24/08/2026
✨ জরুরি নোটিশ: ২য় সেমিস্টার পরীক্ষা সম্পন্ন, স্কুল-মক্তব বন্ধ ও ফলাফল প্রকাশ ✨
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম / আদাব। 🙏
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমাদের স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ । পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে স্কুল ও কোচিং এবং আরবির মক্তব ক্লাস কখন বন্ধ থাকবে ইত্যাদির সূচি নিচে বিস্তারিত দেওয়া হলো:
🚫 স্কুল, কোচিং ও মক্তব বন্ধের সময়সূচি:
কোচিং ক্লাস বন্ধ: ২৫ আগস্ট (মঙ্গলবার) ও ২৬ আগস্ট (বুধবার) সকল সান্ধ্যকালীন কোচিং ক্লাস বন্ধ থাকবে।
স্কুল বন্ধ: ২৬ আগস্ট (বুধবার - ঈদে মিলাদুন্নবী স: ) ও ২৭ আগস্ট (বৃহস্পতিবার - পরীক্ষা পরবর্তী মানসিক প্রশান্তির জন্য) স্কুল সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরবি মক্তব বন্ধ: ২৬ আগস্ট (আগামীকাল বুধবার) আরবি মক্তব ক্লাস সম্পূর্ণ বন্ধ থাকবে।
🕌 আরবি মক্তব ক্লাসের পরীক্ষা পরবর্তী সময়সূচি (পূর্বের ন্যায়):
৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি: সকাল ০৯:০০ টা থেকে ক্লাস শুরু হবে।
প্লে-গ্রুপ থেকে কেজি-টু: স্কুল ছুটির পর মক্তব ক্লাস অনুষ্ঠিত হবে।
🗓️ ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) | সকাল ১০:৩০ টা
মতবিনিময় সভা: শিক্ষার্থীদের কল্যাণে আগামীতে 'মডেল টেস্ট' পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, সে বিষয়ে আপনাদের সাথে সরাসরি আলোচনা করা হবে।
খাতা প্রদর্শন: এইদিন আপনার সন্তানের ২য় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র (পরীক্ষার খাতা) সরাসরি দেখার সুযোগ পাবেন। সন্তানের সঠিক মূল্যায়নে আপনার উপস্থিতি একান্ত কাম্য।
🗓️ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার)
ফলাফল প্রকাশ: শিক্ষার্থীদের চূড়ান্ত রেজাল্ট কার্ড সরাসরি তাদের হাতে প্রদান করা হবে।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
হালিশহর চাইল্ড কেয়ার মডেল স্কুল
বন্দর, চট্টগ্রাম।