18/12/2017
verbএর Present form এবং Base form কি একই রকম?
আমরা সকলেই জানি যে, verb এর বিভিন্ন form রয়েছে. কিন্তু কেউ কেউ বলে, তিনটি form আছে. যথা----
• Present form, • Past form এবং • Past Participle form.
আবার কারো কারো মতে, verb এর চারটি form আছে. যেমন---
• Present form, • Past form, • Past Participle form ও • Present participle form.
কিন্তু আমাদের বহুল প্রচলিত বইগুলোতে Base form এর কথা উল্লেখ থাকে না বললেই চলে. অন্যদিকে, কোনো কোনো বইএ verb এর Base form এর ব্যাপারটি থাকলেও তাতে আবার Base form এবং Present formকে একই রকম form বলে উল্লেখ করা হয়. প্রকৃতপক্ষে , আমাদের বইগুলোতে যে formটিকে Present form বলা হয়, সেটি আসলে Base form ছাড়া আর কিছুই নয়. উদাহারণ স্বরূপ বলা যায়,
“go, come, run, do, work, walk, sing” ইত্যাদি verb সমুহকে আমরা সাধারণত present form বলি. কিন্তু আসলে উপরে উল্লেখিত verb গুলো Base formএ রয়েছে.
তাহলে প্রশ্ন হল যে, verbএর Present form কোনগুলো? উত্তর হল, “goes, comes, runs, does, works, walks, sings” অর্থাৎ verbএর base formএর সাথে “S/ES” যুক্ত করে আমরা সাধারণত verbএর present form গঠন করি যা আমরা present simple tenseএর ক্ষেত্রে ব্যাবহার করি. তবে “to Be” verbএর ক্ষেত্রে এর ব্যাতিক্রম লক্ষ্য করা যায়. যেমন--- “to Be” verbএর base হল, “be” আর present form হচ্ছে “am, is, are”. ঠিক একইভাবে “have = has. Do = does.”
সুতারাং, আমরা বলতে পারি, verbএর পাঁচটি form রয়েছে. যথা---
• Base form, • Present form, • present Participle form, • Past form, • Past Participle form.
পরিশেষে একটি প্রশ্ন করতে চাই. যদি Present form ও Base form একই হয় তাহলে আমরা কেন বলি?
Cor: “you can practice your English with your friends and family members.”
কিন্তু কেন বলি না?
Incor: “you can practices your English with your friends and family members.”
to know more things, visit my website