18/08/2025
বর্তমান যুগে শুধুমাত্র আধুনিক শিক্ষা কিংবা শুধু ধর্মীয় শিক্ষা যথেষ্ট নয়। আধুনিক শিক্ষা মানুষের জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক ও পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করে; অন্যদিকে ইসলামী শিক্ষা মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা, আল্লাহভীতি ও সৎ জীবন গঠনের দিকনির্দেশনা দেয়। যদি আধুনিক শিক্ষায় ইসলামী শিক্ষার সমন্বয় না থাকে তবে মানুষ জ্ঞানী হলেও চারিত্রিকভাবে দুর্বল হতে পারে। আবার কেবল ধর্মীয় শিক্ষা নিয়ে চললে জীবিকার ক্ষেত্রে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই দুই শিক্ষার সমন্বয় মানুষকে করে তোলে একদিকে আখলাকে পরিপূর্ণ মু’মিন, অন্যদিকে যোগ্য নাগরিক ও দক্ষ পেশাজীবী। এভাবেই তৈরি হবে এমন প্রজন্ম, যারা প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে কুরআন-সুন্নাহর আলোকে মানবতার কল্যাণে কাজ করতে সক্ষম হবে।
Ibadah Academy এর সাথে থাকুন।
#নতুন_কিছুর_অপেক্ষায়