19/12/2025
হরেকৃষ্ণ
সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ, সর্বে সন্তো নিরাময়ং,
সর্বে ভদ্রানী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।।
মানবতার প্রার্থনা, যেখানে কোনো জাতি-গোষ্টি, সম্প্রদায়ের বা লৌকিক কোনো ধর্ম বিচার নেই।
🔥সকলের মঙ্গল হোক, সকলে রোগমুক্তি থাকুন, সকলে শুভকর বা কল্যানকর দর্শন করুন, আর কেউ যেন দুঃখ ভোগ না করে।🔥
এখানে প্রার্থনা করা হচ্ছে যেখানে সমগ্র ৮৪ লক্ষ জীবপ্রজাতী আনন্দময় জীবন নিয়ে আয়ুষ্কাল ব্যায় করেন।
কিন্তু আমরা আজকের প্রেক্ষাপট বিচার করলে, মানবজাতি তাদের আদর্শ আর ধর্মকে হারাতে বসেছে, আমাদের বৈদিক সভ্যতায়, সুর- অসুর স্বভাবের সমাজ তথা জনজাতি ছিল। তারই ধারাবাহিকতায় মানবজাতি আজ অসুর সভ্যতাকে আশ্রয় করে, নিজের অস্তিত্বকে প্রশ্নচিহ্নতে পরিণত করেছে।
যেখানে তারা বিবেক বর্জিত রুবটে পরিণত হয়েছে। যা স্বাভাবিকতায় পরিণত করা প্রায়ই দুষ্কর। মুষ্টিমেয় বিবেকবান বা আদর্শ ধর্মের আশ্রয়ে তারা আজ বিপর্যস্ত,অপদস্ত সবসময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
সকলের শুভ বুদ্ধির উদয় হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট আকুল প্রার্থনা🙏
-
-
-
-
-
-
29/06/2025
হে নারী দেবীশক্তি, আপনার সাথে এ হেন ঘটনা ঘটেনি বলে এখনো, মনুষ্যত্বহীন ধর্মজ্ঞানে, ধর্মবিচারে চুপ মেরে আছেন।কালকে আপনিও নিশ্চয়ই এর স্বীকার হবেন।
তাই মনুষ্যত্বের নারী জাতিত্ব মনোভাবে জেগে উঠুন আজই, প্রতিবাদ আর প্রতিরোধে রুখে দিন, সে সকল অসুরদের✊
27/06/2025
❤️❤️❤️শুভ রথযাত্রা ❤️❤️❤️
😭খিলক্ষেত, ঢাকা, বাংলাদেশ😭
✍️✍️✍️২০২৫✍️✍️✍️
27/06/2025
রথযাত্রা মহামহোৎসবের শুভেচ্ছা সবাইকে 🥰🥰
জয় জগন্নাথ 🥰
06/05/2025
হরেকৃষ্ণ 🥰
বৈদিক সভ্যতায় নারীদের সর্বোচ্চ সম্মানের দৃষ্টি যা কিছু তথাকথিত কুলনাশিনীর বোধগম্যতায় আসেনা
🌺 নারী সম্পর্কে সনাতন শাস্ত্রের উদ্ধৃতি ও ভাবনা
"নারী হ'ল সংস্কৃতির ধারক, জাতির প্রথম শিক্ষক।"
👉 একজন মা জাতিকে গড়ে তোলে তার মায়ের কোলে।
"নারী শুধু সৃষ্টির আধার নন, তিনি শক্তিরও প্রতীক – 'আদ্যাশক্তি'।"
👉 তাই তাকে ‘দুর্গা’, ‘কালি’, ‘স্বরস্বতী’, ‘লক্ষ্মী’ রূপে পূজা করা হয়।
"ব্রহ্মা নিজে সৃষ্টি করেছিলেন নারীকে, সৃষ্টি কার্য সম্পূর্ণ করার জন্য।"
👉 নারী ছাড়া এই বিশ্ব অসম্পূর্ণ।
"গৃহে নারীই ধর্ম, গৃহে নারীই গৌরব।"
👉 রামায়ণে শ্রীরাম বলেন, “সীতার মত স্ত্রী না থাকলে রাজ্যও নিরর্থক।”
"নারীকে অবজ্ঞা করা মানে নিজের মা, বোন, কন্যাকেও অবমাননা করা।"
👉 প্রকৃত ধর্ম নারীকে সম্মান জানায়।
"নারীকে কেবল রক্ষা নয়, তাকে অধিকার ও জ্ঞান দেওয়া ধর্মের অঙ্গ।"
👉 উপনিষদে গার্গী ও মৈত্রেয়ী ছিলেন জ্ঞানী ও বিতর্ককারিণী।
"শক্তি ছাড়া শিবও নির্জীব — 'শিব শকতি বিনা শিব ন হই'।"
👉 নারীকে শক্তি রূপে দেখে সমতা ও সহাবস্থানের শিক্ষা দেয় শাস্ত্র।
"নতুন প্রজন্ম নারীর কোলে গড়ে ওঠে, তাই নারীকে অপমান করা ভবিষ্যৎকে অপমান করা।"
👉 গৃহের মঙ্গল নারীর সুশিক্ষা ও সম্মানের ওপর নির্ভরশীল।
"নারী না ভোগ্য বস্তু, না দুর্বল; তিনি শ্রদ্ধেয়, জ্ঞানী, কর্মযোগিনী — তিনি 'জননী'।"
👉 তাকে রক্ষা নয়, সম্মান এবং সমান অধিকার দেওয়া উচিত।
নিচে আরো সনাতন শাস্ত্রের আলোকে নারী সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ বাণী দেওয়া হলো, প্রতিটির সঙ্গে সংক্ষিপ্ত ব্যাখ্যা ও মূল উৎস (রেফারেন্স) উল্লেখ করা হয়েছে —
🌺 সনাতন শাস্ত্রে নারী সম্পর্কিত ১০টি উক্তি (উদ্ধৃতি ও রেফারেন্সসহ)
১.
🕉️ “যत्र নার्यস্তु পূজ্যন্তে রমন্তে তत्र দেবতাঃ।”
👉 “যেখানে নারীদের পূজা করা হয়, সেখানে দেবতারা আনন্দে বসবাস করেন।”
📚 রেফারেন্স: মনুস্মৃতি ৩.৫৬
২.
🕉️ “মাতৃ দেবো ভব।”
👉 “মাকে দেবতার মতো জ্ঞান করো।”
📚 রেফারেন্স: তৈত্তিরীয় উপনিষদ ১.১১.২
৩.
🕉️ “স্ত্রীণাং ব্রাহ্মণ্যং উপনয়নং চ কৃত্বা বিদ্যাং প্রয়চ্ছেত্।”
👉 “নারীদেরও উপনয়ন (বেদ শিক্ষার অধিকার) দেওয়া উচিত।”
📚 রেফারেন্স: ঋগ্বেদ, মণ্ডল ১০, সূক্ত ৮৫
৪.
🕉️ “না স্ত্রৈণো ন বালিশঃ।”
👉 “নারী কখনও দুর্বল নয়, দুর্বলতা হলো দৃষ্টিভঙ্গির।”
📚 রেফারেন্স: গার্গ্য উপনিষদ (গার্গী ছিলেন একজন ঋষিকাও)
৫.
🕉️ “সাহসেন নার্যঃ কর্মণি প্রবেশন্তি।”
👉 “নারীরাও সাহসের সঙ্গে কর্মে প্রবেশ করেন।”
📚 রেফারেন্স: অথর্ববেদ ১৪.১.৬৪
৬.
🕉️ “ভর্যা হি শত্রুঃ প্রিয়মাপি কুর্যাৎ।"
👉 “স্ত্রী কখনো শত্রুও হতে পারে, তাই তাকেও জ্ঞান ও সংযমে রাখতে হয়।”
📚 রেফারেন্স: মহাভারত, শান্তি পর্ব
৭.
🕉️ “নার্যঃ প্রকৃতয়ঃ স্মৃতাঃ।”
👉 “নারীরা প্রকৃতির প্রকাশ, সৃষ্টির আধার।”
📚 রেফারেন্স: শ্রীমদ্ভগবত পুরাণ ৩.১২.৪৮
৮.
🕉️ “নারী শুদ্ধা সংস্কৃতিঃ জননী চ।"
👉 “নারী পবিত্র, তিনি সংস্কৃতি ও ভবিষ্যতের জননী।”
📚 রেফারেন্স: রামায়ণ, অযোধ্যা কাণ্ড
৯.
🕉️ “শক্তিরূপায়া নার্যঃ সর্বত্র গৃহে গৃহে পূজ্যন্তে।”
👉 “নারী শক্তির রূপ, তাই ঘরে ঘরে তিনি পূজিতা হন।”
📚 রেফারেন্স: দেবী ভাগবত পুরাণ
১০.
🕉️ “স্ত্রীণাং গৌরবং ধৃতং ব্রহ্মদেবান্যথা ন স্যাৎ।"
👉 “নারীর সম্মান রক্ষা না হলে সমাজ টেকে না।”
📚 রেফারেন্স: নারদ স্মৃতি
30/04/2025
কিছুই বলার নাই এ আমার দেশে😭😭😭😭😭
30/04/2025
✊সত্যের জয় নিশ্চিত🥰
জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ আজ রুলের চুড়ান্ত শুনানি শেষে তাকে জামিন দেন।
12/04/2025
প্রসঙ্গ-
চট্টগ্রামের সীতাকুণ্ডের "জিতু কর্মকার"
তিনি দীর্ঘদিন ধরে সনাতনীদের সেবা করে আসছেন। অত্যাচারিত সনাতনী সমাজের নিপীড়নের কথা প্রচার করা এবং ঐক্যবদ্ধ প্রতিবাদ করার প্রয়াস করেছেন। চিন্ময় প্রভুর গ্রেপ্তারের পরে অসহায় জীবন যাপন করেছেন। আজ ১১ ই এপ্রিল রাতে তার ওপর নিশংস হামলা করা হয়।
সনাতনীদের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশে অপরাধ? ইতিপূর্বে বিধান দাস কে গ্রেপ্তারের মতো ন্যাক্কারজনক ঘটনা দেখেছি। চিন্ময় প্রভুকে দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে।
এই দেশে সংখ্যালঘুদের অধিকার বলতে কিছু আছে?
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
06/04/2025
মর্যাদা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি #রামনবমীর শুভেচ্ছা সবাইকে 🥰🥰
05/04/2025
প্রসঙ্গঃ চরম পরিণতি......
কোনো এক বাহ্যিক ভদ্রলোক একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখলেন তিনটা দরজা।
১ম দরজায় লেখা: বাঙালি খাবার,
২য় দরজায় লেখা : ইংরেজি খাবার,
৩য় দরজায় লেখা: চায়নিজ খাবার।
লোকটি তাঁর পছন্দ অনুযায়ী চায়নিজ খাবারের দরজায় ঢুকলেন।
সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: বাড়ি নিয়ে গিয়ে খাবেন?
২য় দরজায় লেখা: এখানেই খাবেন?
লোকটি রেস্টুরেন্টেই খেতে চেয়েছিলেন, তাই ‘এখানেই খাবেন?’ লেখা দরজায় ঢুকলেন।
সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন তিনি।
১ম দরজায় লেখা: এসি;
২য় দরজায় লেখা: নন এসি।
লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন, তাই এসি লেখা দরজায় ঢুকল,
সেখানে আরও ২টি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: নগদ টাকায় খাবেন?
২য় দরজায় লেখা: বাকিতে খাবেন? ।
লোকটি ভাবলেন বাকি খেলেই ভালো হয়, তাই তিনি ‘বাকিতে খাবেন?’
লেখা দরজাটা খুললেন।
খুলতেই নিজেকে দেখতে পেলেন তিনি রাস্তায় বেড়িয়ে পরেছেন।
আর বাইরে একটা দেয়ালে লেখা
" পাগলা হাওয়া খা"
শ্রীকৃষ্ণ ভজ জীব, আর সব মিছে।
পালাইতে পথ নাই জম আছে পিছে।।
আমরা যতই ছলচাতুরি করার প্র্য়াস করি না কেন, মনে রাখবেন ভগবান আমাদের চেয়ে অনেক অনেক চতুর,
তাই আসুন বাকির ধান্দা না করে সঠিক সময়ে সঠিক কার্য সম্পাদন করি,আসুন ভগবান কৃষ্ণের সেবা করে মনুষ্য জনম কে সার্থক করি,
হরি হরি জনম বিফলে গোয়াইনু,
মনুষ্য জনম পাইয়া,
রাধা কৃষ্ণ না ভজিয়া
জানিয়া শুনিয়া বিষ খাইনু।
হরে কৃষ্ণ।