25/08/2026
★★নোটিশ★★
এতদ্বারা হযরত শাহমীর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসা, হেফজখানা ও এতিমখানা মাদরাসা বিভাগের সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বুধবার থেকে ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শনিবার পর্যন্ত (০৪ দিন) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটি থাকবে। আগামী ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার থেকে মাদরাসা যথারীতি খোলা থাকবে।
অতএব, মাদরাসা খোলার তারিখে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে—
মাওলানা মুহাম্মদ আলী আমিরী
সুপার/সচিব
হযরত শাহমীর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসা