14/07/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি
পূর্ব মাইজভান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ব্যাচ পরিষদ-এর উদ্যোগে আয়োজিত শতবর্ষ প্রাক্তন শিক্ষার্থী ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আগামী শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
যেসব ব্যাচ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে অনুরোধ করা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে নিজ নিজ দলের নাম ও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তালিকা জমা দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ, শুক্রবারের চূড়ান্ত সভায় টুর্নামেন্টের বাকি সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সকল প্রাক্তন শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য।
— প্রাক্তন ব্যাচ পরিষদ
পূর্ব মাইজভান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়