ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা মন্ত্রণালয় ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড অনুমোদিত একটি আধুনিক মানের স্কুল।
EIIN-138600
(1)

30/05/2026
21/03/2026

প্রিয় সহকর্মী ও বন্ধুবান্ধব,

পবিত্র ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই আরও একত্রিত হই—এই কামনায়-
ঈদ মোবারক!

ইডেন পরিবার – শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সমন্বিত উদ্যোগইডেন পরিবারের অধীনে পরিচালিত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূল...
06/03/2026

ইডেন পরিবার – শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সমন্বিত উদ্যোগ

ইডেন পরিবারের অধীনে পরিচালিত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান দেশের স্বীকৃত কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত হয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার প্রাথমিক ধাপ থেকে শুরু করে দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের পথে শিক্ষার্থী ও তরুণদের সার্বিক সহায়তা প্রদান করা।

ইডেন রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদনপ্রাপ্ত। এই প্রতিষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের একটি সুদৃঢ় শিক্ষাগত ভিত্তি গড়ে তোলা হয়।

ইডেন টেকনিক্যাল স্কুল
শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কারিগরি বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এসএসসি (ভোকেশনাল) পর্যায় পর্যন্ত পাঠদান পরিচালিত হয়।

ইডেন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক অনুমোদিত। এই প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্বল্পমেয়াদি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সহযোগিতা করা হয়।

ইডেন ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত একটি সামাজিক সংগঠন, যা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য
শিক্ষার শুরু থেকে দক্ষতা অর্জন এবং কর্মসংস্থান পর্যন্ত শিক্ষার্থী ও তরুণদের পাশে থাকা।

03/02/2026

আমাদের লক্ষ্য—প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি দিন হোক আনন্দময়, কৌতূহলে ভরা এবং নতুন শেখার উচ্ছ্বাসে দীপ্ত।
এই প্রেরণাই তাদের পথ দেখাবে ভবিষ্যতের সাফল্যের উজ্জ্বল শিখরে পৌঁছাতে।

ইডেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর অ্যাসেম্বলির অংশ

27/01/2026

মর্নিং শিফটের শিক্ষার্থীদের আনন্দময় সময়

12/01/2026

ইডেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ'র ২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস এর শুভ উদ্বোধন

ভর্তি চলছে!নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত(বিজ্ঞান – ব্যবসায় শিক্ষা – ভোকেশনাল)আপনার সন্তানের নিরাপদ, আধুনিক ও নৈতিক শি...
27/11/2025

ভর্তি চলছে!
নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত

(বিজ্ঞান – ব্যবসায় শিক্ষা – ভোকেশনাল)

আপনার সন্তানের নিরাপদ, আধুনিক ও নৈতিক শিক্ষার সর্বোত্তম ব্যবস্থা।

⭐ আমাদের বিশেষ সুবিধাসমূহ

🟢 আবাসিক (Residential) শিক্ষার্থীদের জন্য:

✔ আলাদা নিরাপদ হোস্টেল ব্যবস্থা

✔ পূর্ণাঙ্গ খাদ্য ও থাকার সুব্যবস্থা

✔ সময়মতো নামাজ, কুরআন শিক্ষা, স্টাডি ও রুটিনমাফিক জীবনযাপনের পরিবেশ

✔ আবাসিক সুপারভাইজারের তত্বাবধানে সার্বক্ষণিক নিরাপত্তা

✔ পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ক্লাস

✔ স্বাস্থ্য, শৃঙ্খলা ও আচরণগত উন্নয়নে বিশেষ নজরদারি

✔ সপ্তাহব্যাপী শিক্ষাগত অগ্রগতি মূল্যায়ন

🟢 সারাদিনের স্কুল (Full Day School) শিক্ষার্থীদের জন্য:

✔ স্কুল + কোচিং + কেয়ার – একই জায়গায়

✔ অভিভাবকদের কর্মব্যস্ততার কারণে শিশুরা সারাদিন নিরাপদ পরিবেশে থাকবে

✔ দুপুরের খাবার ও বিশ্রামের ব্যবস্থা

✔ বাড়তি চাপ ছাড়াই পড়াশোনার সকল প্রস্তুতি স্কুলেই সম্পন্ন

✔ ক্লাস শেষে বাড়তি হোমওয়ার্ক ও গাইডলাইনের প্রয়োজন হয় না

✔ একাডেমিক, ধর্মীয়, কম্পিউটার, হাতের লেখা—এক জায়গাতেই সব সুবিধা

🟢 সবার জন্য যা থাকছে:

✔ নিয়মিত পবিত্র কুরআন ও নৈতিক শিক্ষার ক্লাস
✔ কম্পিউটার ও হাতের লেখা উন্নয়ন প্রশিক্ষণ
✔ লেসন প্ল্যান অনুযায়ী পাঠদান
✔ নিয়মিত অভিভাবকের সাথে যোগাযোগ
✔ প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত মনোযোগ
✔ ফলাফল, আচরণ ও উপস্থিতি সার্বক্ষণিক মনিটরিং

🟢 কেন আমাদের প্রতিষ্ঠান সবার থেকে আলাদা?
✔ শিক্ষাকে শুধুই পরীক্ষার জন্য নয়, ভবিষ্যৎ গঠনের জন্য গুরুত্ব দেওয়া হয়

🟢 নিরাপদ ক্যাম্পাস, মানসম্মত শিক্ষক, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ

✔ ধর্মীয়, নৈতিক, সামাজিক, আইসিটি এবং একাডেমিক—একসাথে সমান গুরুত্ব

🟢 অভিভাবকরা সন্তানের পড়াশোনা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন

🟢 ভর্তি চলছে – সীমিত আসন!

🟢 আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই সিদ্ধান্ত নিন।

🟢 সরাসরি ভর্তির জন্য সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত স্কুল অফিসে যোগাযোগ করুন।

🟢 অনলাইনে ভর্তির জন্য অনলাইনে আবেদন- অনলেইনে আবেদনের জন্য সরাসরি স্কুল অফিসে যোগাযোগ করুন -
https://gsa.teletalk.com.bd/

বিস্তারিত জানতে-

ইডেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
EIIN-138600

ইডেন টেকনিক্যাল স্কুল
EIIN-140642

সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুলের সামনে
১২ নং সরাইপাড়া ওয়ার্ড. পাহাড়তলী, চট্টগ্রাম।
মোবাইল: 01827-501409

🌿✨ ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর ২০২৫ ✨🌿📍 গন্তব্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়আজকের দিনটি ছিল...
08/11/2025

🌿✨ ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর ২০২৫ ✨🌿

📍 গন্তব্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আজকের দিনটি ছিল ইডেন পরিবারের জন্য এক অনন্য অভিজ্ঞতার দিন!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ সবুজ প্রান্তর, পাহাড় ও গাছপালার ঘেরা মনোরম পরিবেশে আজ দিনভর ছিল আমাদের বার্ষিক শিক্ষা সফরের উচ্ছ্বাস ও আনন্দের মেলা।

সকালের প্রথম প্রহর থেকেই শিক্ষার্থীদের মুখে ছিল প্রত্যাশার আলো। বাসে ওঠার মুহূর্ত থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ঘুরে দেখা পর্যন্ত—প্রতিটি পর্বেই ছিল হাসি, মজা আর শেখার আনন্দে ভরা এক উৎসবের আবহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও অনুপ্রেরণামূলক পরিবেশ শিক্ষার্থীদের মনে উচ্চশিক্ষার স্বপ্ন জাগিয়ে তুলেছে। কেউ পাহাড়ের দিকে তাকিয়ে মুগ্ধ হয়েছে, কেউ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য দেখে বিস্মিত হয়েছে, আবার কেউ ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা খুঁজে পেয়েছে এই সফরে।

দিন শেষে সবাই মোনাজাতে অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সারাদিনের ক্লান্তি গিয়ে মিশেছে আনন্দ আর স্মৃতির ভান্ডারে। সত্যিই, এই সফর ছিল সারা বছরের সব ক্লান্তি ও বিষণ্নতা থেকে মুক্তির এক অপূর্ব দিন!

🗣️ শিক্ষার্থীদের অনুভূতি:

🎀 মাইমানা (ক্লাস ফাইভ):
“আমি জীবনে প্রথমবার এত বড় জায়গায় গিয়েছি! চারদিকে পাহাড়, গাছ আর সুন্দর ভবন—সবকিছু দেখে মনে হচ্ছিল আমি যেন গল্পের এক জগতে আছি! খুব মজা পেয়েছি!” 🌈

🎓 আজমাইন (ক্লাস টেন):
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে আমিও এমন একটি সুন্দর ক্যাম্পাসে পড়তে চাই। আজকের দিনটি আমার জীবনের সেরা একটি স্মৃতি হয়ে থাকবে।” 🌿

ছবিতে দেখা যাচ্ছে — আমাদের ইডেন পরিবারের হাসিখুশি মুখ, ঐক্য, শৃঙ্খলা আর আনন্দের প্রতিচ্ছবি।
এই সফর শুধু বিনোদন নয়, বরং শেখা, জানা ও একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করার এক অসাধারণ অভিজ্ঞতা।

একসাথে শেখা, একসাথে আনন্দ — ইডেন পরিবারের শিক্ষা সফর ২০২৫।

মাজেদের গল্প: পচা আমের উদাহরণ থেকে নতুন পথচলাপূজার ছুটি শুরু হয়েছে। ইডেন রেসিডেন্সিয়াল স্কুল ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ...
26/09/2025

মাজেদের গল্প:
পচা আমের উদাহরণ থেকে নতুন পথচলা

পূজার ছুটি শুরু হয়েছে। ইডেন রেসিডেন্সিয়াল স্কুল ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের শিক্ষার্থীরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছে। কিন্তু মাজেদ এসে বলল –
“স্যার, আমি বাড়ি যেতে চাই না। হোস্টেলেই থাকবো।”

আমি অবাক হয়ে কারণ জানতে চাইলে ধীরে ধীরে সে বলতে শুরু করল।

ইডেন হোস্টেলে আসার আগে মাজেদ ছিল গ্রামের এক ছেলেমানুষি ভরা পরিবেশে। সারাদিন বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা, স্কুল ফাঁকি, মোবাইল, খেলাধুলা – এগুলো নিয়েই দিন যেত। মায়ের কথা শোনা তার কাছে বাধ্যতামূলক কিছু ছিল না। বাবা নেই, মা-ও নরম স্বভাবের হওয়ায় শাসন করতে পারতেন না। স্বাধীন জীবন – কিন্তু সেই স্বাধীনতাই ধীরে ধীরে তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল।

একদিন মাজেদের খালা তাকে জোর করে আমার কাছে নিয়ে এলেন। শান্ত স্বভাবের এই ছেলেটির চোখে-মুখে আমি বুদ্ধির ঝলক দেখতে পেলাম। সে খুব কম কথা বললেও, তার প্রতিটি কথায় ছিল গভীর অর্থ। আমি তাকে স্বপ্নের কথা বললাম, ভবিষ্যতের কথা বললাম, তার মায়ের সংগ্রামের কথা বললাম। আর উদাহরণ হিসেবে বললাম:

“বাবা, একটা ঝুড়িতে যদি আমরা একটি পচা আম রাখি, সেই পচা আমটি ধীরে ধীরে ভালো আমগুলোকে নষ্ট করে ফেলবে। খারাপ সঙ্গও ঠিক তেমন – ধীরে ধীরে আমাদের নষ্ট করে দেয়।”

আমার কথা শুনে মাজেদ চুপচাপ ছিল। কিন্তু আজ ছুটির আগে এসে সে যে কথা বলল, তা শুনে আমি আবেগাপ্লুত হয়ে পড়লাম।

সে বলল:
“স্যার, আমি যাদের সঙ্গে আগে চলতাম, তারা কেউই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল না। সবাই সারাদিন মোবাইল, আড্ডা আর খেলাধুলায় সময় কাটাতো। কিন্তু এখানে এসে আমি বুঝেছি – যদি আমি সেইভাবে চলি, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি আর সেই পরিবেশে ফিরে যেতে চাই না, যে পরিবেশ আমাকে সঠিক পথে নিয়ে যায় না। আমি হোস্টেলেই থাকব, পড়ব, খেলব, টিভি দেখব, ঘুমাব – কিন্তু পচা আমের সঙ্গে আর মিশব না, ইনশাআল্লাহ। বন্ধের মধ্যে একদিন হয়তো মাকে দেখতে যাবো বা মা-ও সুযোগ পেলে আমাকে দেখতে আসবেন।”

তার কথা শুনে আমি যেন নিজের ছেলের কথা বলতে শুনছিলাম। আমি বললাম:
“বাবা মাজেদ, তুই আমার সন্তানের মতোই কথা বলেছিস। তোর এই সংকল্পই তোর ভবিষ্যৎকে আলোকিত করবে।”

মাজেদের মতো তরুণরাই আমাদের পরবর্তী প্রজন্ম, যারা খারাপ সঙ্গ থেকে দূরে থেকে, সঠিক পথ বেছে নিয়ে নিজেদের জীবনকে ভিন্নভাবে গড়ে তুলবে।

মাজেদের মা,
আপনি শুনেছেন আপনার সন্তানের কথা?

Address

Sarai Para, Padma Pukur Par, Pahartali
Chittagong
4202

Opening Hours

Monday 08:01 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 15:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share