কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।

কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আওতাধীন ৭নং জিরি ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত কৈয়গ্রাম।

মাশাআল্লাহ, আমাদের পটিয়া বাসীর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম মহোদয় ওনার পরিবার সহ বর্তমানে নুরে মদীনায় (সৌদি ...
21/07/2026

মাশাআল্লাহ, আমাদের পটিয়া বাসীর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম মহোদয় ওনার পরিবার সহ বর্তমানে নুরে মদীনায় (সৌদি আরব) অবস্থান করছেন। 🤲

কৈয়গ্রাম বাসীর জন্য আরেকটি শোক সংবাদ!কৈয়গ্রাম ইসলামপুর নিবাসী জামেয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মরহুম মা...
21/07/2026

কৈয়গ্রাম বাসীর জন্য আরেকটি শোক সংবাদ!

কৈয়গ্রাম ইসলামপুর নিবাসী জামেয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মরহুম মাওলানা নূরুল হক সাহেব এর সহধর্মিণী (হাবীবের আম্মাজান) ইন্তেকাল ফরমায়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন।

জানাযা: বাদে যোহর ২ঘটিকায়।
স্থান: কৈয়গ্রাম মাদ্রাসার পশ্চিম পার্শ্বে বালুর মাঠ।

"শোক সংবাদ"পূর্ব কৈয়গ্রাম জসকার দিঘীর পাড় নিবাসী জনাব খুইল্ল্যা মিয়া প্রকাশ (রোশনার বাপ) কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ই...
20/07/2026

"শোক সংবাদ"
পূর্ব কৈয়গ্রাম জসকার দিঘীর পাড় নিবাসী জনাব খুইল্ল্যা মিয়া প্রকাশ (রোশনার বাপ) কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মহান আল্লাহ সুবহানাল্লাহ ওয়াতাআ'লা মরহুম এর পরিবারকে শোক সইবার শক্তি দিক এবং মরহুম কে জান্নাতবাসী করুক।

জানাযা: আগামীকাল সকাল ১০টা; ছাবেরিয়া মাদ্রাসা মাঠে।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারসহ পবিত্র মদিনা শরীফ যাচ্ছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এন...
20/07/2026

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারসহ পবিত্র মদিনা শরীফ যাচ্ছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম মহোদয়। সকলে মাননীয় এমপি মহোদয়ের পরিবারের জন্য দোয়া করবেন। 🥀🤲

কৈয়গ্রামের ক্রীড়া প্রেমীদের জন্য সু-খবর! মাননীয় সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম মহোদয়ের সৌজন্যে কৈয়গ্রামের ফুটবল প্রেমীদের ...
19/07/2026

কৈয়গ্রামের ক্রীড়া প্রেমীদের জন্য সু-খবর!

মাননীয় সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম মহোদয়ের সৌজন্যে কৈয়গ্রামের ফুটবল প্রেমীদের জন্য বড় এলইডি পর্দায় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ (আর্জেন্টিনা বনাম স্পেন) উপভোগ করার আয়োজন করা হইয়াছে। 🥀🖤

স্থান: শরীফ মার্কেট বালুর মাঠ সংলগ্ন।

দক্ষিণ কৈয়গ্রাম হাজীপাড়া ৩ নম্বর ওয়ার্ড জোয়ারের পানি বেড়ে গেলে মসজিদের দক্ষিণ পাশ এবং উত্তর পাশে ঘর থেকে বাহির হবার ...
18/07/2026

দক্ষিণ কৈয়গ্রাম হাজীপাড়া ৩ নম্বর ওয়ার্ড জোয়ারের পানি বেড়ে গেলে মসজিদের দক্ষিণ পাশ এবং উত্তর পাশে ঘর থেকে বাহির হবার মত পরিবেশ থাকে না। ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াত করা কষ্ট হয়। প্রায় ৩০-৩৫ ঘর জোয়ারের সময় পানির জমার ফলে ভোগান্তিতে পড়ে।

#স্থানীয়_প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি।

মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি মহোদয়ের প্রচেষ্টায় কৈয়গ্রামের  শিক্ষা অবকাঠামো উন্নয়নে পূর্ব কৈয়গ্রা...
17/07/2026

মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি মহোদয়ের প্রচেষ্টায় কৈয়গ্রামের শিক্ষা অবকাঠামো উন্নয়নে পূর্ব কৈয়গ্রাম ছাবেরিয়া খলিলীয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মেরামত ও সংস্কার কাজের জন্য ১৫ লক্ষ টাকা আর্থিক অনুমোদন ও বরাদ্দ প্রদান করেছেন।

কৈয়গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের জন্য দোয়া, ভালোবাসা আর কৃতজ্ঞতা রইল...🥀🤲

পটিয়ার শিক্ষা ব্যাবস্থা উন্নয়নের লক্ষ্যে -​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় পটিয়ার ০৬টি ঐতিহ্যবাহী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার মেরামত ও সংস্কার কাজের জন্য মোট ৯০ লক্ষ টাকা আর্থিক অনুমোদন ও বরাদ্দ প্রদান করা হয়েছে (প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লক্ষ টাকা করে)। ​বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা:

১. আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়
২. ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ
৩. চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়
৪. মুকুট নাইট উচ্চ বিদ্যালয়
৫. পূর্ব কৈয়গ্রাম ছাবেরিয়া খলিলীয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
৬. হাইদগাঁও গোবিন্দারখীল গাউছিয়া সোবাহানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা

​পটিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক এবং যুগোপযোগী করে গড়ে তুলতে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পটিয়াবাসীর শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে উনার এই উন্নয়নমুখী অগ্রযাত্রা সর্বদা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এস. এ. নূর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বন্যা আর ...
16/07/2026

এস. এ. নূর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বন্যা আর অতি বৃষ্টির কারনে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নিন্মলিখিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।

ভয়াবহ বন্যায় প্লাবিত পটিয়া উপজেলার শোচনীয় পরিস্থিতি ও পানিবন্দী অসহায় মানুষের পাশে বিভিন্ন খাদ্য সামগ্রী ও সহায়তা নিয়...
16/07/2026

ভয়াবহ বন্যায় প্লাবিত পটিয়া উপজেলার শোচনীয় পরিস্থিতি ও পানিবন্দী অসহায় মানুষের পাশে বিভিন্ন খাদ্য সামগ্রী ও সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মরহুম হাজী নূরুল হক ট্রাস্ট। ​ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক মো: নাজমুল হক এর নেতৃত্বে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ০১, ০২, ০৩, ০৪, ০৫ ও ০৭ নং ওয়ার্ডের হিলচিয়া কাজির মসজিদ, জোয়ারা খান খনাবাদ, ইয়াকুব নগর, কুরাংগিরি এবং লাউয়ারখীলসহ বিভিন্ন প্রত্যন্ত ও তীব্র ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে এই উপহার (ত্রাণ সামগ্রী) পৌঁছে দেওয়া হয়। দুর্গত এলাকার মানুষের এই চরম দুর্ভোগ কিছুটা লাঘব করতে আলোর পথযাত্রী হয়ে এগিয়ে এসেছে ট্রাস্টের সদস্যরা। প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন:-

​মোহাম্মদ নাজমুল হক (সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক), মরহুম হাজী নূরুল হক ট্রাস্ট। ​এছাড়াও উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অক্লান্ত পরিশ্রম করেছেন মরহুম হাজী নূরুল হক ট্রাস্টের সিনিয়র সদস্য Mohammad Yeasin Fero , Md Yeaje Uddin Masud , তানভির, শাফি সহ অন্যান্য নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ। 🥀🖤

​​বিশেষ কৃতজ্ঞতা: উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচি সফল করতে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মেম্বার মোহাম্মদ আকিবুল হক এবং আশরাফুল হক আবিদ।

পানিবন্দী বাঁশখালীর বন্যা কবলিত মানুষকে ত্রাণ বিতরণে টীম এস. এ. নূর। তাদের এই মহৎ উদেশ্য সফল হোক এবং এই ধারাবাহিকতা বজায়...
15/07/2026

পানিবন্দী বাঁশখালীর বন্যা কবলিত মানুষকে ত্রাণ বিতরণে টীম এস. এ. নূর। তাদের এই মহৎ উদেশ্য সফল হোক এবং এই ধারাবাহিকতা বজায় থাকুক....🥀🖤

Address

Kaigram
Chittagong
4370

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।:

Shortcuts

Share