কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ

Share

This is karnaphuli Abdul Jalil Chowdhury College page. Karnaphuli Abdul Jalil Chowdhury College

Photos from কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ's post 23/06/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পরীক্ষার্থীদের প্রবেশ পত্র আগামী ২৫/০৬/২০২৬ খ্রি: বৃহস্পতিবার বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে বিতরণ করা হবে।
সংযুক্ত তালিকা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ) হতে শিক্ষার্থীর নাম ও রেজিষ্ট্রেশন নম্বরের সাহায্যে নিজ নিজ ক্রমিক নম্বর ও বোর্ড পরীক্ষার রোল নম্বর জেনে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া গেল। (ক্রমিক নং ১ থেকে ৫৬৪ পর্যন্ত)।
রেজিষ্ট্রেশন কার্ডের তথ্যের সাথে প্রবেশপত্রের তথ্যের কোন গরমিল থাকলে তা সাথে সাথে জানাতে হবে। নতুবা পরবর্তীতে কোন গরমিল ধরা পড়লে এবং পরীক্ষায় অংশগ্রহণে কোন সমস্যা দেখা দিলে তার জন্য শিক্ষার্থীই দায়ী থাকবে।
বিএমটি পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্র দেয়ার সময় বোর্ড পরীক্ষার রোল নম্বর জানানো হবে। কলেজে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন কার্ড এর ফটোকপি জমা দিয়ে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
বি: দ্র:- বিদায় সংবর্ধনার দিন ক্রীড়া কমিটি কর্তৃক খেলাধুলার পুরস্কার প্রদান করা হবে।

সমীর রঞ্জন নাথ
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)

23/06/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে বিজ্ঞপ্তি।
এ সম্পর্কিত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করার জন্য পরীক্ষার্থীদেরকে নির্দেশ দেয়া হল।

22/06/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণকৃত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও প্রবেশ পত্র বিতরণ সম্পর্কিত বিজ্ঞপ্তি।
বি: দ্র: বিএমটি ১ এর শিক্ষার্থীদের প্রবেশপত্রের সাথে রেজিষ্ট্রেশন কার্ডও দেয়া হবে।

19/06/2026

কবি আশরাফ মাহতাব এর প্রতি অভিনন্দন ও শুভকামনা রইল।
ধন্যবাদ B24 tv কর্তৃপক্ষকে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান কভার করার জন্য।

18/06/2026
Photos from B24 tv's post 18/06/2026

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক জনাব আশরাফ আলী'র 'ছোঁয়াচে আগুন' শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ১৮/০৬/২০২৬ খ্রি: বৃহস্পতিবার দুপুর ২.০০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী এবং অতিথি হিসেবে খলিলুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবু তৈয়ব ও কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব সমীর রঞ্জন নাথ।

17/06/2026

একাদশ শ্রেণি'র ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি।

Photos from কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ's post 16/06/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ কর্ণফুলী উপজেলায় বিভিন্ন ইভেন্টে প্রাপ্ত পুরস্কার ও সনদসহ পুরস্কার প্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ মহোদয়ের ফটোসেশান।

15/06/2026

শোক সংবাদ
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সুজিত কুমার দাশ এর জ্যেষ্ঠপুত্র মিশু দাশ স্ট্রোকজনিত কারণে আজ সকালে কলতাতায় মৃত্যুবরণ করেছেন। তার এ মৃত্যুতে কলেজ পরিবার গভীর শোকাহত। মহান সৃষ্টি কর্তার নিকট তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

সমীর রঞ্জন নাথ
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)

Photos from কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ's post 14/06/2026

একাদশ শ্রেণি'র সমাপনী পরীক্ষা ০৯/০৬/২০২৬ খ্রি: মঙ্গলবার হতে শুরু হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা রইল। তত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর রুটিন মোতাবেক ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে উক্ত বিষয়ে ফেল হিসেবে ধরা হবে। একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

কলেজ বাজার, শিকলবাহা, কর্ণফুলী
Chittagong
৪৩৭১

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00