মানিকপুর হযরত শাহ্ সুন্দর আউলিয়া -রহঃ সুন্নিয়া দাখিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • মানিকপুর হযরত শাহ্ সুন্দর আউলিয়া -রহঃ সুন্নিয়া দাখিল মাদ্রাসা

মানিকপুর হযরত শাহ্ সুন্দর আউলিয়া -রহঃ সুন্নিয়া দাখিল মাদ্রাসা কুরআন-সুন্নাহর আলোয় আলোকিত আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে পরিচালিত।
� কাঞ্চননগর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

মানিকপুর  হয়রত শাহ সুন্দর আউলিয়া (রহ) সুন্নীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত অর্থ সম্পাদক মোহাম্মদ  আবু বক্কর রুবেল ভাই এর শু...
08/09/2026

মানিকপুর হয়রত শাহ সুন্দর আউলিয়া (রহ) সুন্নীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত অর্থ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর রুবেল ভাই এর শুভ জন্মদিন। অএ কমিটির পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল মওলা পাক ভাইয়া মানবিক কাজে সবসময় নিয়োজিত রাখে 🥰⛑️

আলহামদুলিল্লাহ ওয়া নি‘মাতুল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানি। গত ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার—ফটিকছড়ি, কাঞ্চননগর, মানিকপুর হযরত ...
28/08/2026

আলহামদুলিল্লাহ ওয়া নি‘মাতুল্লাহ!

আল্লাহর অশেষ মেহেরবানি। গত ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার—ফটিকছড়ি, কাঞ্চননগর, মানিকপুর হযরত শাহ সুন্দর আউলিয়া (রহ.) আস্তানা সংলগ্ন এলাকায় "হযরত শাহ সুন্দর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা"-এর জমি ক্রয় সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে যাঁরা আর্থিক অনুদান, দেশ-প্রবাস থেকে নিরলস যোগাযোগ ও সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও মোবারকবাদ।

ইনশাআল্লাহ, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নিয়মিত পাঠদান চালুর পরিকল্পনা রয়েছে। দ্বীনি এই অভিযাত্রায় দেশ-প্রবাসের সকল ধর্মপ্রাণ ভাই ও সহযোদ্ধাদের অব্যাহত সহযোগিতা কামনা করছি।

আমাদের দৃঢ় বিশ্বাস, এই প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে দেশজুড়ে সুন্নীয়তের আলো ছড়াবে। কিয়ামতের দিনে এই কাজের সর্বোত্তম সুফল মিলবে ইনশাআল্লাহ।

যাঁরা জমি ও সম্পদ দান করেছেন, আপনাদের অবদান পরম শ্রদ্ধেয়। মহান আল্লাহ তাআলা এই দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং উভয় জাহানে উত্তম প্রতিদান দান করুন।

ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে।

27/08/2026

মানিকপুর হযরত শাহ সুন্দর (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভা নিয়ে নিউজ প্রচার করায় সংশ্লিষ্ট নিউজ চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ।

মাদ্রাসার অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

27/08/2026

আলহামদুলিল্লাহ!!

বিসমিল্লাহির রহমানির রহিম ----------------------------------- --------পবিত্র ১২ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক...
27/08/2026

বিসমিল্লাহির রহমানির রহিম
----------------------------------- --------

পবিত্র ১২ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং মানিকপুর হযরত শাহ সুন্দর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার নামফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা ও প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা জাবেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক তালুকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আনিছুর রহমান চৌধুরী এবং নামফলক উন্মোচন করেন উদ্বোধক ইউসুফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মো. রাশেদ এবং জনাব মোহাম্মদ নুরুল আলম।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা ও প্রতিষ্ঠাতা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ এমরান এবং কমিটির সদস্য আবুল কালাম ও আইয়ুব। এছাড়া তেমুহনী বাজারের ব্যবসায়ী মো. আলম সওদাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রবিউল হোসেন সর্দার, সামশুল আলম ভান্ডারী, নুরুল ইসলাম মাজি, ইদ্রিস মিয়া সর্দার, রমজান আলী সর্দার, নুরুল আলম, ইদ্রিস সর্দার, রফিকুল ইসলাম ও মাহাবুল আলম সওদাগরসহ স্থানীয় মুরুব্বি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, কাঞ্চননগরের মানিকপুর এলাকায় দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যেই মানিকপুর হযরত শাহ সুন্দর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম আগামী ২০২৭ সালের শুরু থেকে চালু করার পরিকল্পনা রয়েছে।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়; বরং এটি একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও আদর্শের আলোকে গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম। তাই মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মানিকপুর হযরত শাহ সুন্দর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সার্বিক সফলতা, অগ্রগতি এবং এর শিক্ষা কার্যক্রমের সুন্দর ও সুষ্ঠু বাস্তবায়নের জন্য বিশেষ দোয়া করা হয়।

#মানিকপুর_মাদ্রাসা
াহ_সুন্দর_আউলিয়া_রহঃ
#আলোচনা_সভা
#মিলাদ_মাহফিল
্মোচন
#দ্বীনি_শিক্ষা

24/08/2026

মানিকপুর হযরত শাহ সুন্দর (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভা নিয়ে নিউজ প্রচার করায় সংশ্লিষ্ট নিউজ চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ। মাদ্রাসার অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিসমিল্লাহির রহমানির রাহিম।মানিকপুর হযরত শাহ সুন্দর (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিষদের সভা সফলভাবে সম্পন...
24/08/2026

বিসমিল্লাহির রহমানির রাহিম।

মানিকপুর হযরত শাহ সুন্দর (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিষদের সভা সফলভাবে সম্পন্ন!!
________________________________________

আলহামদুলিল্লাহ, গত ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ওমানের আল হিল রাব্বানী রেস্টুরেন্টের হলরুমে মানিকপুর হযরত শাহ সুন্দর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা-র প্রতিষ্ঠাতা পরিষদের এক গুরুত্বপূর্ণ ও সফল সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার মূল উদ্দেশ্যসমূহ:
মাদ্রাসার ভিত্তি স্থাপন ও জমি অধিগ্রহণ।
২০২৭ সালের শুরুতে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সফলভাবে চালু করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহেদ এবং সভা সঞ্চালনা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল হক সিআইপি এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুবেল সাহেব। পাশাপাশি প্রতিষ্ঠাতা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও প্রবাসের বিশিষ্ট শুভানুধ্যায়ী ভাইয়েরা উপস্থিত থেকে সভাকে প্রাণবন্ত করে তোলেন।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
১. মাদ্রাসার জন্য স্থায়ী অবকাঠামো দ্রুত নির্মাণ করা।
২. মাদ্রাসার সংলগ্ন খালি জমি দ্রুত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা।
৩. ২০২৭ সালের প্রথম থেকেই প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ।

পরিশেষে দেশ, প্রবাসী সমাজ এবং আমাদের প্রিয় এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

📍 ঠিকানা: মানিকপুর, কাঞ্চননগর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

Address

Manikpur, Kanchannagar, Fatikchari
Chittagong
22.7462,91.8608

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানিকপুর হযরত শাহ্ সুন্দর আউলিয়া -রহঃ সুন্নিয়া দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share