CSCN BATCH

CSCN BATCH I AM MAN OF WORD

20/04/2026
মেধাবীদের সংস্পর্শে মেধার বিকাশ C.S.C.N BATCH🎓 এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও শুভ কামনা 🎓আগামীকাল শুরু হচ্...
20/04/2026

মেধাবীদের সংস্পর্শে মেধার বিকাশ
C.S.C.N BATCH

🎓 এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও শুভ কামনা 🎓

আগামীকাল শুরু হচ্ছে তোমাদের স্বপ্ন ছোঁয়ার পথচলা আর স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ।
ভয় নয়—আত্মবিশ্বাস আর মনোবল হোক তোমাদের সঙ্গী।
যা পড়েছ, তা-ই যথেষ্ট—
এখন শুধু দরকার ঠাণ্ডা মাথা আর মনোযোগ দিয়ে খাতার সুন্দর উপস্থাপন ।
প্রতিটি প্রশ্নের উত্তরে থাকুক তোমাদের পরিশ্রমের ছাপ,
প্রতিটি মুহূর্তে থাকুক দৃঢ় বিশ্বাস— বুকে সাহস রেখে বলবে “আমি পারব, আমিই পারবোই ।”

🌿 ভুলকে ভয় পেও না, চেষ্টা চালিয়ে যাও—
কারণ সাফল্য তাদেরই, যারা হাল ছাড়ে না। 🌿
✨ তোমাদের প্রতিটি পদক্ষেপ হোক সফলতার দিকে,
আর প্রতিটি স্বপ্ন হোক বাস্তবতার আলোয় উজ্জ্বল। ✨

সি এস সি এন ব্যাচের সকল শিক্ষকদের পক্ষ থেকে
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো
অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবং শুভ কামনা। 💖

19/04/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য পরামর্শ:
এসএসসি পরীক্ষার আগের দিনটি প্রস্তুতির চেয়েও বেশি মানসিক স্থিরতার দিন। এই সময়ে নতুন কিছু পড়ার চেয়ে নিজেকে শান্ত রাখা এবং প্রয়োজনীয় গুছিয়ে রাখা সবচেয়ে জরুরি।
নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো:

১. রিভিশন ও পড়াশোনা:

নতুন কিছু না পড়া: একদম নতুন কোনো টপিক বা কঠিন অধ্যায় আজ না ধরাই ভালো। এতে আত্মবিশ্বাস কমে যেতে পারে।

সংক্ষিপ্ত রিভিশন: শুধু নোটবুক, সূত্র, মানচিত্র বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এক নজর দেখে নাও।
সময়মতো পড়া শেষ করা: রাত ১০টার মধ্যে পড়াশোনা শেষ করে বই বন্ধ করে দাও। শেষ মুহূর্তের তাড়াহুড়ো মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করে।

২. প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখা:

পরীক্ষার দিন সকালে যেন কোনো কিছুর জন্য দৌড়ঝাঁপ করতে না হয়, তাই আগের রাতেই নিচের জিনিসগুলো একটি ফাইলে গুছিয়ে রাখো:
প্রবেশপত্র (Admit Card) ও রেজিস্ট্রেশন কার্ড।
অন্তত ২-৩টি কালো বলপয়েন্ট কলম।
পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল ও জ্যামিতি বক্স।
ক্যালকুলেটর (ব্যাটারি চেক করে নিও)।
একটি স্বচ্ছ পানির বোতল।

৩. স্বাস্থ্য ও ঘুম:

পর্যাপ্ত ঘুম: মস্তিষ্কের স্মৃতিশক্তি সচল রাখতে অন্তত ৬-৭ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম খুব জরুরি। রাত জেগে পড়া পরীক্ষার হলে ক্লান্তির কারণ হতে পারে।
হালকা খাবার: অতিরিক্ত তেল-চর্বিযুক্ত বা বাইরের খাবার এড়িয়ে চলো। পেট খারাপ বা অসুস্থতা এড়াতে ঘরে তৈরি হালকা খাবার খাও।
পর্যাপ্ত পানি: শরীর হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করো।

৪. মানসিক প্রস্তুতি :

ইতিবাচক চিন্তা: "আমি যা পড়েছি তা থেকেই আসবে" — এই আত্মবিশ্বাস রাখো। দুশ্চিন্তা তোমার জানা উত্তরগুলোও ভুলিয়ে দিতে পারে।

কেন্দ্রের অবস্থান নিশ্চিত করা: তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় এবং সেখানে পৌঁছাতে কত সময় লাগতে পারে, তা আগে থেকেই জেনে নাও। যানজটের কথা মাথায় রেখে হাতে অন্তত ১ ঘণ্টা সময় নিয়ে বের হওয়ার পরিকল্পনা করো।

৫. পরীক্ষার দিন সকালের টিপস :

√ তাড়াহুড়ো না করে হাতে সময় নিয়ে ঘুম থেকে উঠবে।
√ হালকা কিছু নাস্তা করো, খালি পেটে পরীক্ষা দিতে যাবে না।
√ বের হওয়ার আগে সব কাগজপত্র আরও একবার চেক করে নিও।

মনে রাখবে: পরীক্ষা কেবল তোমার খাতার লড়াই নয়, এটি তোমার ধৈর্যেরও পরীক্ষা। মাথা ঠান্ডা রাখলে তুমি তোমার সামর্থ্যের সেরাটা দিয়ে আসতে পারবে।

সকল এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য
শুভ কামনা রইল। 🌹❤️

23/01/2026

জ্ঞান, বিদ্যা ও প্রজ্ঞার দেবী মা সরস্বতীর আশীর্বাদে সবার জীবন হোক আলোকিত।
পড়াশোনায় আসুক সাফল্য, চিন্তায় আসুক স্বচ্ছতা, আর মন ভরে উঠুক সৃষ্টিশীলতায়।
এই পবিত্র সরস্বতী পুজা উপলক্ষে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
— c.s.c.n batch-এর পক্ষ থেকে 🙏✨

🌹মেনে চললে নিরাপদ না মানলে বিপদ🌹
06/01/2026

🌹মেনে চললে নিরাপদ না মানলে বিপদ🌹

গুরুত্বপূর্ণ পোস্ট শিক্ষার্থীদের জন্য,,,৮ম শ্রেণি শেষ করে ৯ম শ্রেণিতে ওঠার সময় শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্ব...
06/01/2026

গুরুত্বপূর্ণ পোস্ট শিক্ষার্থীদের জন্য,,,

৮ম শ্রেণি শেষ করে ৯ম শ্রেণিতে ওঠার সময় শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়— বিভাগ বাছাই করা, কে-কোন বিভাগ নিবে (বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা নাকি মানবিক)। এই সিদ্ধান্ত ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে বড় প্রভাব ফেলে। তাই আবেগ নয়, সচেতনতা ও বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

✅ ১. নিজের সক্ষমতা ও আগ্রহ বুঝে সিদ্ধান্ত নেয়া:

শুধুমাত্র বন্ধুরা বিজ্ঞান নিচ্ছে বলে বিজ্ঞান নেওয়া ঠিক নয়।

গণিত ও সাধারণ বিজ্ঞান ভালো লাগলে → বিজ্ঞান বিভাগ

হিসাব, ব্যবসা ও বাস্তব জীবনভিত্তিক বিষয়ে আগ্রহ থাকলে → ব্যবসায় শিক্ষা

ইতিহাস, সমাজ ও বিশ্লেষণধর্মী বিষয়ে আগ্রহ থাকলে → মানবিক বিভাগ

নিজেকে প্রশ্ন করতে হবে — আমি কোন বিষয়ে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করি?

✅ ২. ফলাফলকে গুরুত্ব দেয়া :

৮ম শ্রেণির পরীক্ষার ফলাফল খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশক।
যে বিষয়ে নিয়মিত ভালো করছো, সেটিই তোমার জন্য সবচেয়ে নিরাপদ ও সঠিক পথ হতে পারে।

✅ ৩. ভবিষ্যৎ লক্ষ্য ভেবে সিদ্ধান্ত নাও :

ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বা গবেষণায় যেতে চাইলে → বিজ্ঞান
ব্যবসায়, ব্যাংক, হিসাববিজ্ঞান বা উদ্যোক্তা হতে চাইলে → ব্যবসায় শিক্ষা

শিক্ষকতা, আইন, সাংবাদিকতা, বিসিএস এ আগ্রহ থাকলে → মানবিক

👉 মনে রেখো, সব বিভাগেই ভালো ক্যারিয়ারের সুযোগ আছে, যদি তুমি মনোযোগী হও।

✅ ৪. বাবা–মা ও শিক্ষকের পরামর্শ নাও:

নিজের সিদ্ধান্তের পাশাপাশি অভিজ্ঞদের মতামত শোনা খুব জরুরি।
তারা তোমার পড়াশোনার ধারাবাহিকতা ও মানসিক সক্ষমতা ভালোভাবে বুঝতে পারেন।

⚠️ ৫. চাপ বা ভয় থেকে সিদ্ধান্ত নিও না :

“বিজ্ঞান না নিলে ভবিষ্যৎ নেই”— এই ধারণা সম্পূর্ণ ভুল।
সফলতা নির্ভর করে পরিশ্রম, ধারাবাহিকতা ও সঠিক দিকনির্দেশনার ওপর, শুধু বিভাগের ওপর নয়।

🌟 সি এস সি এন ব্যাচের সুপরামর্শ অনুযায়ী শিক্ষার্থীদের জন্য,,,,

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি।

সি এস সি এন ব্যাচে আমরা প্রতিটি শিক্ষার্থীকে তার যোগ্যতা অনুযায়ী গাইডলাইন দিয়ে থাকি, যেন সে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে সেইদিকে লক্ষ্য রাখি।

🌹🌹 সিদ্ধান্ত তোমার , ভবিষ্যৎ গড়তে সাহায্য করার দায়িত্ব আমাদের।🌹🌹

❤️❤️সি এস সি এন ব্যাচ ❤️❤️

02/12/2025

Address

Chittagong
4335

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSCN BATCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share