
Nasim Jubair Tamjidul Ummah Madrasah

Address

Salt Gula Crossing Bandar Chittagong
Chittagong
4100

Telephone

+8801575470531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamjidul Ummah Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tamjidul Ummah Madrasah:

Shortcuts

Share